ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর


একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি হিসেবে ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের নির্ধারিত নীতিমালা অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করে সম্পূর্ণ অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। একাদশ ও আলিম শ্রেণির ভর্তি কার্যক্রমে দেশের সাধারণ, মাদ্রাসা এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন।

ভর্তির জন্য শিক্ষার্থীদের কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম রাখতে পারবেন। আবেদন করার আগে পছন্দের কলেজ, বিভাগ, আসনসংখ্যা এবং যোগ্যতা যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। ফলে সাধারণ আসনে শিক্ষার্থীদের নির্বাচন হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

ভর্তি কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত মূল আবেদন গ্রহণ করা হবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হবে, তাদের আবেদন গ্রহণ এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এ জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচিত কলেজ বা মাদ্রাসায় চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। সব প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। আলিম শ্রেণির ক্ষেত্রেও একই ভর্তি সময়সূচি অনুসরণ করা হবে।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

ভর্তি-সংক্রান্ত আবেদন, ফল প্রকাশ এবং নিশ্চয়নের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। শিক্ষার্থীদের আবেদন করার সময় নিজের মোবাইল নম্বর ব্যবহার এবং দেওয়া তথ্য সঠিকভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভর্তি পোর্টালেও সঠিক তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজী আলিম উল্লাহ মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুস সালাম তরফদার হুজুরের জীবন বাঁচাতে মানবিক আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ এম


হাজী আলিম উল্লাহ মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুস সালাম তরফদার হুজুরের জীবন বাঁচাতে মানবিক আবেদন

হাজী আলিম উল্লাহ মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক, আলেমে দ্বীন মুফতি আব্দুস সালাম তরফদার হুজুর বর্তমানে গুরুতর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।

পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের চিকিৎসকরা জানিয়েছেন যে, জরুরি ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করানো প্রয়োজন। অন্যথায়, যেকোনো সময় লিভার ব্লাস্ট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকার। হুজুরের পরিবার ইতিমধ্যে নিজেদের সাধ্যমতো প্রায় ২৫ লক্ষ টাকা জোগাড় করতে সক্ষম হয়েছে। তবে, এখনও প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ টাকার ঘাটতি রয়ে গেছে। যা একা পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

একজন দ্বীনের খাদেমকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান, প্রবাসী ভাই-বোন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

আপনার সামান্য সহযোগিতাই একজন আলেমের জীবন বাঁচাতে পারে। আসুন, আমরা সবাই আমাদের অবস্থান থেকে এগিয়ে আসি।

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ (পার্সোনাল): 01720-583515

মুফতি আব্দুস সালাম তরফদার

ব্যাংক একাউন্ট:

একাউন্ট নং: 5704002126041

Sonali Bank, Chunarughat Branch, Habiganj

আল্লাহ তায়ালা আমাদের সকলের দানকে কবুল করুন এবং হুজুরকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি;

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ এম


বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ শিক্ষার্থীদের দক্ষতা ও উচ্চশিক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে "ট্রেনিং সেশন অন ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ সেশনটি আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব তথপ্রযুক্তি নির্ভর। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইন্টারনেট, সঠিক ইমেইল যোগাযোগ ও ডিজিটাল তথ্যাদি ব্যবস্থাপনায় দক্ষ হওয়া আবশ্যক। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন, ফান্ডিং খুঁজে বের করা এবং বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ স্থাপনে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। তিনি বেরোবিকে একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। দিনব্যাপী এই সেশনে উচ্চশিক্ষায় বিদেশ গমনের প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা, প্রফেসর ও প্রোগ্রাম ডিরেক্টরি সম্পর্কিত তথ্য অনুসন্ধান, প্রফেসরদের প্রফেশনাল ইমেইল পাঠানো এবং উচ্চশিক্ষার স্কলারশিপ/ফান্ডিং সংক্রান্ত নানা বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ এম


ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক এবং ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল।

সম্প্রতি মানবকণ্ঠের কার্যালয়ে সম্পাদকের কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উঠে আসে সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, পেশাগত নানা চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা এবং আঞ্চলিক সংবাদপত্রের বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা। বদলে যাওয়া গণমাধ্যম-বাস্তবতায় স্থানীয় ও আঞ্চলিক পত্রিকাগুলো কীভাবে টিকে থেকে তাদের ভূমিকা রাখতে পারে, সেই বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

আলোচনার একপর্যায়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম তা গভীর মনোযোগ সহকারে শোনেন। তিনি পত্রিকাটির অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের সংবাদপত্রগুলোই প্রকৃতপক্ষে তৃণমূল মানুষের কণ্ঠস্বর তুলে ধরে, যা গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমের পাশাপাশি এসব স্থানীয় সংবাদপত্র জনমানুষের প্রকৃত সমস্যা ও প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবকণ্ঠের মফস্বল সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মাল্টিমিডিয়া প্রতিনিধি ও সিরাজদিখান প্রতিনিধি। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

এই সৌজন্য সাক্ষাৎ কেন্দ্র ও প্রান্তের গণমাধ্যমকর্মীদের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে আঞ্চলিক সাংবাদিকতার আরও বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কারবারিদের কাছ থেকে ‘গরু’ নিলে তো ব্যবস্থা নিতে পারবেন না: প্রশাসনকে আসলাম চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


মাদক কারবারিদের কাছ থেকে ‘গরু’ নিলে তো ব্যবস্থা নিতে পারবেন না: প্রশাসনকে আসলাম চৌধুরী

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী মন্তব্য করেছেন যে, মাদক কারবারি ও সুবিধাবাদীদের কাছ থেকে সুযোগ-সুবিধা গ্রহণ করলে প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।

তিনি এই মন্তব্যটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা বিএনপি আয়োজিত একটি বিশাল আলোচনা সভায় করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশ্যে বলেন, "মাদক কারবারি ও দলীয় নাম ভাঙিয়ে আসা বিতর্কিত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিন। তা না হলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে।" তিনি তৃণমূলের এই বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বাধার বিষয়ে অভিযোগ তুলে বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আসার পথে নেতাকর্মীদের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।" আসলাম চৌধুরী আরও বলেন, "একটি বিশেষ মহল নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।" তিনি সীতাকুণ্ড বিএনপিতে কোনো গ্রুপিং নেই উল্লেখ করে বিভ্রান্তিকর কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌর সদরের এল কে সিদ্দিকী স্কয়ারে আসলাম চৌধুরীর অনুসারীরা কর্মসূচির আয়োজন করে। অন্যদিকে, মুনস্টার ক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ছালাউদ্দীনের অনুসারীরা পৃথক কর্মসূচির ডাক দিলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যারিকেড সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সভায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোরসালিনের সঞ্চালনায় জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%