০৯:৪৪ এম
ফ্রান্স থেকে সোমবার (৩ আগস্ট) আর ১৪০ জন নতুন ইহুদি অভিবাসী ইসরায়েলে এসে পৌঁছেছেন। এঁরা আন্তর্জাতিক খ্রিস্টান দূতাবাসের সহযোগিতায়, ইসরায়েলের অভিবাসন ও আত্মীকরণ মন্ত্রণালয় এবং ইহুদি সংস্থার বিশেষ ‘ফ্যামিলি ফ্লাইট’ কর্মসূচির আওতায় ইসরায়েলে আগমন করেন।
এই অভিযাত্রায় অভিবাসীদের সঙ্গে একই বিমানে ছিলেন অভিবাসন ও আত্মীকরণ মন্ত্রী অফির সোফার এবং ইহুদি সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডোরন আলমোগ।
সংস্থাটি জানিয়েছে, অভিবাসীদের এই তালিকায় বেশ কয়েকটি পরিবার রয়েছে, যার মধ্যে ৮০ জন শিশু ও কিশোর-কিশোরী অন্তর্ভুক্ত। এই শিক্ষার্থীরা আসন্ন শিক্ষাবর্ষ থেকেই সরাসরি ইসরায়েলি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
আরও পড়ুন: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে
উল্লেখ্য, বিগত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থেকে, ফ্রান্স থেকে আট হাজারের বেশি ইহুদি নাগরিক স্থায়ীভাবে ইসরায়েলে অভিবাসন (আলিয়াহ) করেছেন।
এটি ইউরোপের বিভিন্ন দেশে (বিশেষ করে ফ্রান্সে) ইহুদিবিদ্বেষ তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, সন্তানদের নতুন করে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ফরাসি-ইহুদি পরিবারগুলোর মধ্যে ইসরায়েলকে বাসস্থান হিসেবে বেছে নেওয়ার হার দিন দিন বেড়ে চলেছে, যারই প্রতিফলন হচ্ছে এই উদ্যোগটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন