১০:৩০ এম
হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় পর পর দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববারের ওই হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। বাকী নয়জনকে উদ্ধার করা হয়েছে। অন্য একটি জাহাজে হামলা হলেও সেখানে থাকা ১১ জন ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন।
ওমানের সোহর বন্দরের কাছে নোঙর করা ছিল ‘এমটি পেট্রো ডলফিন’ নামে একটি তেলবাহী জাহাজ। নিকারাগুয়ার পতাকাবাহী ওই জাহাজে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। ১১ অক্টোবর জাহাজটিতে ড্রোন হামলা হয়। এরপর থেকেই নিখোঁজ দু’জন ভারতীয় নাবিক। তাদের মধ্যে বাকি ন’জনকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
একই দিনে ‘এমটি ভালথেরা’ নামে আরো একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ওই জাহাজে অজ্ঞাত পরিচয়ের কোনো বস্তু আঘাত হানে। এর ফলে জাহাজে আগুন ধরে যায়। তবে সেখানে থাকা ১১ জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে প্রতি তিনজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত
এদিকে, অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার দাবি জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।
আরএ
আরও পড়ুন: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন