ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

হেরেও গর্বিত মিসরীয়রা, কোচকে দিলখোলা স্যালুট


হেরেও গর্বিত মিসরীয়রা, কোচকে দিলখোলা স্যালুট

চরম নাটকীয়তা, অনবদ্য ফুটবল এবং শেষ মুহূর্তের এক বুকভরা হাহাকার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ফারাওদের দেশ মিসর। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একপর্যায়ে তারা দুই গোলের লিড নিয়েও শেষ ১৩ মিনিটের ঝড়ে ম্যাচটি হাতছাড়া হয়ে গেল। রাউন্ড অব সিক্সটিনের এই শ্বাসরুদ্ধকর ম্যাচে তারা ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তবে হার নিয়ে বেদনার পাশাপাশি তারা এখন গর্বিত, কারণ তাদের ফুটবলারদের বীরত্বগাথা পারফরম্যান্সের গৌরব গোটা মিসরে রাজত্ব করছে।

আমেরিকার আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচের শুরুটি ছিল মিসরীয়দের জন্য রূপকথার মতো। ম্যাচের প্রথমার্ধে ইয়াসির ইব্রাহিম এবং দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর অসাধারণ গোলে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ার পথে হাঁটছিল। এমনকি প্রথমার্ধে খোদ লিওনেল মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইব গ্যালারিতে উল্লাসের জোয়ার বইয়ে দিয়েছিলেন। কায়রো, গিজা কিংবা আলেকজান্দ্রিয়ার ক্যাফে ও রাস্তায় জড়ো হওয়া লাখো মিসরীয় ভক্ত তখন কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোল দিয়ে আর্জেন্টিনার প্রত্যাবর্তনের গল্প শুরু হয়। এর মাত্র চার মিনিট পর জাদুকরী ছন্দে সমতা ফেরান লিওনেল মেসি। আর খেলা শেষের ঠিক আগ মুহূর্তে এনজো ফার্নান্দেজের করা জয়সূচক গোলটি স্তব্ধ করে দেয় পুরো মিসরকে।

এই নাটকীয় পরাজয়ের পর মিসরীয় সমর্থকদের মধ্যে কান্নার পাশাপাশি রেফারিং নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভক্তদের অভিযোগ, ম্যাচের একপর্যায়ে অধিনায়ক মোহাম্মদ সালাহকে ফাউল করা হলেও রেফারি সেটি এড়িয়ে যান, যা পরে আর্জেন্টিনার গোলের সুযোগ তৈরি করে দেয়। অনেক সমর্থক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ফিফা হয়তো চায়নি মেসি টুর্নামেন্ট থেকে বিদায় নিক, আর তাই পক্ষপাতমূলক সিদ্ধান্তের বলি হতে হয়েছে মিসরকে। তবে এত বড় ধাক্কার পরেও কোচ হোসাম হাসানের ওপর সমর্থকদের খুব খুশি।

আরও পড়ুন: ভারত নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় পেল

২০২৪ সালে দায়িত্ব নেয়ার পর থেকে সমালোচনার মুখে থাকা এই কিংবদন্তি কোচ যেভাবে দলটিকে এক সুতোয় বেঁধেছিলেন, তা দেশটির সোনালি প্রজন্মের কথা মনে করিয়ে দিয়েছে। একই সাথে টুর্নামেন্ট চলাকালীন গাজার মানুষের প্রতি কোচের সংহতি প্রকাশ ও ফিলিস্তিনি পতাকা তুলে ধরা আলাদাভাবে সকলের মন কেড়েছে। বিদায়ের অশ্রু আর রেফারির প্রতি ক্ষোভ সামলে নিয়ে এখন পুরো মিসর এক বাক্যে স্বীকার করছে, ম্যাচ হারলেও বিশ্বমঞ্চে তাদের ছেলেরা বীরের মতো লড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিতে ইনক্রিমেন্ট হার সমান থাকছে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিতে ইনক্রিমেন্ট হার সমান থাকছে না

প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং আন্তর্জাতিক মঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাগুলোতে বুধবার (৮ জুলাই) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

