ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ৪১ জন গ্রেফতার


টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ৪১ জন গ্রেফতার

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ৪১ জন
টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৪১ জনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ০৮ পিস ইয়াবা ১২০ লিটার চোলাইমদ, ০৩ গ্রাম হেরোইন উদ্ধারসহ সর্বমোট ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,টাঙ্গাইল জেলা পুলিশের সেবা দিন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের মধ্যে মারামারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের উদ্দেশ্যে ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের ৯টি জেলায় শ্রমিক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদের এই মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য এই দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক এবং শিল্পকারখানার আশপাশে সতর্ক অবস্থান নিয়ে নিয়মিত টহল দিচ্ছেন। বিশেষ স্ট্রাইকিং টিমও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে কোনো মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসার অনুকূল পরিবেশ তৈরি করা, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ব্যাটালিয়নের এই তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবু স্ত্রীর সঙ্গে শেষ দেখা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জল ও শিখরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


হবু স্ত্রীর সঙ্গে শেষ দেখা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জল ও শিখরের

বিয়ের দিন মাত্র দুই মাস বাকি ছিল। হবু স্ত্রীর পছন্দের সামগ্রী কেনার পরিকল্পনা এবং নতুন সংসারের স্বপ্ন উজ্জল সরকারের মনে ছিল। হাসিমুখে হবু স্ত্রীর সঙ্গে দেখা করে বিদায়ও নিয়েছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই বিদায় হবে চূড়ান্ত বিদায়! ২৪ বছর বয়সী উজ্জল সরকারের জীবনযাত্রা থেমে গেল সড়ক দুর্ঘটনায়। একই ঘটনায় প্রাণ হারান তার ঘনিষ্ঠ বন্ধু শিখর চন্দ্রও।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় চলন্ত ট্রাকের আঘাতে তাদের মৃত্যু ঘটে।

নিহত উজ্জল সরকার ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের পুত্র। তার বন্ধু শিখর চন্দ্র শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের সন্তান। উভয়েই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জলের বাবা বিপ্লব সরকার শারীরিক প্রতিবন্ধী। তার মা শিউলী রানী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন ছেলেকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্নে। একই উপজেলায় বিলকাজুলী গ্রামে উজ্জলের বিয়ের আয়োজন করা হয়েছিল। দুই মাস পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

বুধবার সকালে বন্ধু শিখরকে নিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে যান উজ্জল। বিয়ের জন্য নানা পরিকল্পনা ছিল তার। হবু স্ত্রীর পছন্দের সামগ্রী কেনার ইচ্ছাও ছিল। দেখা শেষে হাসিমুখে বিদায় নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন তারা। কিন্তু মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর সব স্বপ্ন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান উজ্জল। গুরুতর আহত শিখরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উজ্জলের বিয়ের আনন্দঘন প্রস্তুতির পরিবর্তে এখন বাড়িতে শুধুই শোক ও স্বজন হারানোর হাহাকার।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উজ্জল ও শিখরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: এমরান সালেহ প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ, ২৫ নভেম্বর, ২০২৬ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন, "আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।"

আজ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, "পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার কথিত মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনা একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।" তিনি উল্লেখ করেন, "পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এই সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায়?"

তিনি আরও বলেন, "সবার মনে রাখা উচিত, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, কোনো বিদেশি শক্তি ও তার দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।"

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, "প্রতিবেশীদের সঙ্গে আমরা শত্রুতা নয়, বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ও জনগণের আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।"

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, "অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না।"

তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করার আহ্বান জানান।

তিনি মহান বিজয় দিবসকে ঘিরে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান।

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আবাসিক মিশন খুলতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


ঢাকায় আবাসিক মিশন খুলতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন খোলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রাজনৈতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কনস্যুলার সেবা আরও শক্তিশালী করতে ঢাকায় একটি আবাসিক মিশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। একইসঙ্গে, তিনি বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আহ্বান জানান।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বিষয়গুলো তুলে ধরেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে তা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি যৌথ বাণিজ্য ফোরাম গঠন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।

এ সময়, হুমায়ুন কবির রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%