ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় কমিটি গঠন


মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় কমিটি গঠন

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এই উপলক্ষে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং দলের প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আজ শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, অ্যাডভোকেট নজমুল হক নান্নু, অ্যাডভোকেট আফজাল এইচ খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আফরোজা খানম রিতা, আব্দুল হাই শিকদার, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নুর মোহাম্মদ খান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, অনিন্দ্য ইসলাম অমিত, আমিরুল ইসলাম আলীম, বেনজীর আহমেদ টিটু, মুহম্মদ মুনির হোসেন, আসাদুল করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সাইফুল ইসলাম শিশির, মোস্তাফিজুর রহমান বাবুল, ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব, তকদির হোসেন মো. জসিম, আব্দুল লতিফ জনি, মো. আব্দুল মতিন, এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মো. মাইনুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল মোনায়েম মুন্না, মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজীব আহসান, হেলাল খান, নুরুল ইসলাম খান নাসিম, ইশতিয়াক আজিজ উলফাত, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, নুরুল ইসলাম নয়ন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, জাকির হোসেন রোকন, হাজী মজিবুর রহমান, হাসানুজ্জামিল শাহীন, রবিউল আউয়াল লাভলু, মো. মাহমুদুল হক সানু, এস কে সাদী, বাবু শ্যামল হোড়, রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির।

মওলানা ভাসানীর জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। যদিও তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন, তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর ও যৌবনকাল থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। আগামী ১৭ নভেম্বর তার ৫০তম মৃত্যুবার্ষিকী।

আরও পড়ুন: ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, ভারত এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র নয়। শনিবার হায়দরাবাদে তেলেঙ্গানা সরকারের আয়োজিত ‘ভারত সামিটে’ বক্তব্য দেওয়ার সময় তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন।

রাহুল গান্ধী মন্তব্য করেন, "নির্বাচন কমিশন যদি ১৪ কোটি ভোটারকে অবৈধ ঘোষণা করে, তাহলে সেই নির্বাচন কতটা বৈধ থাকে, তা নিয়ে প্রশ্ন ওঠে।"

তিনি আরও বলেন, "বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থেই ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হবে। কিন্তু আমরা যা খুঁজে পেয়েছি এবং প্রমাণ করেছি, তা হলো ভারত আসলে আর গণতন্ত্র নেই।"

রাহুলের দাবি, ২০১৪ সাল থেকেই ভারতে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। তিনি উল্লেখ করেন যে, ওই বছর কংগ্রেস সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্বাচনের মুখোমুখি হয়েছিল। নির্বাচনে রাজনৈতিক ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ ঢালা হয়েছিল এবং প্রচারণার ধরনেও বড় পরিবর্তন এসেছিল।

সম্মেলনে যোগ দিতে না পারা বিদেশি প্রতিনিধিদের প্রতি দুঃখ প্রকাশ করেন কংগ্রেস নেতা।

তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিদেশি প্রতিনিধিদের সম্মেলনে অংশ নিতে বাধা দিয়েছে। রাহুল গান্ধীর মতে, বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে বাধা দেওয়ার ঘটনাও ভারতের বর্তমান পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

সূত্র: মুসলিম মিরর

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ামত ফ্রেগরেন্স অ্যান্ড ফ্লেভারসের ব্যবসায়িক সম্মেলন জাতীয় প্রেসক্লাবে আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


নিয়ামত ফ্রেগরেন্স অ্যান্ড ফ্লেভারসের ব্যবসায়িক সম্মেলন জাতীয় প্রেসক্লাবে আগামীকাল

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : দেশের আতর, সুগন্ধি ও ফ্রেগরেন্স পণ্যের ব্যবসায়িক সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে নিয়ামত ফ্রেগরেন্স অ্যান্ড ফ্লেভারসের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা ও ব্যবসায়িক সম্মেলন।

সম্মেলনটি রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জে বি ফ্রেগরেন্স অ্যান্ড ফ্লেভারস লিমিটেডের হেড অব সেলস অনিল আগরওয়াল।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে নিয়ামত ফ্রেগরেন্স অ্যান্ড ফ্লেভারস এবং বিদেশি প্রতিষ্ঠান জে বি ফ্রেগরেন্স অ্যান্ড ফ্লেভারস লিমিটেডের মধ্যে একটি ডিলারশিপ চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আতর ও সুগন্ধি পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য বাজারজাতকরণ এবং নতুন ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনে বিভিন্ন ধরনের আতর ও সুগন্ধি পণ্যের প্রদর্শনী (প্রোডাক্ট শোকেসিং) অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, সুগন্ধের ধরন, স্থায়িত্ব ও ব্যবহার সম্পর্কে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের ধারণা দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নতুন ডিলার নিয়োগ, ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং সুগন্ধি পণ্যের বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার তিন মাছ ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার তিন মাছ ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। স্থানীয় আড়তে মাছ তিনটি উন্মুক্ত নিলামে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় বিক্রি হয়েছে।

পরে, অনলাইনে যোগাযোগের মাধ্যমে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের নিকট পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। এ সময় মন্টু হালদারের জালে বড় একটি কাতল এবং মিঠু হালদারের জালে দুটি চিতল মাছ ধরা পড়ে।

মাছগুলো বিক্রির জন্য বেলা ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা। দীর্ঘদিন পর এত বড় আকৃতির মাছ দেখে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

আড়তে মাছগুলো উন্মুক্ত নিলামে তোলা হলে, দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মন্টু হালদারের ধরা ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫১৫ টাকায় কিনে নেন। অন্যদিকে, মিঠু হালদারের ধরা ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে মোট ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন। সব মিলিয়ে মাছ তিনটি তিনি ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় কেনেন।

পরে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। একপর্যায়ে ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, শনিবার বেলা ১০টার দিকে আড়তে নিলামে অংশ নিয়ে তিনি মাছগুলো কিনে নেন। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেছেন।

তিনি বলেন, বর্তমানে পদ্মার বড় আকৃতির মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

তিনি বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার ফলে ইলিশের পাশাপাশি চিতল, কাতল, বোয়াল, রুই ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে মাছের উৎপাদন আরও বাড়বে। এতে তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা, ২০০ কেজি কেবল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা, ২০০ কেজি কেবল উদ্ধার

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে চুরির উদ্দেশ্যে আসা একটি সংঘবদ্ধ চোরচক্রের কাছ থেকে আনসার সদস্যরা প্রায় ২০০ কেজি মূল্যবান বৈদ্যুতিক কেবল উদ্ধার করেছেন।

গতকাল শুক্রবার রাতে বিদ্যুৎকেন্দ্রটির সিপিজিসিবিএল আনসার গার্ডের ৪ নম্বর ওয়াচ টাওয়ারের নিকটবর্তী উত্তর মুহুরীঘোনা পোস্ট এলাকায় ৫-৬ জনের একটি চোরচক্র কেবল চুরির চেষ্টা চালায়।

আজ শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা, উপস্থিতি ও কার্যক্রম লক্ষ্য করে চোরচক্রের সদস্যরা কেবলগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২০০ কেজি বৈদ্যুতিক কেবল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কেবলগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%