ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান


ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। এর আগে তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। এর মধ্যে মো. জিয়াদুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ

বদলি হওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ঢাকা-১৩ আসনের নাগরিক সমস্যার দ্রুত সমাধান, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় তার নির্বাচনী এলাকার ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, এসব কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কমিটি, বাড়ি মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা এবং ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন।

এভাবে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত ‘সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে মতবিনিময়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, এলাকার নাগরিক সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। তবে তিনি বলেন, শুধুমাত্র জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করলেই হবে না; স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা চাই, মহল্লার মানুষকে তাদের ছোট ছোট নাগরিক সমস্যা নিয়ে বারবার বিভিন্ন দপ্তরে ছুটতে না হোক। এলাকার সমস্যা এলাকার নাগরিক কমিটিকে জানাবেন। সেখানে পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন। তারা বিষয়গুলো শুনে সমন্বয় করবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন।

সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি সতর্ক করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ববি হাজ্জাজ বলেন, আমরা দীর্ঘদিন নানা ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছি। এখন আমাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের কারণে এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এলাকার শান্তি নষ্ট করতে পারবে না।

মামলা ও আইনি হয়রানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দিতে হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় অপরাধ দমনে প্রশাসনের ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোথাও কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিকভাবে তাকে বা তার কার্যালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

সভায় প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনেন এবং আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও অন্যান্য সমস্যার তালিকা তার কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, ৭০টি মহল্লার নাগরিক কমিটির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং ঢাকা-১৩ আসনকে আরও নিরাপদ, বাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), এসআরবির প্রতিনিধি (এএসপি), মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন থানার বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও সাধারণ জনগণও সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপিরাইট বিধিমালা প্রণয়নে একক সেক্টরকে প্রাধান্য দেওয়ার অভিযোগ, অংশীজনদের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


কপিরাইট বিধিমালা প্রণয়নে একক সেক্টরকে প্রাধান্য দেওয়ার অভিযোগ, অংশীজনদের অসন্তোষ

কপিরাইট আইন, ২০২৩-এর প্রেক্ষাপটে প্রণয়নাধীন কপিরাইট বিধিমালার চূড়ান্ত খসড়ার প্রস্তুতির প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সেক্টরকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ উঠেছে কপিরাইট রেজিস্ট্রার ও অতিরিক্ত সচিব এস এম আরশাদ ইমামের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অংশীজনদের অভিযোগ, তাদের মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত না করেই বিধিমালা প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সৃজনশীল খাতের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) সরকারি ছুটির দিনে কপিরাইট রেজিস্ট্রার ও অতিরিক্ত সচিব এস, এম, আরশাদ ইমাম কপিরাইট অফিসের সম্মেলনকক্ষে একটি জরুরি সভা আয়োজন করেন। তবে, ওই সভায় সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ ছিল না বলে দাবি করেছেন কয়েকজন প্রতিনিধি।

সাহিত্য, সংগীত, শিল্পকর্ম, সফটওয়্যার, সাউন্ড রেকর্ডিং ও চলচ্চিত্রসহ বিভিন্ন সৃজনশীল খাত কপিরাইট আইনের আওতাধীন। অভিযোগ উঠেছে যে, এসব খাতের প্রতিনিধিদের মতামত ও অভিজ্ঞতা যথাযথভাবে বিবেচনায় না নিয়ে একটি নির্দিষ্ট সেক্টরের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপি নেতা নির্বাচনে হারের পর সহকারী চার গ্রামের সড়কবাতি খুলে নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


বিজেপি নেতা নির্বাচনে হারের পর সহকারী চার গ্রামের সড়কবাতি খুলে নিলেন

ভারতের রাজস্থানে নির্বাচনে পরাজয়ের পর চারটি গ্রামের সড়কবাতি খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির নির্বাচনে তার স্ত্রীর পরাজয়ের পর গ্রামগুলোকে অন্ধকারে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত সমিতির নির্বাচন ঘিরে এ ঘটনা ঘটে। বিতর্কের সূত্রপাত পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের রানোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কুমারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামে বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি স্থাপন করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী (পিএ) অলোক শর্মার নির্দেশে এসব বাতি লাগানো হয়। অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

গ্রামবাসীর অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পরপরই সড়কবাতিগুলো খুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, প্রিয়াঙ্কা শর্মার পরাজয়ের প্রতিশোধ নিতেই গ্রামবাসীকে অন্ধকারে রাখার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) একটি দল অবৈধ বিদ্যুৎ সংযোগের কথা জানিয়ে গ্রামগুলোতে সড়কবাতি খুলতে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের মধ্যেই কুমারন কি ধানি এলাকার প্রায় ১০টি বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলে নেওয়া হয়। পরে নবনির্বাচিত গ্রামপ্রধানরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে রাজি হলে বাকি প্রায় ৪০টি খুঁটি থেকে বাতি খুলে নেওয়ার কাজ বন্ধ করা হয়।

জেভিভিএনএলের নির্বাহী প্রকৌশলী ডিআর মিনা জানান, বৈদ্যুতিক ত্রুটি মেরামতের কাজ করতে গিয়ে কর্মীরা খুঁটিতে অবৈধভাবে সড়কবাতি স্থাপনের বিষয়টি দেখতে পান। পরে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হন। এরপর বাতিগুলো খুলে ফেলার প্রক্রিয়া শুরু করা হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তবে নির্বাচনে পরাজয়ের জেরে সড়কবাতি খুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক রামসহায় ভার্মা। তার দাবি, দীপাবলির আগে প্রার্থীরা এসব বাতি স্থাপন করেছিলেন। পরে বিদ্যুৎ বিলের বিষয়টি সামনে আসায় বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বিধায়ক আরও জানান, নবনির্বাচিত গ্রামপ্রধানরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে সম্মত হওয়ায় বাকি ৪০টি বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলে নেওয়া হয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের চার মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


অবসরের চার মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু

মো. শহিদুল ইসলাম শহীদ (৫৯) নামের এক পুলিশ পরিদর্শক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত শহিদুল ইসলাম বরিশাল সদর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং তার অবসরের সময় ছিল আগামী চার মাস পর, এমন তথ্য তার পরিবার জানিয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা নিশ্চিত করেছেন পরিদর্শক শহিদুলের মৃত্যুর বিষয়টি। তিনি জানান, শহিদুল ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন। অসুস্থবোধ করার পর তিনি পুলিশ লাইনে ফিরে আসেন। ২০ নভেম্বর বরিশাল পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় তার ডেঙ্গু শনাক্ত হয়।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে শহিদুলকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে, পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%