০৫:২৮ পি.এম
হাটহাজারীতে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আবির হোসেন (১৬) নামে এক কিশোরের।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবির ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাসিন্দা। তার পিতার নাম বাপ্পি রহমান।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে খাবার খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়কে প্রবেশ করে। এ সময় নাজিরহাটমুখী একটি অজ্ঞাত গাড়ি বেপরোয়া গতিতে তাকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আবির গুরুতর আহত হয়।
পরে আশপাশের লোকজন এসে আহত আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্সের রায় আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন