ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয়


ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয়

যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে প্রদত্ত ‘ভয়াবহ’ লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ট্রাম্প অনুরোধ করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তবে তিনি শাস্তি প্রত্যাহারের জন্য কোনো অনুরোধ করেননি।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্তটি পর্যালোচনার অনুরোধ করেছিলাম, কারণ আমার মনে হয়নি এটি ফাউল ছিল। আমি শুধু পর্যালোচনার কথা বলেছি, এটা করতেই হবে, এমন কিছু বলিনি।’

তিনি আরও বলেন, ‘এটি কোনো অপরাধই ছিল না। দুজন খেলোয়াড়ই সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছিল এবং ঘটনাক্রমে একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছে।’

আরও পড়ুন: ভিনিসিয়াস ছাড়া সেভিয়াকে ৪-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

নিজের ক্রীড়া-জ্ঞান তুলে ধরে তিনি বলেন, ‘আমি খেলাধুলা খুব ভালো বুঝি।’

ট্রাম্প স্বীকার করেন যে, প্রথমে তিনি জানতেন না যে সরাসরি লাল কার্ড পাওয়ায় বালোগুন পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। এ নিয়মকে তিনি ‘খুবই অন্যায্য’ বলে মন্তব্য করেন।

লাল কার্ড দেখানো ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লাউসকেও তিনি সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, ‘তার অতীত রেকর্ড দেখলে তাকে কিছুটা সন্দেহজনক মনে হবে।’

বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে এক প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ের ওপর পা দেওয়ার কারণে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বালোগুনকে সরাসরি লাল কার্ড দেওয়া হয়। ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে জয় পেয়েছিল। ফলে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে তার না খেলার কথা ছিল।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড পাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং খেলোয়াড়ের দল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে না।

ফিফা রোববার জানায়, ট্রাম্পের ব্যক্তিগত ফোনকলের পর বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের পূর্ণ শক্তির দল থাকবে, বেলজিয়ামেরও পূর্ণ শক্তির দল থাকবে। তারপরও যদি তারা আমাদের হারায়, তাহলে তারা সত্যিই গর্ব করতে পারবে।’

তিনি আরো যোগ করেন, ‘অন্যভাবে যদি তারা জেতে... তাহলে আমি বলব, এটা কারচুপি ছিল, ঠিক যেমন ২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছিল।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

এই সময় তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের পর ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন, যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেলজিয়ামের ফুটবল কর্তৃপক্ষ। তারা এক বিবৃতিতে জানায়, এ সিদ্ধান্তে তারা ‘স্তম্ভিত’ এবং এটি ফিফার নিজস্ব নিয়মের ‘সরাসরি পরিপন্থী’।

চলতি টুর্নামেন্টে বালোগুন তিন গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হয়ে যুক্তরাষ্ট্রের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তার অনুপস্থিতি বেলজিয়ামের বিপক্ষে দলের জন্য অত্যন্ত বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

ফিফার শৃঙ্খলা কমিটিই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা

ন্যাটো মহাসচিব মার্ক রুটে সোমবার বলেছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলো ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের নতুন অস্ত্রচুক্তি ঘোষণা করবে।

এতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে চায় যে, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের প্রতিক্রিয়ার কঠোর সমালোচনা করার পর ট্রাম্প মঙ্গলবার ৩২ সদস্যের জোট ন্যাটোর নেতাদের সঙ্গে আঙ্কারার এ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

গত বছর যুক্তরাষ্ট্রের চাপে ন্যাটো সদস্যরা ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা-সম্পর্কিত ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার এক বছর পরেই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আঙ্কারা থেকে এএফপি জানায়, সাংবাদিকদের রুটে বলেন, ‘মাত্র এক বছরের মধ্যেই আমরা যুগান্তকারী অগ্রগতি দেখতে পাচ্ছি।’

তিনি উল্লেখ করেন, ‘ইউরোপীয় মিত্র দেশগুলো এবং কানাডা ইতোমধ্যে তাদের জিডিপির প্রায় ৪ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বিনিয়োগ করছে।’ একই সঙ্গে তারা কীভাবে চূড়ান্ত ৫ শতাংশ লক্ষ্যে পৌঁছাবে, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনাও তুলে ধরবে।

ট্রাম্পকে দেখাতে যে মিত্ররা এখন কথার পাশাপাশি বাস্তবেও অর্থ ব্যয় করছে, সে লক্ষ্যে শীর্ষ সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রতিরক্ষা শিল্প ফোরামে একাধিক বড় অস্ত্রচুক্তি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে।

রুটে বলেন, ‘আমরা কয়েক দশ বিলিয়ন ডলারের নতুন চুক্তি ঘোষণা করব, যা প্রতিরোধ গড়ে তোলা এবং আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম নিশ্চিত করবে।’

তিনি জানান, গত বছর ইউরোপীয় মিত্র দেশ ও কানাডা আগের বছরের তুলনায় মূল প্রতিরক্ষা খাতে প্রায় ২০ শতাংশ বেশি ব্যয় করেছে।

রুটে বলেন, ‘২০২৫ ও ২০২৬ এই দুই বছর মিলিয়ে অতিরিক্ত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৮ বিলিয়ন মার্কিন ডলার (২৫ হাজার ৮০০ কোটি ডলার)।’

তিনি উল্লেখ করেন, ‘আমরা নিজেদের নিরাপত্তায় বিনিয়োগ করছি। আজ এবং ভবিষ্যতে আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে যা প্রয়োজন, তা নিশ্চিত করছি। কারণ আমাদের সামনে থাকা হুমকিগুলো বাস্তব, বিশেষ করে রাশিয়ার দিক থেকে।’

ন্যটো মহাসচিব বলেন, নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব আরও বেশি করে নেওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এখন ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও নেতৃত্ব দিচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শীর্ষ সম্মেলনের একটি অংশে অংশ নেবেন।

রুটে বলেন, ‘এ মুহূর্তে ইউক্রেন তাদের সেনাদের সাহস, নিষ্ঠা ও উদ্ভাবনী সক্ষমতার কারণে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলে দিচ্ছে। তবে তাদের আমাদের অব্যাহত সহায়তা প্রয়োজন, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন যতদিন তার সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাবে, ততদিন ন্যাটো মিত্র ও অংশীদার দেশগুলোকেও নিশ্চিত করতে হবে যে, তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছে।’

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইউরোপ ও কানাডা ২০২৬ ও ২০২৭—উভয় বছরই ইউক্রেনকে অন্তত ৭০ বিলিয়ন ইউরো (প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বা ৮ হাজার ২০০ কোটি ডলার) সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেবে।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষোভের পর ইউরোপীয় নেতারা এ সম্মেলনে তার সঙ্গে প্রকাশ্য বিরোধ এড়াতে চান। কারণ, এমন কোনো বিরোধ ন্যাটোর বিশ্বাসযোগ্যতার ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কূটনীতিকদের আশা, ট্রাম্পের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সুসম্পর্ক তাকে সংযত রাখতে সহায়ক হবে।

তবে বিরোধী গণমাধ্যমকে শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাধা দেওয়ায় তুর্কি কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে রুটে বলেন, ‘গণমাধ্যমের বিষয়ে ন্যাটোর অবস্থান স্পষ্ট। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে গণমাধ্যমের সরাসরি উপস্থিতি নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী

আজ রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) স্থাপিত ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

কৃষিপণ্য রপ্তানির সব ধরনের প্রক্রিয়া এক জায়গা থেকে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীর গাবতলীতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে আগামীকাল থেকেই কোয়ারেন্টাইন অফিস চালু হচ্ছে। এর ফলে রপ্তানিকারকেরা একই স্থানে পণ্য শোধনাগার, প্যাকিং এবং কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠাতে পারবেন।

রাজধানীর গাবতলীতে বিএডিসি দ্বারা স্থাপিত ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ এ কথা জানান। এর আগে মন্ত্রী এই ভিএইচটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কৃষিমন্ত্রী বলেন, রপ্তানির প্রশ্নে আমরা ওয়ান-স্টপ সার্ভিস চালু করছি। আগামীকাল থেকে এখানে পণ্য আসবে, ওয়াশ হবে, প্যাকিং হবে এবং এখানেই কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি রপ্তানির জন্য পাঠানো যাবে।

মন্ত্রী জানান, রপ্তানীকৃত ফল বিমানবন্দরে সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার (টেম্পারেচার কন্ট্রোলড স্টোরেজ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আমসহ দ্রুত পচনশীল কৃষিপণ্যের গুণগত মান অক্ষুণ্ন থাকবে।

আন্তর্জাতিক বাজারের চাহিদা উল্লেখ করে তিনি বলেন, চীন বাংলাদেশের কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে এবং পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল নিয়েছে। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহী। তাই আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বিশ্বমানের প্যাকিং ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হয়। উৎপাদন বৃদ্ধি পেলেও অভ্যন্তরীণ বাজারে চাহিদার সীমাবদ্ধতার কারণে অনেক কৃষক কাঙ্ক্ষিত দাম পান না। তাই রপ্তানি বাড়ানোই এখন সরকারের প্রধান লক্ষ্য।

