তাহিরপুর, সুনামগঞ্জ | হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৫ পি.এম
দীর্ঘ প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহাসিক যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল পুনরায় চালু হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৬ থেকে বালুমহাল দুটি চালু হওয়ায় নদীকেন্দ্রিক শ্রমজীবী মানুষের মধ্যে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
গত ১৪ সেপ্টেম্বর ইজারার মেয়াদ শেষ হওয়ায় বালু উত্তোলন বন্ধ ছিল। পরবর্তীতে আইনি জটিলতা নিরসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার পর উপজেলা প্রশাসন ইজারাদারদের সীমানা বুঝিয়ে দিয়ে কার্যক্রম পুনরায় চালু করে।
✅ শ্রমিকদের জীবিকায় স্বস্তি
যাদুকাটা নদীকে কেন্দ্র করে অসংখ্য শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা নির্ভরশীল। বালুমহাল চালু হওয়ায় তাঁদের কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
✅ নিয়ম মেনে বালু উত্তোলন
নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অনুমোদিত নিয়ম মেনে বালু উত্তোলন নিশ্চিত করতে হবে। ড্রেজার ও বোমা মেশিনের ব্যবহারসংক্রান্ত নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করাও জরুরি।
✅ প্রকৃতি ও পর্যটন রক্ষার দাবি
যাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধা এবং এক নারীকে শারীরিক নির্যাতন ও রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন (৩০) বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের উলাশনগর গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ১. নবাব মিয়া (৩৮), ২. ডালিয়া আক্তার (৩০), ৩. সুমা আক্তার (২৫), ৪. সোনায়ারা বেগম (৩৫), ৫. উজ্জ্বল মিয়া (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন লোক ফাতেমা খাতুনের বসতবাড়িতে চড়াও হয়।
অভিযোগে বলা হয়, বিবাদীরা ফাতেমা খাতুন ও তার ১০০ বছর বয়সী শাশুড়ি জমিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও টানা হেঁচড়া করে ফাতেমা খাতুন ও শতবর্ষী বৃদ্ধা জমিলা খাতুনকে শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা সহ রক্তাক্ত জখম করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে স্বজন ও স্থানীয়দের সহায়তায় জখমীদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২২ অক্টোবর, ২০২৬ : সংসদ সদস্য সরোয়ার আলমগীর, যিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত, বলেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন প্রদান করেছেন, ঠিক একইভাবে আগামী ইউপি নির্বাচনে তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার ফটিকছড়ি সদরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাই সকলকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী উল্লেখ করেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই আগামী ইউপি নির্বাচনে তৃণমূলের নেতাদের বেছে নেওয়া হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন এবং নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত আবারও দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে।
রাজশাহী সফরের সময়, স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে বলে দাবি করেন রাশেদ খান। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের উসকানিতে ওই যুবক এ ধরনের দুঃসাহস দেখিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবু বকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে রাশেদ খান বলেন, ৯৬ ও ৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত জোট করেছিল। বর্তমানে তারা আবারও একত্রিত হয়েছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও বলেন, রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কিনা, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।
এ সময় জামায়াতের আমিরের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে চলেছেন। তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, সন্ত্রাস করেছেন এবং মিথ্যা কথা বলেছেন। জামায়াতে যোগ দেওয়ার পর কি তিনি মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করেছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত আছে।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলে আ’লীগসহ সব ধরণের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন শ্রমিক লীগ নেতা
‘শারীরিক অসুস্থতা ও পারিবারিক’ সমস্যার কারণে আ’লীগের রাজনীতি ইস্তফা দিলেন শ্রমিক লীগ নেতা!
নড়াইল প্রতিনিধি
‘শারীরিক অসুস্থতা ও পারিবারিক’ সমস্যার কারণে আওয়ামী লীগসহ সব ধরণের রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ শেখ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়াস্থ একটি রেস্তারায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে হানিফ শেখ বলেন, আমি লোহাগড়া উপজেলার রামপুর গ্রামের আবু বকর শেখের ছেলে। আমি লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলাম।
বর্তমানে আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে সব প্রকার রাজনীতি থেকে অব্যাহতি প্রদান করলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব রাজনৈতিক অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড থেকে নিজের ইচ্ছায় স্বচিত্তে কারো প্ররোচনা ছাড়া পদত্যাগ করলাম। আমার নামের পাশে বর্ণিত পদ ও আ’লীগ থেকে আজ স্থায়ী ভাবে পদত্যাগের ঘোষণা করছি। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