প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের অফস্পিনার বি. অখিলেশ রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের জন্য সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২০২৫-২৬ মৌসুমে আবুধাবি টি-১০ টুর্নামেন্টে অ্যাসপিন স্ট্যালিয়ন্স দলের হয়ে খেলার সময় রেড্ডির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তিনি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছিলেন।
গত নভেম্বরে তাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয় এবং আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার নিম্নলিখিত ধারায় অভিযোগ আনা হয়।
ধারা ২.১.১: আবুধাবি টি-১০ ২০২৫-এর ম্যাচের ফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করা, অথবা এ ধরনের ষড়যন্ত্র বা চুক্তির অংশ হওয়া।
ধারা ২.১.৪: অন্য কোনো খেলোয়াড় বা অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিং বা ম্যাচকে অবৈধভাবে প্রভাবিত করার জন্য প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া বা সহায়তা করা।
ধারা ২.৪.৭: তদন্তে বাধা সৃষ্টি করা, যার মধ্যে তদন্তের সঙ্গে সম্পর্কিত হতে পারে এমন মোবাইল ফোনের তথ্য ও বার্তা মুছে ফেলা।
এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই টুর্নামেন্টের জন্য আইসিসিকে দুর্নীতিবিরোধী কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সংস্থা (ডিএসও) হিসেবে নিয়োগ দিয়েছিল। তদন্ত শেষে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে।
রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা ২১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর ধরা হয়েছে, যেদিন থেকে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন।
২০২৫ সালের এপ্রিলে ২৬ বছর বয়সী রেড্ডির যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের হয়ে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন