০৬:০৩ পি.এম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশালে বৃষ্টি হচ্ছে কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুশলধারায়। গত তিনদিন ধরে বরিশালে আকাশ মেঘলা থাকার ফলে রোদের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে স্কুল, কলেজ ও অফিসগামীরা।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত ইব্রাহিম হাওলাদার এই বিষয়ে বলেন, চলতি বছর বরিশালে বৃষ্টি কম হয়েছে। গরমের কারণে পরিস্থিতি খারাপ ছিল। তবে এখন যে বৃষ্টি হচ্ছে, তা আমাদের জন্য স্বস্তির। তবে বৃষ্টির কারণে যানবাহনের ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে।
সুলতানা বেগম নামে এক অভিভাবক জানান, সকালে তিনি যখন বাচ্চাকে স্কুলে দিতে যান, তখন কিছু বিড়ম্বনায় পরতে হয়েছে। রিকশা পেতে দেরি হয়েছে এবং ভাড়া বেশি চাচ্ছে। তবে এই বৃষ্টি সত্যিই স্বস্তির।
আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক
আবহাওয়া অফিসের ইনচার্জ আবু জাফর বাসস’কে জানান, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগের কোথাও কোথায় অস্থায়ী, দমকা হাওয়া সহ মাঝারি-ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
তিনি আরো বলেন, আগামী ২ থেকে ৩ দিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। এসময় নদী বন্দরগুলোতে ২ নম্বর এবং সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার মধ্যেও বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন