রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫২ পি.এম
দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের অভিনয়ে বিয়ের নামে প্রতারণা করে ৫০ হাজার টাকা নানা অজুহাতে হাতিয়ে নেয় প্রেমিক ইকবাল হাসান । টাকা হাতিয়ে নেবার বিষয়টি প্রেমিকের বাবা সামচুল হক ও তার পরিবার সম্পৃক্ত ছিল বলে প্রেমিকা আমিনা খাতুন ও স্থানীয়রা অভিযোগ করেছেন।
প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর আন্তরিকতা থাকার পরও বিয়ে না করে নানা তালবাহানা শুরু করে প্রেমিক প্রতারক ইকবাল হাসান।
বিষয়টি জানাজানি হলে মেয়ে পক্ষের মুরুব্বীদের চাপে পড়ে গ্রাম্য বৈঠকে গত ৬ অক্টোবর ২০২৫ ইং বুধবার কাজী দ্বারা ৪ লাখ টাকা কাবিনে বিয়ের রেজিষ্ট্রী করা হয়। রেজিষ্ট্রী করার পর নববধুকে স্বামীর বাড়িতে না নিয়ে মেয়ের বাড়ি কামারখন্দ উপজেলা নববধুকে পাঠিয়ে দেয়।
নববধু আমিনাকে খাতুন কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের আসাব উদ্দিন মোল্লার মেয়ে ।
স্ত্রীর সাথে ঘর সংসার না করে প্রতারক স্বামী পড়াশুনার ছলনায় ঢাকায় অবস্থান করতে থাকে।
বিয়ের পর স্ত্রী তার স্বামীর অধিকারের দাবী করে। স্ত্রীকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করলে আমিনা খাতুন ও তার পরিবার হতাশায় পড়ে যায় । বিয়ের পর স্বামী বউকে স্ত্রীর মর্যাদা না দিয়ে তারই মামা লম্পট প্রতারক ও চতুর্বাজ অভিভাবক চর সাচালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মল্লিকের কু-পরামর্শে ইকবাল হাসান তার স্ত্রীকে বিয়ে করা সত্ত্বেও গ্রহন করছে না বলে এলাকাবাসির অভিযোগ।
অবশেষে বিষয়টি নিয়ে দীর্ঘ সময় পার হলে ছেলের পরিবারকে চাপ সৃষ্টি করে স্থানীয়রা।
কিন্তু ছেলের মুল অভিভাবক মামা চর সাচালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.নজরুল ইসলাম মল্লিক বিষয়টি কর্ণপাত না করে কোন সুরাহা করতে রাজী হয়নি। তিনি বিষয়টি আমুলে না নিয়ে গোপনে সম্পর্ক বিচ্ছেদের ষড়যন্ত্রে মেতে উঠে।
লম্পট ইকবাল হাসানের মামা চর সাচালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.নজরুল ইসলাম মল্লিক একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক। তিনি প্রতি দিন ক্লাসে উপস্থিত থাকেন না। কিন্তু হাজিরা খাতায় স্বাক্ষর ঠিকই রয়েছে।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম মল্লিক স্কুলে অনিয়মিত উপস্থিত হন। স্কুলে গেলেও অফিশিয়াল কাজের কথা বলে ক্লাশ ত্যাগ করেন।
স্কুলের সরকারী বরাদ্দ্ আত্বসাত প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান হলে পুরাতন ঘরের টিন আসবাবপত্র নিয়ম বহির্ভুত ভাবে বিক্রি করে সে টাকা আত্মসাত করেছেন বলে এলাকার একাধিক সুত্রে অভিযোগ উঠেছে। সীমাহীন অনিয়ম দুর্নীতির বিষয়ে প্রশ্ন উঠেছে তার খুটির জোর কোথায়! ।
ইন্দনদাতা মামা নজরুল ইসলাম মল্লিকের পরামর্শে
শেষে ১০.০৬ ২০২৬ ইং তারিখে আমিনা খাতুনকে ডিভোর্স লেটার দেওয়া হয়।
ডিভোর্স লেটার (তালাক) এর আগের দিনও পোষাক ক্রয় ও সিরাজগঞ্জে আসার নাম করে স্ত্রীকে পোটিয়ে ৫০০০/ টাকা দাবী করে স্বামী ইকবাল। সহজ সরল স্ত্রী আমিনা খাতুন বিকাশে ৩৭৫০/ টাকা পাঠিয়ে দেয় । এরপর স্ত্রী আমিনা খাতুনকে ১৫.০৬.২৬ ডিভোর্স লেটারের কাগজ পিয়ন হাতে ধরিয়ে দিয়েছেন।
স্বামী -স্ত্রী সংসার বিচ্ছেদ করার অভিযোগ উঠেছে সদর উপজেলার মেছড়া ইউনিয়নের সাচালিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে গোটিয়া গ্রামে বসবারত মো. সামচুল হকের ছেলে ডুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হাসানের বিরুদ্ধে।
এই ঘটনায় স্ত্রী আমিনা খাতুন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন।
সংসার না করেও বিনা কারনে বিচ্ছেদের ঘটনাটি এলাকাবাসি ও আত্মীয়স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতারক স্বামী ইকবাল হাসানের নিকটতম আত্মীয় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন -প্রধান শিক্ষক নজরুল ইসলাম মল্লিক আমিনা খাতুনের সংসার ভাঙ্গার মুল নায়ক।
স্থানীয়রা অভিযোগ করে জানান , সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হয়ে প্রতিষ্ঠানে অনিয়মিত পাঠদান, স্কুলের সরকারী টাকা আত্মসাত পুরাতন টিনের ঘর বিক্রি করে টাকা আত্মসাতসহ সীমাহীন অনিয়ম দুর্নীতির চরমে পৌছে গেলেও তিনি একটুও অনুতপ্ত না হয়ে সামাজিকতায় এলাকাবাসির সাথে অসৎ আচরনে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে পড়েছেন। এরই বহি: প্রকাশে গত সোমবার সকাল ৯ টার স্থলে ১০ টায় স্কুলে যান এবং হাজিরা খাতায় স্বাক্ষর করে স্কুল থেকে সিরাজগঞ্জ আসার পথে যমুনা নদীর পুর্ব পাড়ে নৌকা ঘাটে মাষ্টারকে দেখতে পান কতিপয় যুবকেরা। এ সময় স্যারকে জিঞ্জাসা করেন স্যার আপনি ক্লাশ বাদ দিয়ে চলে যাচ্ছেন কেন। স্যার বলেন অফিশিয়াল কাজ আছে। কিন্তু অফিশিয়াল কাজের কোন প্রমান দেখাতে ব্যর্থ হলে স্যার স্কুলে না গিয়ে হাসেমের চা - স্টলে বসেন। এ সময় এলাকার ইউনিয়ন বিএনপির নেতা ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মিরা তাকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বলেন কিন্তু তিনি স্কুলে যেতে নারাজ। স্যার স্কুলে যাবেন না এলাকাবসি তাকে প্রতিষ্ঠানে নেবার চেষ্টা করেন। এইভাবে সারাদিন কেটে গেলে নজরুল ইসলাম মল্লিক নির্বাহী অফিসারের সহযোগীতায় এলাকা ত্যাগ করেন। এরই জের ধরে তিনি সিরাজগঞ্জ এসে নির্বাহী অফিসার বরাবর ও থানায় একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে তাকে তুলে নিয়ে নির্যাতন করে মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ। এ ঘটনায় গত বুধবার দৈনিক যুগের কথা পত্রিকায় ''প্রধান শিক্ষককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের বিরুদ্ধে '' শিরোনামে একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ ও ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম। এ বিষয়ে সরজমিনে তদন্তপুর্বক ব্যবস্থার দাবী জানিয়েছে সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার ১নং পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেক মেম্বারকে ঘিরে নারীসংক্রান্ত একটি অভিযোগ ও আটকের বিষয়কে কেন্দ্র করে পাংগাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন বক্তব্য দেন। এ সময় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পটুয়াখালীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তিকে নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বারেক মেম্বারকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ ও আটকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বা মামলার নথি যাচাই করে বিস্তারিত তথ্য প্রকাশ করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রবিবার (২০ সেপ্টেম্বর) তিনি নির্বাচন কমিশনের নিজ ভবনে এই তথ্য প্রকাশ করেন।
ইসি মাছউদ আরও জানান, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, কিন্তু ইসি সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভোটগ্রহণ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনও নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের মধ্যে যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও নির্বাচন কমিশন বাতিল করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ছিল অত্যন্ত সফল। প্রিমিয়ার লিগে ধারাবাহিক চারটি জয় এবং সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয়লাভের পর, আর্সেনাল এবার এক বড় ধাক্কা খেল। ২০২৩ সালের ১০ই মে—১,২২৪ দিন আগে এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ৩-০ গোলে পরাজয়ের পর থেকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আর কখনো তিন গোলের ব্যবধানে হারেনি। দীর্ঘ সময় পর গতকাল রাতে একই প্রতিপক্ষের কাছে ৩-০ ব্যবধানে হার মানতে হলো গানারদের। হারের পর বিনয়ী কণ্ঠে আর্তেতা বলেছেন, "জয়টা তাদেরই প্রাপ্য ছিল।"
