ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

এখানে শিখতে এসেছি-পরাজয়ের পর বাংলাদেশের কোচ থমাস ডুলি


এখানে শিখতে এসেছি-পরাজয়ের পর বাংলাদেশের কোচ থমাস ডুলি

বাংলাদেশের আসিয়ান কাপ শুরু হয়েছে হার দিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হয়েছেন হামজা চৌধুরি ও তারিক কাজীরা। জাকার্তায় ম্যাচের ফলাফল খারাপ হলেও শিষ্যদের প্রতি দোষ চাপাতে চান না কোচ থমাস ডুলি।

ফিফা আসিয়ান কাপে শিখতে এসেছেন বলে জানিয়েছেন ডুলি। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ মন্তব্য করেন, ‘দলের কিছু খেলোয়াড়, আপনারা তো বাংলাদেশের মানুষ, হয়তো জানেন সান মারিনোর বিরুদ্ধে শেষ ম্যাচের পর থেকে তারা অনুশীলনের মধ্যে ছিলেন না। সুতরাং, যদি আপনি কোনো লিগে খেলতে না পারেন এবং মালয়েশিয়ার মতো দলের বিরুদ্ধে খেলেন, যাদের খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলে নিয়মিত অংশগ্রহণ করছে, তখন কাজটি নিশ্চিতভাবেই কঠিন। তাই সামগ্রিকভাবে ম্যাচ নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমরা এখানে শিখতেই এসেছি।’

মালয়েশিয়ার বিরুদ্ধে আজ হজম করা তিন গোলের পেছনে ডিফেন্ডারদের ভুল ছিল। তবে ডুলি কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে চান না। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট। এই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-০ বা ৩-০ গোলে হারানোর প্রত্যাশা করি না। আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলেছি যারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, এবং খেলাটা এমনই। তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা আজকের ম্যাচে আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স নিয়ে আমার কিছু বলার নেই। তারা সবাই চেষ্টা করেছে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র পেল নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব

নিজেদের অনেক ঘাটতি আছে বলে জানিয়ে ডুলি আরও বলেন, ‘স্পষ্টতই আজ আমরা যে স্বপ্নের আশা করেছিলাম, এটি সেরকম কিছু ছিল না, তবে এটি ছিল একটি বাস্তবসম্মত ম্যাচ। আমরা দেখতে পেলাম আমাদের এবং তাদের (মালয়েশিয়া) মধ্যে মূল পার্থক্য হলো অ্যাকুরেসি (সঠিকতা), টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’ বললেন কেয়া পায়েল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’ বললেন কেয়া পায়েল

তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং বয়স নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল থাকে। অনুরাগীরা প্রিয় তারকার বয়স, সাজসজ্জা এবং সৌন্দর্যের রহস্য জানার জন্য সবসময় আগ্রহী। সম্প্রতি, অভিনেত্রী কেয়া পায়েল নিজের বয়স নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন।

একটি উদ্বোধনী অনুষ্ঠানে ছোট পর্দার এই অভিনেত্রী উপস্থিত ছিলেন। সেখানে তার উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনই বয়স নিয়ে তার মন্তব্যও কৌতূহল সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে কেয়া পায়েল তার বয়স প্রসঙ্গে বলেন, “বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে এমন না।”

অভিনেত্রীর এই মন্তব্যের ফলে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তিনি যে বয়স নিয়ে খুব একটা চিন্তিত নন, তার কথায় সেই ইঙ্গিত পাওয়া যায়। বরং বিষয়টিকে নিজের মতো করে দেখার ব্যাপারে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

দর্শকদের কাছে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কেয়া পায়েল বিভিন্ন সময় তার সাবলীল উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে সকলের নজর কেড়েছেন। এবার বয়স নিয়ে তার এই রসিক মন্তব্যও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের মূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী যুব মজলিসের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার ,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


তেলের মূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী যুব মজলিসের মানববন্ধন

তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর-২০২৬ ইং, শুক্রবার দুপুর দুইটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ, দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিভিন্ন এলাকায় গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং ও ভুতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তাছাড়া, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অন্যায়ভাবে বাসমালিক কর্তৃক অযৌক্তিক বাসভাড়া নির্ধারণ, হাফ পাস নিয়ে তামাশা, ফুটপাত দখল ও কিশোরগ্যাংয়ের তান্ডবের ব্যাপারে সরকারের উদাসীনতার প্রতিবাদ জানান।

ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ। জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি আহমদ যোবায়ের তানভীর, মহানগর সহ-সভাপতি মুহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, সদর থানা সহ-সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম পাটওয়ারী, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ইসলামী যুব মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন, সহ-সভাপতি মুফতী সাঈদ আল-মাহবুব, প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মো :নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০০ টাকাসহ মুরসালিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মুরসালিন পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের একটি দল বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা মোড়সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মুরসালিনকে তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৪০০ টাকা।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুরসালিনকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ হৃদয় (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  করে।

এদিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে। রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগান এলাকা থেকে সুর্বণা (২৫) নামে এক নারীকে ৬০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫ হাজার ২০ টাকা এবং কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া থেকে হাসিব মাহমুদ ওরফে বিশালকে (২৩) ৪০টি ইয়াবা ও ১ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে একই এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মোর্শেদ রাব্বি (৩৪) ও হোসেন প্রামাণিককে (৩৪) গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া চন্দ্রিমা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে বাবু মিয়া (২১) নামে একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে সকল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%