নতুন বেতন কাঠামো: সরকারি চাকরিতে ইনক্রিমেন্ট হার সমান থাকবে না- এটি দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর। খবরে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির দীর্ঘদিনের প্রচলিত নিয়মে একটি বড় পরিবর্তন আসছে। নবম জাতীয় বেতন কাঠামোয় সব গ্রেডে প্রায় সমান হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার পদ্ধতি থেকে সরে আসছে সরকার। এখন বেতন বৃদ্ধির হার নির্ধারণে গ্রেডের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে আয়, জীবনযাত্রার ব্যয় এবং স্তরভেদে চাকরিজীবীদের বাস্তব চাহিদা। এ কারণে নতুন কাঠামোয় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে যাচ্ছেন বলে অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল হচ্ছে, কোথায় কী- এটি দৈনিক প্রথম আলোর খবর। খবরে বলা হয়েছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, দিল্লি ও লন্ডনে হাইকমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নতুন ব্যক্তিদের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এর মধ্যে নিউইয়র্ক ও লন্ডনে নিয়োগ হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

হামের পরবর্তী জটিলতায় চোখের সমস্যায় রোগীরা- এটি দৈনিক সমকালের প্রধান খবর। খবরে বলা হয়েছে, হাম-পরবর্তী গুরুতর জটিলতার একটি হচ্ছে চোখের সমস্যা। যথাসময়ে চিকিৎসা না নিলে স্থায়ী দৃষ্টিপ্রতিবন্ধিতার ঝুঁকিও তৈরি হতে পারে। হাম ভাইরাস সরাসরি চোখের টিস্যুকে আক্রান্ত করতে পারে, আবার রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, অনেক রোগীর ক্ষেত্রে হামের শারীরিক উপসর্গ কমে যাওয়ার পর চোখে সমস্যা দেখা দিচ্ছে। এর মধ্যে রয়েছে কনজাংটিভাইটিস বা চোখ লাল হয়ে যাওয়া, কর্নিয়ায় প্রদাহ এবং কিছু ক্ষেত্রে কর্নিয়ায় ক্ষত বা আলসার। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গিয়েছিলেন মাদারীপুরের সোহান সরদার (২৫)। কিন্তু সেই নিরলস পরিশ্রমের স্বপ্ন পূরণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে গেল।

মাত্র তিন মাস আগে সামাজিকভাবে বিয়ের মাধ্যমে নতুন জীবনের সূচনা করা এই প্রবাসীর মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সোহান সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি গ্রামের বাসিন্দা।

পরিবার ও প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ইতালির তুরিন শহরে স্কুটিতে কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তুরিনের একটি হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বজনরা জানান, মাত্র তিন মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। নব-দম্পতির সংসার শুরু হওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান সোহান।

জানা গেছে, ২০২২ সালে লিবিয়া হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছান সোহান। পরে তিনি ইতালিতে বসবাস শুরু করেন। সেখানে তার আশ্রয় আবেদন (অ্যাসাইলাম) প্রক্রিয়াধীন ছিল।

এদিকে সোহানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতারা যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করে চলেছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বাসস’কে জানান, ‘ইতালিতে মাদারীপুরের এক প্রবাসীর মৃত্যুর বিষয়টি জেনেছি। তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিবারের সদস্যরা সর্তকতার সঙ্গে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ২ জন

ঝিনাইদহে আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত দুই সমর্থক আহত হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতের দিকে কালীগঞ্জ উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছে ব্রাজিল সমর্থক মামুন (২২) এবং আর্জেন্টিনা সমর্থক সামিউল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার রাতে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপান্তর ঘটে। এই সময় উভয় পক্ষের দুই সমর্থক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি করা হলেও স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন জুয়া প্রতিরোধ আইনে রংপুরে প্রথম মামলায় আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


নতুন জুয়া প্রতিরোধ আইনে রংপুরে প্রথম মামলায় আটক ৪

নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর হওয়ার পর রংপুর মহানগরে এ আইনের অধীনে প্রথমবারের মতো একটি মামলা হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে, যা একটি জুয়ার আসর থেকে ঘটেছে।

পুলিশ সূত্রে যা জানা গেছে, ৮ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের হাজীরহাট থানার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম গিলাবাড়ি এলাকায় অবস্থিত আবু মুসার বাড়ির রান্নাঘরে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানকালে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

এই আটককৃতদের মধ্যে আবু বক্কর সিদ্দিক (২৭), আবু মুসা (৩০), নাজমুল ইসলাম (৩৬) এবং শ্যামল চন্দ্র রায় (৩১) রয়েছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর রংপুর মহানগরে এটিই প্রথম মামলার ঘটনা এই আইনের অধীনে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে বলেন, নতুন আইন কার্যকর হওয়ার পর থেকে জুয়া দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং মহানগরে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%