বিমান ভাড়া প্রসঙ্গে কৃষি মন্ত্রী বলেন, রপ্তানির খরচ কমাতে বাংলাদেশ বিমানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গেও কার্গো সুবিধা বাড়ানো এবং আগাম কার্গো স্পেস সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, শুধু আম নয়, লিচু, কাঁঠাল, বরই, টমেটো, পেঁপে, মিষ্টি আলু-সহ বিভিন্ন কৃষিপণ্যও এই ভিএইচটি সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করা সম্ভব হবে।

কৃষিপণ্য সংরক্ষণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এর মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সারা বছর ভোক্তাদের স্থিতিশীল দামে কৃষিপণ্য সরবরাহ করা সম্ভব হবে।

রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশি ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করতে হবে। কারণ আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জনই বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির মূল চাবিকাঠি। সরকার কৃষিপণ্য রপ্তানিতে সব ধরনের সহায়তা দেবে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে এ বিষয়ে ইতিবাচক প্রচারের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান।

কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কৃতি মন্ত্রীর সাথে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


সংস্কৃতি মন্ত্রীর সাথে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটি আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকালে, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং প্যালেস্টাইনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদানের যৌথ আমন্ত্রণপত্রটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করেছেন এবং তিনি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

মন্ত্রী বলেন, "সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে।" তিনি জানান, এই আমন্ত্রণ বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং মন্ত্রীর দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।

বৈঠকে তারা বাংলাদেশ ও প্যালেস্টাইনের মধ্যে দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। সংস্কৃতি মন্ত্রী পুনরুল্লেখ করেন যে, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের প্রতি সবসময় অবিচল সমর্থন বজায় রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান মৈত্রী ও সহযোগিতা আগামীতে আরো সুদৃঢ় হবে।

বাংলাদেশ প্যালেস্টাইনের সাথে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গভীর আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপ অন্যতম। উভয় পক্ষই দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে একমত পোষণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরাই সেই প্রজন্ম, যারা বিশ্বকাপ জিততে পারিনি: কাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


আমরাই সেই প্রজন্ম, যারা বিশ্বকাপ জিততে পারিনি: কাসেমিরো

চলতি ফিফা বিশ্বকাপে ফুটবলবিশ্ব বড়সড় একটা অঘটনের সাক্ষী হলো। এই বিশ্বকাপে হেক্সা বা ষষ্ঠ শিরোপার মিশন নিয়ে আসা শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নরওয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। শেষ ষোলোর এই ম্যাচে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের আক্রমণে সফলতার সঙ্গে জোড়া গোলের ফলে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

নেইমারের পূর্ণ ফিটনেস এবং ভিনিসিয়ুস জুনিয়রের চেনা ছন্দ থাকা সত্ত্বেও সেলেসাওদের বিশ্বকাপ স্বপ্ন শেষ ষোলোতেই স্তব্ধ হয়ে গেছে। এই চরম বিপর্যয়ের পর মাঠে কান্নায় ভেঙে পড়েন কাসেমিরো, যিনি ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার।

ম্যাচ শেষের বাঁশিটি বাজার পরপরই আবেগ ধরে রাখতে পারেননি ৩৪ বছর বয়সী কাসেমিরো। তিনি বলেছেন, "দেশের প্রতিটি শিশুর স্বপ্ন থাকে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জেতা।" নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা এই তারকা মিডফিল্ডার অশ্রুসিক্ত চোখে ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানান, তিনি তিনবার সেই সুযোগ পেয়েছেন এবং নিজেকে ভাগ্যবান মনে করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরম আরাধ্য স্বপ্নটা অধরাই থেকে গেছে। মাঠের লড়াইয়ে সতীর্থদের চেষ্টার যে কোনো অভাব ছিল না উল্লেখ করে তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে যোগ করেছেন, তারা হয়তো এমন এক প্রজন্ম হিসেবে ফুটবল ইতিহাসে থেকে যাবেন, যারা দেশের হয়ে কখনো বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখতে পারল না।

সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে ব্রাজিলের মাঝমাঠ রক্ষায় থাকা এই অভিজ্ঞ ফুটবলার মন্তব্য করেছেন, এই মুহূর্তে কোটি ভক্তকে হতাশ করার বেদনা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তিনি জানিয়েছেন, জীবন তার নিয়মে চলবে ঠিকই, তবে এই কঠিন সময়ে তিনি কেবল নিজের পরিবার ও সন্তানদের পাশে চান।

নরওয়ের বিপক্ষে এই হারের ফলে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নকআউট পর্বে ব্রাজিলের টানা সাত ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ড আরও দীর্ঘ হলো। সব মিলিয়ে ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও ফুটবলবিশ্বের অন্যতম সফল এই দলটিকে আবারো অত্যন্ত করুণ ও বেদনাদায়কভাবে বিদায় নিতে হলো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%