ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দুই কোটি ৫০ লাখ টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ


সাতক্ষীরায় বিজিবির অভিযানে দুই কোটি ৫০ লাখ টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ

সাতক্ষীরা, ১৪ অক্টোবর, ২০২৬ : মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা সীমান্তে দুই কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস জব্দ করেছে।

বুধবার বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে পলিথিনের প্যাকেটে রক্ষিত ৫০০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ৫ নং ঘাট পরিদর্শন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জের সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ এম


মুন্সিগঞ্জের সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

মুন্সিগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮০ বছর।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আব্দুল হাই মৃত্যুকালে তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথা রয়েছে। এরপর মুন্সিগঞ্জে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে আব্দুল হাই জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৭৮ সালে বিএনপিতে যোগদান করে ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কঁচা নদীতে মাঝরাতে বিকল ট্রলার: জেলা ইজতেমার ৫০-৬০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ এম


কাউখালীতে কঁচা নদীতে মাঝরাতে বিকল ট্রলার: জেলা ইজতেমার ৫০-৬০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ

পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কঁচা নদীতে ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভেসে যাওয়া জেলা ইজতেমাগামী ৫০-৬০ জন যাত্রীকে অক্ষত ও নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে এগারোটায় দিকে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯'-এর মাধ্যমে খবর পাওয়া যায়, বেকুটিয়া সেতুর দক্ষিণে পাঙ্গাশিয়া এলাকায় ইজতেমাগামী ৫০-৬০ জন যাত্রী নিয়ে "অজ্ঞাত নামীয়" একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নদীতে বিপাকে পড়েছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত তৎপরতা শুরু করে নৌ পুলিশ। ট্রলারের চালক আব্দুল হকের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিশ্চিত হওয়া মাত্রই কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তাৎক্ষণিকভাবে "আল্লাহর দান" নামের একটি বিকল্প ট্রলারের ব্যবস্থা করে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে রাত ১২টা ৩০ মিনিটে তাদের নিরাপদে বেকুটিয়া ব্রিজের পশ্চিম পাশে নির্ধারিত কঁচা নদীর তীরে ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।
এই আকস্মিক ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা নিরাপদে ইজতেমায় অংশ নিয়েছেন।
এ ব্যাপারে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোঃ আরমান হোসেন জানান,
"জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পাওয়ার সাথে সাথেই আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেই। রাত তখন প্রায় সাড়ে ১১টা। মাঝনদীতে কুয়াশা ও অন্ধকারের মধ্যে যাত্রীদের আকস্মিক এই বিপদে পড়াটা সত্যিই আতঙ্কজনক ছিল। আমরা দ্রুত ট্রলারচালক আব্দুল হকের সাথে যোগাযোগ করে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করি এবং আমাদের একটি দল দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়। পরে বিকল্প আরেকটি ট্রলারের মাধ্যমে বিভিন্ন বয়সের ৫০-৬০ জন ইজতেমাযাত্রীকে সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে উদ্ধার করে রাত সাড়ে ১২টার মধ্যে ইজতেমা ময়দানে পৌঁছে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে দ্রুত ৯৯৯-এ কল করার বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন আমদানি-রফতানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ এম


বেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন আমদানি-রফতানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলতে থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে।’

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ‘দুর্গাপূজার ছুটিতে পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।’

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রুহুল আমিন বলেন, ‘ছুটির মধ্যে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। পণ্য খালাসের পর ভারতীয় ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারবে।’

এ বিষয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, ‘পূজার ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময় যাত্রীর চাপ বাড়তে পারে বলে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশনে পুলিশের জনবল বাড়ানো হয়েছে।’

বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৬০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রফতানি হয়। এ পথে প্রতিদিন দুই থেকে আড়াই হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হামলার কারণে স্থগিত সিক্স কিংস স্ল্যাম, নতুন তারিখ ২৭-৩০ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ এম


সৌদি আরবে হামলার কারণে স্থগিত সিক্স কিংস স্ল্যাম, নতুন তারিখ ২৭-৩০ ডিসেম্বর

রিয়াদের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ‘সিক্স কিংস স্ল্যাম’ নামক তারকাখচিত টেনিস টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি আগামী ২১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল, তবে নতুন সূচিতে এটি অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩০ ডিসেম্বর।

এই তিন দিনের প্রদর্শনী টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কার্লোস আলকারাস, নোভাক জোকোভিচ এবং আলেক্সান্ডার জভেরেভের মতো তারকাদের নাম ঘোষণা করা হয়েছিল। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, সাংগঠনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ এবং দর্শকদের অভিজ্ঞতার ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

টেনিসের পাশাপাশি সৌদি প্রো লিগের সূচিতেও পরিবর্তন এসেছে। রোনালদোর আল নাসরের ম্যাচসহ তিনটি ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে। আল রিয়াদ ও আল হিলালের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের লড়াই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আল আহলির মাঠে আল নাসরের ম্যাচটি আগামী মার্চে সরিয়ে নেয়া হয়েছে।

বিশ্বের শীর্ষ টেনিস তারকাদের কাছে আকর্ষণীয় এই টুর্নামেন্টটি রেকর্ড অঙ্কের পুরস্কারের অর্থের জন্য পরিচিত। গত আসরের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অবশ্য চোটের কারণে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%