০৮:৪৩ এম
ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি গরু পাচারের অভিযোগে দুই মুসলিম যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের সন্দেহে পুলিশের গুলিতে নিহত হয় এই দুই যুবক। পুলিশ দাবি করেছে, রোববার তাদের মৃত্যু ঘটে কথিত বন্দুকযুদ্ধে।
তবে, পুলিশের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করার সুযোগ পায়নি সংবাদমাধ্যম মাকতুব।
নিহতদের নাম সাবির ও গাব্বার। এই ঘটনায় তাহির নামে আরও একজন আহত হয়েছেন এবং পুলিশের এক সদস্যও আহত হয়েছেন। বর্তমানে তাহির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার সকালে গরু পাচারের সন্দেহে একটি গাড়ির চলাচলের তথ্য পায় ফিরোজপুর ঝিরকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (সিআইএ) একটি দল। গাড়িটি আটকানোর জন্য তারা সড়কে ব্যারিকেড স্থাপন করে।
নুহ পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে।
হরিয়ানায় গরু পাচারের অভিযোগে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী উগ্রপন্থিদের গণপিটুনি ও পুলিশের সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে গরু পাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন: কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন