ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী


ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, ‘তরুণদের মাঠমুখী করতে হলে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই।’

গতকাল রবিবার বিকেল ৪ টায় বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠ ফুটবল মাঠে রাড়িপাড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার আগে রাজশাহীর মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ

এ ফাইনাল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন সোয়েব চৌধুরী, গাওসুল আজম এবং সেলিম রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মামুন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও কচুয়া উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: চলতি মাসেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন বড় সুখবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবন মহিলা কলেজে আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ এম


সুন্দরবন মহিলা কলেজে আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

সুন্দরবন মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে বাগেরহাটের রামপালে আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এই আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে গতকাল রোববার সকালে।

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উদ্বোধন করেন এই আইসিটি ল্যাব।

আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজান তামান্না ফেরদৌসী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজীব আল রশিদ, মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. জুলফিকার আলি, রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা, এবং অভিভাবকদিগও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে রয়েছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৭ এম


ইরান অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে রয়েছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেছেন যে, দেশটি বর্তমানে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক, সামরিক এবং নিরাপত্তাজনিত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে।

রবিবার একইসাথে দেওয়া একটি টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, বিদ্যমান সকল সংকট এবং চ্যালেঞ্জের মোকাবিলা করে জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় সম্প্রচারিত ভাষণে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন যে, দেশের অর্থনৈতিক সমস্যার জন্য সরকার জনগণের কাছে লজ্জিত।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রসঙ্গ তুলে ধরার সময় পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহজেই ইরানের ওপর ভয়াবহ এবং চূর্ণকারী নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেন। তবে এই অসম যুদ্ধে ইরান দৃঢ়ভাবে টিকে আছে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।

তিনি আরো দাবী করেছেন যে, শত্রুরা ভেবেছিল ইরান ভেঙে পড়বে এবং ভেনেজুয়েলার মতো অবস্থায় পৌঁছাবে। কিন্তু তা হয়নি, বরং ইরান নিজের প্রতিরোধ, একতা এবং সংহতি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক শক্তিতে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন যে, সরকার বিভাগের মধ্যে দ্বন্দ্ব এড়িয়ে পূর্ণ শক্তিতে কাজ করছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া শত্রুতা নিরসনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও বর্তমানে তা স্থবির অবস্থায় রয়েছে। মূলত চুক্তির বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী তেল ও গ্যাস রপ্তানির অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ব্যবস্থার উপর মতভেদের কারণে চূড়ান্ত আলোচনার অগ্রগতি আটকে আছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে নারীদের স্বাবলম্বী করতে গরু বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:০০ পি.এম


জয়পুরহাটে নারীদের স্বাবলম্বী করতে গরু বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে গরু বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) পাঁচবিবির বটতলী (লতিহাটি) এলাকায় সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর প্রধান কার্যালয়ে গরু বিতরণের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং এসডিএসের বাস্তবায়নে বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। তার উপস্থিতিতে উপকারভোগী নারীদের হাতে গরু তুলে দেওয়া হয় এবং এ সময় মাসুদ রানা বলেন, এই গরুগুলো নারীদের জন্য একটি নতুন জীবনের সূচনা করার সুযোগ হবে। দুধ বিক্রি করে এবং বাছুর পালন করে তারা স্বাবলম্বী হতে পারবেন। এতে তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। তিনি আরও বলেন, আমাদের সরকার সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এই প্রকল্প সেই প্রতিশ্রুতিরই একটি অংশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাদৎ হোসেন, এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তার, এসডিএসের উপদেষ্টা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাসুদুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, কো-অর্ডিনেটর লিটন, প্রকল্প পরিচালক শরিফুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপির ৫ থানায় ওসি পদে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:০২ পি.এম


সিএমপির ৫ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল ঘটানো হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা একটি চিঠির মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

আদেশের আলোকে, নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে বদলি করে পাঁচলাইশ থানায় দায়িত্ব প্রদান করা হয়েছে এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়াও, পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি হিসেবে, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার ওসি হিসেবে, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি হিসেবে এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%