ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ইমরান খানকে নিয়ে কথা বলা নিষেধ-পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘নতুন বিধান’


ইমরান খানকে নিয়ে কথা বলা নিষেধ-পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘নতুন বিধান’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ক্রিকেটারদের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে কোনো মন্তব্য না করার নির্দেশনা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের পক্ষ থেকে ক্রিকেটারদের এই বিষয়ে কথা বলানোর বা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

 

আরও পড়ুন: মুস্তাফিজ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলার প্রস্তাব পেয়েছেন

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাবন্দী রয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে সম্প্রতি উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটার মন্তব্য করেছেন। ফলে ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তানের ক্রিকেটারদেরও ইমরানকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ম্যাচের বিরতিতে স্কাই স্পোর্টসে সাক্ষাৎকার দেন ইমরানের দুই ছেলে সুলাইমান ইসা খান ও কাসিম খান। সাক্ষাৎকারে তারা বাবার কারাবাস ও শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের কথার সম্প্রচার নিয়ে পিসিবি আপত্তি জানায়।

 

আরও পড়ুন: আশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ, কাজাখস্তানের বিরুদ্ধে লড়াই করবে

এমনকি সাক্ষাৎকারটি প্রচারিত হলে পাকিস্তান দল মধ্যাহ্ন বিরতির পর মাঠে নাও ফিরতে পারে—এমন হুমকি দেওয়ার খবরও পাওয়া গেছে। পরে অবশ্য পাকিস্তান দল মাঠে ফিরে খেলা চালিয়ে যায়। পাকিস্তান টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদও জানিয়েছেন, মধ্যাহ্ন বিরতির সময় ক্রিকেটাররা সাক্ষাৎকারটি দেখেননি।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ইমরান খানকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হলে ক্রিকেটারদের রাজনৈতিক বিষয়ে না জড়ানোর নির্দেশ দিয়েছে পিসিবি। বোর্ডের আশঙ্কা, এ ধরনের মন্তব্য ক্রিকেটের বাইরে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে এবং ইংল্যান্ড সফরে দলের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে।

 

ইমরান খান পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন। ক্রিকেট ছাড়ার পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং পরবর্তীতে ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ২০২২ সালে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে তিনি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

ইংল্যান্ড সফরে লিডসের পর লর্ডস টেস্টেও পাকিস্তান পরাজিত হয়েছে। বাবর আজমের দলের দুর্বল পারফরম্যান্সের পাশাপাশি ইমরানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও বর্তমানে আলোচনায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৪ এম


টিভিতে আজকের খেলার সময়সূচি

ব্যস্ত জীবনের প্রতিদিনের রুটিনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনাকে আপনার সময় এবং পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোন খেলাগুলো কোথায় হচ্ছে, তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। এরপর ঠিক করে নিন, কোন খেলায় আপনার নজর থাকবে।

নারী এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু হতে যাচ্ছে। বছরের শেষ গ্র্যান্ড স্লামের আয়োজনও হতে চলেছে। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগার চ্যাম্পিয়ন দলগুলোও মাঠে নামবে।

ক্রিকেট

নারী এশিয়া কাপ

বাংলাদেশ-ইন্দোনেশিয়া

রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

টেনিস

ইউএস ওপেন

১ম রাউন্ড

রাত ৯টা, স্টার স্পোর্টস ১ ও ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যাস্টন ভিলা-আর্সেনাল

রাত ১টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ওসাসুনা-গেতাফে

রাত ১১-৩০ মি., টি স্পোর্টস

বার্সেলোনা-ভায়েকানো

রাত ১-৩০ মি., টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ এম


রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

বেলগোরোদ শহরে, যা রাশিয়ার সীমান্তের নিকটবর্তী, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ফলে দুই জনের মৃত্যু এবং ১৬ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এই হামলা সংঘটিত হয়, যা অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ টেলিগ্রামে একটি বার্তায় নিশ্চিত করেছেন।

 

গভর্নর শুভায়েভ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্রটি বেলগোরোদের একটি বাণিজ্যিক স্থাপনার উপর আঘাত হানে। হামলার পরপরই শহরের সাতটি গুদামে ভয়াবহ আগুন লেগে যায়। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল-চীনে নিহত বেড়ে ৭৯৭, নিখোঁজ ৩ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ এম