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। হতাশ কণ্ঠে আর্তেতা বলেন, "তারা ম্যাচটি জেতার যোগ্য ছিল এবং এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। খেলোয়াড়রা আজকে তাদের স্বভাবসুলভ লড়াকু মেজাজে ছিল না। ম্যাচের প্রথম থ্রো-ইন থেকেই এটি টের পাওয়া যাচ্ছিল, বিষয়টি একেবারেই স্পষ্ট ছিল।"
তিনি আরো যোগ করেন, "আমরা নিজেদের একবার, দুবার, তিনবার বিপদে ফেলেছি এবং আমাদের এর চেয়ে আরো অনেক দ্রুত সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হতো। এই ম্যাচ থেকে আমাদের নেওয়া সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে এটি একটি।"
আর্তেতা বলেন, "আমরা জানতাম ম্যাচটি কতটা কঠিন হতে যাচ্ছে এবং আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাচের প্রথম অংশটি নিয়ে। যদি বিজয়ী হিসেবে সেই প্রথম অংশটি পার করতে না পারলে, তবে ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়া এবং জেতার কোনো সম্ভাবনা তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই স্তরের ফুটবলে, অন্য যেকোনো কিছুর আগে এই বিষয়টিকে সম্মান করা এবং বোঝা অত্যন্ত জরুরি।"
২২ বছরের পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা লিগ জয়ের পর এটি কোনো সতর্কবার্তা কিনা, এমন প্রশ্নের জবাবে আর্তেতা বলেন, "আমাদের জন্য বিষয়টি একেবারে স্পষ্ট। আমরা জানতাম এবং এখানে আমাদের কী করতে হবে তা নিয়ে দুই দিন ধরে আলোচনা করেছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে চতুর্থ অ্যাওয়ে ম্যাচটি খেলেছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সীমানাঘেঁষা সতিশ বাবুর লেইনে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মনির কুমিল্লার মুরাদনগরের নুরুল ইসলামের ছেলে এবং বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকায় ভাড়া থাকেন।
সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে কোতোয়ালী থানার সতিশ বাবু লেইনে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন নামের একজন আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
ডিসি আরও জানান, মনির পূর্বে লালদীঘি জেলা পরিষদ ভবনের সামনে ছুরিকাঘাতে এক টং দোকানদারকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি। পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, সিএমপির কোতোয়ালি থানার পাশের গলিতে শনিবার দিনের বেলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি ভবনের বাসিন্দা ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় বসা একজন যাত্রীকে লক্ষ্য করে দুই যুবক ধারালো ছুরি দিয়ে রিকশাটি থামিয়ে প্রথমে যাত্রীর বুক পকেট থেকে টাকা-পয়সা নিতে যায়, এ সময় কিছু টাকা সড়কে পড়ে যায়। এরপর অপর ছিনতাইকারী রিকশাযাত্রীর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন নিতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সেই ছিনতাইকারী দৌড়ে গিয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠে, যার গায়ে ছিল ছাই রঙের শার্ট।
অন্যদিকে, সাদা হাফশার্ট পরা এক ছিনতাইকারী সড়ক থেকে কুড়িয়ে নেওয়া টাকা তুলে ছিনতাইয়ের শিকার ব্যক্তির পকেট কেটে মোবাইল ফোন বের করার চেষ্টা করে। এ সময় আরও মানুষ এসে জড়ো হয়ে ধাওয়া দিলে ছিনতাইকারীরা কোতোয়ালি থানার সামনে দিয়ে পালিয়ে যায় ব্যাটারিচালিত রিকশায়। রিকশা চালকের মুখে মাস্ক থাকায় তাকেও ছিনতাই দলের সদস্য হিসেবে সন্দেহ করছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