১১:৫৮ এম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৪৬৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ বিভাগ থেকে ৪৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮০ জন, মিরপুর বিভাগ থেকে ১৩১ জন, গুলশান বিভাগ থেকে ২৯ জন, উত্তরা বিভাগ থেকে ২২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১৩টি ককটেল, ৯টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগী।
ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন