ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,  বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপির থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃগী ইউনিয়নের বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তইয়ুব হোসেন খান

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী, রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


মৃগী ইউনিয়নের বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তইয়ুব হোসেন খান

আসন্ন ৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মো: তইয়ুব হোসেন খান ব্যাপকভাবে গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ডিবিপি বাজারে তিনি শত শত ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের হাতে লিফলেট প্রদান করেন। এই সময় তিনি দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তার পাশে থাকার জন্য আহ্বান জানান।

গণসংযোগের সময় মো: তইয়ুব হোসেন খান বলেন, "মৃগী ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।"

তিনি আরও উল্লেখ করেন, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তৃণমূলের মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ তার উন্নয়নের প্রতিশ্রুতি শুনে সন্তোষ প্রকাশ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতায় নজরুল পদক চালু, এনইসির সভাপতি শফিক রেহমান ও সম্পাদক মাহমুদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


সাংবাদিকতায় নজরুল পদক চালু, এনইসির সভাপতি শফিক রেহমান ও সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলে (এনইসি) অন্তর্র্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া ওয়াদা সম্পাদক শফিকুল আলম নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ।

সোমবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের প্রথম সাধারণ সভায় তাদের নির্বাচন সম্পন্ন হয়। সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সম্পাদকরা ন্যাশনাল এডিটরস কাউন্সিলের উপস্থাপিত গঠনতন্ত্র এবং কিছু সংশোধনী অনুমোদন করেন। এনইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শফিক রেহমানের সভাপতিত্বে সাধারণ সভায় সম্পাদকরা সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নে তাদের পরামর্শ তুলে ধরেন। সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য করেন, ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আমরা আরও বিস্তৃত করতে চাই। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো উচিত। স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেজন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি প্রথম সভাতেই গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যাত্রা শুরু করেছে।’

যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, ‘গত ১৭ বছরে সাংবাদিকতার নামে গণমাধ্যমে যা হয়েছে, তা ছিল ঘৃণার অযোগ্য। সংবাদমাধ্যম পচে-গলে নষ্ট হয়ে গিয়েছিল। এখন সেখান থেকে আমাদের উত্তরণের চেষ্টা করতে হচ্ছে। প্রশ্ন নয়, প্রশংসার বদলে সত্যিকার অর্থে আমাদের এখন প্রশ্ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই উপমহাদেশে গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ধূমকেতুর মাধ্যমে তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নজরুল ইসলাম ছিলেন একজন সফল সম্পাদক।’

তিনি এডিটরস কাউন্সিলকে সাংবাদিকতায় অবদানের জন্য কাজী নজরুল ইসলাম পদক প্রদানের আহ্বান জানান। সভায় পরে সে প্রস্তাব গৃহীত হয় এবং এডিটরস কাউন্সিল প্রতিবছর সাংবাদিকতায় নজরুল পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

ওয়াদা সম্পাদক শফিকুল আলম বলেন, ‘গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে সম্পাদকদের এমন একটি প্ল্যাটফর্ম জরুরি ছিল। এনইসি যাতে সারা বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য কাজ করে যেতে হবে। এর মধ্য দিয়ে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে।’

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, ‘দেশে শান্তি ও স্থিতিশীলতায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি সারা দেশের সম্পাদকদের একটি প্ল্যাটফর্মে আনতে সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সভায় আরও মতামত প্রদান করেন নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান, নিউ নেশনের মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের লোটন একরাম, মানবকণ্ঠের শহিদুল ইসলাম, খবর সংযোগের শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ভোরের ডাকের কে এম বেলায়েত হোসেন, জনতার ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্টের সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, খোলা কাগজের মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তাদের কবর জিয়াত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খণ্ড খণ্ড মিছিলে জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

নেতারা উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আরও অনেক নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৩ জন, গুলশান বিভাগ থেকে ২৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫০ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালীন ১টি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%