ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে আঃ ওহাব মোল্লার মৃত্যু


চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে আঃ ওহাব মোল্লার মৃত্যু

পাবনার চাটমোহরে ধান মাড়াই মেশিনের সাথে নিজের গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের বাদশা মোল্লার ছেলে আঃ ওহাব মোল্লা (৪২)।

দূর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে খতবাড়ি লালন মোড়ে আঃ ওহাব ধান মাড়াই করার উদ্দেশ্যে নিজের ধান মাড়াই মেশিন চালু করেন। এ সময় তার গলায় পেচানো গামছা মেশিনের ফিতার সাথে জড়িয়ে যায়।

গামছা মেশিনের ফিতা থেকে ছাড়ানোর চেষ্টা করার সময় তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট ফাঁপা সমস্যায় তিন মশলার জাদুকরী পানীয় কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


পেট ফাঁপা সমস্যায় তিন মশলার জাদুকরী পানীয় কার্যকর

শীতকালীন সময়ে পানি পানের পরিমাণ কমে যাওয়ার ফলে অনেকেই কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং পেট ফাঁপার সমস্যায় ভুগতে থাকেন। পুষ্টিবিদদের মতে, দৈনন্দিন স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি রান্নাঘরের সাধারণ তিনটি মশলা দিয়ে তৈরি একটি জাদুকরী পানীয় হজমশক্তি বাড়াতে সহায়ক হতে পারে।

জিরা, জোয়ান (ক্যারম সিড) এবং মৌরি দিয়ে তৈরি এই বিশেষ পানীয়টি গ্যাস, পেট ফাঁপা এবং বদহজমের অস্বস্তি কমাতে সাহায্য করে। তবে এর পূর্ণ সুফল পেতে হলে পর্যাপ্ত পানি পান করা, সুষম খাদ্যগ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা অপরিহার্য।

তিন মশলার পানীয় তৈরির পদ্ধতি

• প্রথমে এক চা-চামচ করে জিরা, জোয়ান এবং মৌরি নিন।

• হামানদিস্তায় (মর্টার ও পেস্টল) মশলা তিনটি হালকাভাবে থেঁতো করে নিন।

• একটি পাত্রে ৩৫০ মিলিলিটার পানির সঙ্গে থেঁতো করা মশলাগুলো দিয়ে ফোটাতে শুরু করুন।

• পানি ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন এবং পানি কমে প্রায় ২৫০ মিলিলিটার না হওয়া পর্যন্ত মৃদু আঁচে জ্বাল দিন।

• এরপর মিশ্রণটি ছেঁকে নিয়ে গরম বা কুসুম গরম অবস্থায় পান করুন।

পুষ্টিবিদরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই পানীয়টি পান করার পরামর্শ দিয়ে থাকেন।

সুষম খাদ্যের বিকল্প নয়

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই পানীয়টি কোনোভাবেই পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত (ফাইবার) সুষম খাবার কিংবা স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প হতে পারে না। যারা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পেটে ব্যথা বা পেট ফাঁপার সমস্যায় ভুগছেন, তাঁদের কেবল ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা

"প্রাণিসম্পদ রপ্তানিতে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ" এই মূল বক্তব্যকে সামনে রেখে বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহটি ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল, বাঘা, রাজশাহী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজা শামীমা আক্তার।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

খামারিদের মধ্যে বক্তব্য দেন পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম, গবাদি পশু খামারি হাসানুজ্জামান এবং জাহাঙ্গীর আলম।

সভায় খামারিরা জানান, ঘাস মারা ও পচন মারা বিষের নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া, সঠিক সময়ে টিকা দান নিশ্চিত করার জন্য তারা আহ্বান জানান। ভোক্তাদের পক্ষ থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ‘অডিও স্টিকার’ ফিচার, শব্দ যুক্ত হবে ভিডিওতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


হোয়াটসঅ্যাপে আসছে নতুন ‘অডিও স্টিকার’ ফিচার, শব্দ যুক্ত হবে ভিডিওতে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি চমক নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার ছবি বা ভিডিওর পাশাপাশি স্টিকারের সঙ্গে শব্দ যুক্ত করার সুযোগ আসছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও থেকে স্টিকার তৈরি করতে পারবেন এবং তাতে ভিডিওর মূল অডিও, নিজের কণ্ঠে রেকর্ড করা শব্দ অথবা ফোনে সংরক্ষিত অডিও ফাইল যুক্ত করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টিকারে ট্যাপ করলে নির্দিষ্ট শব্দ বা অডিও শোনা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়াবিটাইনফোরের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ সংস্করণের পরীক্ষামূলক হোয়াটসঅ্যাপ আপডেটে নতুন এই সুবিধাটি দেখা গেছে। তবে ফিচারটি এখনো পরীক্ষাধীন অবস্থায় রয়েছে, তাই সব ব্যবহারকারী একসঙ্গে এটি ব্যবহার করতে পারছেন না।

নতুন ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপের যেকোনো একটি চ্যাটে প্রবেশ করে স্টিকার আইকনে চাপ দিতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশন নির্বাচন করে ফোনের গ্যালারি থেকে পছন্দের একটি ভিডিও বেছে নিতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।

স্টিকার তৈরির পর পর্দার ওপরের মেনুতে নতুন ‘সাউন্ড’ আইকন দেখা যাবে। সেখানে চাপ দিলে ‘অ্যাড সাউন্ড’ নামে একটি অপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর নিজস্ব অডিও স্টিকারে যুক্ত করতে পারবেন। চাইলে নিজের কণ্ঠ রেকর্ড করে অথবা ফোনে আগে থেকে সংরক্ষিত কোনো অডিও ফাইল ব্যবহার করেও শব্দ যোগ করা যাবে।

সব প্রক্রিয়া সম্পন্ন হলে তৈরি করা শব্দযুক্ত স্টিকারটি সংরক্ষণ করে অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা পছন্দের ভিডিওর মজার দৃশ্য, পরিচিত সংলাপ কিংবা বিশেষ শব্দের সঙ্গে মিলিয়ে নিজের মতো করে স্টিকার বানানোর সুযোগ পাবেন।

নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর জনপ্রিয় সংলাপ, গান কিংবা মজার শব্দ ব্যবহার করে সহজেই তৈরি করা যাবে ব্যক্তিগত স্টিকার। ফলে প্রচলিত নীরব স্টিকারের পাশাপাশি শব্দযুক্ত স্টিকারও চ্যাটে ব্যবহার করা যাবে।

তবে আপাতত ফিচারটি পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীদের মধ্যেও সবাই এখনই এটি পাচ্ছেন না। কবে নাগাদ সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঁথিয়ায় দপ্তর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


সাঁথিয়ায় দপ্তর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা

পাবনার সাঁথিয়া উপজেলার সকল দপ্তরের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এদিন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ আব্দুল্লাহ এর উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি এবং উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ও প্রশাসন ও কৃষি কার্যালয়ের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, সাবেক যুগ্ম আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ, কৃষক ও খামারীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%