নেপাল-চীনে নিহত বেড়ে ৭৯৭, নিখোঁজ ৩ হাজারের বেশি

ও চীনে হিমবাহ ধসে নিহতের সংখ্যা ৭৯৭ এ পৌঁছেছে। উভয় দেশে নিখোঁজ রয়েছেন ৩০৪৮ জন।

 

নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযানকে আরো জোরদার করা হয়েছে। রবিবারও দুই দেশের উদ্ধারকারী দল দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়েছে। তবে খারাপ আবহাওয়া, ভারী বৃষ্টি, নদীর পানি বেড়ে যাওয়া এবং বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষের কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

বুধবার হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে পড়ার পর বরফ, পাথর, কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত পাহাড়ি উপত্যকা ও নদীর ওপর দিয়ে নেমে আসে।

 

এতে নেপাল ও চীনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। রেড ক্রসের হিসাব অনুযায়ী, এই দুর্যোগে ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। চীন জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এই দুর্যোগের সম্পর্ক রয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে এখন পর্যন্ত ৭৮১ জনের মৃত্যু হয়েছে।

 

নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০২ জন। অন্যদিকে, চীনের গিরং কাউন্টিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন আরো ৫৪৬ জন। তিব্বতে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।

 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ওয়াং ই এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ সীমান্তপারের দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, উদ্ধার অভিযান নজিরবিহীনভাবে কঠিন ও জটিল হয়ে পড়েছে। দুর্যোগকবলিত এলাকায় নতুন করে বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। নেপালের স্থানীয় পুলিশ জানিয়েছে, গত কয়েক ঘণ্টার বৃষ্টিতে ত্রিশূলী নদীর পানি বেড়ে গেছে। এর ফলে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার থেকে খারাপ আবহাওয়া ও বন্যার আশঙ্কার কারণে কয়েক দফা উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে।

দুর্যোগের পর নেপাল-চীন সীমান্তে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। হ্রদটির পানি উপচে নেপালের লেন্দে খোলা ও ত্রিশূলী নদীতে পড়তে শুরু করলে নতুন করে বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিসিটিভি জানিয়েছে, ভাটির এলাকার জন্য হুমকি হয়ে ওঠা হ্রদটির বেশিরভাগ পানি শনিবার সন্ধ্যার মধ্যে বের হয়ে গেছে। তবে শনিবার রাতে ড্রোনে হ্রদের প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার ভাটিতে একটি ভূমিধসের সন্ধান পাওয়া যায়। ভূমিধসের কারণে সেখানে নতুন একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছে। ফলে ওই এলাকায় আবারও পানি জমতে শুরু করেছে। নেপালে এখন বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এর মধ্যে আপার ত্রিশূলী প্রকল্পও রয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছিল, প্রকল্পটির একটি সুড়ঙ্গে প্রায় ৩৫০ জন আটকা পড়ে থাকতে পারেন।

তাদের উদ্ধারের জন্য রবিবার দুর্গম এলাকায় ভারী যন্ত্রপাতি নিয়ে যায় নেপালের সেনাবাহিনী। উদ্ধারকারীরা একটি সুড়ঙ্গের প্রবেশপথে পৌঁছেছেন। সেখানে জমে থাকা কাদা, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুড়ঙ্গের প্রবেশপথ নিরাপদ করা গেলে সেখানে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হবে। এরপর ক্যামেরা নিয়ে উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করবে। নেপালে প্রায় ১০ হাজার সেনা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। তাদের সঙ্গে চীন ও ভারতের বিশেষজ্ঞ উদ্ধারকারী দলও কাজ করছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধরম রাজ উপ্রেতি বলেন, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ সুড়ঙ্গের সামনে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে আছে। সেখানে পথ তৈরি করতে বিস্ফোরক ব্যবহার করা যাচ্ছে না।

দুর্যোগের পর কয়েক দিন ধরে নিখোঁজ স্বজনদের খুঁজছেন পরিবারের সদস্যরা। তারা হাসপাতাল, মর্গ ও ত্রাণকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। এর মধ্যে শনাক্ত করা সম্ভব না হওয়া শত শত মরদেহ গণকবর দিতে শুরু করেছে নেপালের কর্তৃপক্ষ। মরদেহগুলো পচে যেতে শুরু করায় দ্রুত দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগকবলিত এলাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে চিতওয়ান জেলার দেবঘাটের একটি জঙ্গলে শত শত কবর খোঁড়া হয়েছে। বন্যার পানিতে ভেসে আসা মরদেহগুলো সেখানে দাফন করা হচ্ছে। চিতওয়ানের জেলা কর্মকর্তা গণেশ আরিয়াল বলেন, মরদেহ দ্রুত পচে যাওয়ায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। এ কারণে মরদেহ দাফন করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। কর্তৃপক্ষ শনিবার শনাক্ত করা সম্ভব হয়নি এমন ৯৬টি মরদেহ দাফন করেছে। রবিবার আরো ১০০টির বেশি মরদেহ দাফনের পরিকল্পনা করা হয়েছিল।

একই সময়ে উদ্ধারকারী দল নদী ও ধ্বংসাবশেষের মধ্য থেকে আরো মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিবারগুলো যাতে পরে মরদেহ শনাক্ত করতে পারে, সে জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। কোন মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও সংরক্ষণ করা হচ্ছে। নেপালের পুলিশ কর্মকর্তা অনিল থাপা বলেন, এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহের অর্ধেকের বেশি শনাক্ত করার মতো অবস্থায় নেই। তিনি বলেন, অনেক মরদেহের মুখ চেনার উপায় নেই। কোথাও শুধু হাত বা পা পাওয়া গেছে। আবার কোথাও শরীরের শুধু কিছু অংশ পাওয়া গেছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছেন, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে রয়েছে সুড়ঙ্গ থেকে আটকে পড়াদের উদ্ধার, ডিএনএ পরীক্ষা, মরদেহ সংরক্ষণের জন্য হিমায়িত ব্যবস্থা এবং পচে যাওয়া মরদেহ শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের দীর্ঘমেয়াদি প্রভাবে হিমবাহ অস্থিতিশীল হয়ে পড়ার সঙ্গে এই দুর্যোগের সম্পর্ক রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বত মালভূমিতে হিমবাহ ও বরফনির্ভর প্রাকৃতিক দুর্যোগের ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে। চীনা বিজ্ঞানীদের অনুসন্ধানের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, নেপালের দিক থেকে আসা কাদা ও ধ্বংসাবশেষের স্রোত গিরং সীমান্ত এলাকায় পৌঁছাতে মাত্র ছয় থেকে সাত মিনিট সময় নিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দুর্যোগের ভয়াবহতা দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, পানি, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত ভবন ও বিভিন্ন স্থাপনা গ্রাস করছে। এ সময় মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে ছুটে যাচ্ছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটি ২ হাজার ১০০-এর বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অন্তত ২২ কোটি ইউয়ান বা প্রায় ৩ কোটি ২৭ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। চীন দুর্গম এলাকায় কাজ করা উদ্ধারকারীদের কাছে আকাশপথে সরঞ্জাম ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। নিখোঁজ মানুষদের খুঁজতে দেশটির সেনাবাহিনী জীবন শনাক্ত করার বিশেষ যন্ত্রও ব্যবহার করছে। নেপাল ও চীনের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। তবে আবহাওয়ার অবনতি, নদীর পানি বৃদ্ধি এবং নতুন ভূমিধসের আশঙ্কায় উদ্ধারকারীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালালেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ এম


ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালালেন নারী

ভারতের মুম্বাইয়ে এক নারী ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর কারণে আট বছরের একটি শিশুকে চাপা দিয়েছেন। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মেঘা রাওয়াল (৪৫) নামের ওই নারী অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বান্দ্রার বাসিন্দা এবং অভিযোগ রয়েছে যে, গাড়ি চালানোর সময় তিনি ফোনে কথা বলছিলেন।

গাড়ির ধাক্কায় আট বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%