০৪:০৮ পি.এম
‘প্যারেন্টিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীতে, যার উদ্দেশ্য হলো সন্তানকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার সঠিক দিকনির্দেশনা প্রদান করা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে, স্থানীয় একটি কনভেনশন হলে এই কনফারেন্সের আয়োজন করে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী শাখা।
কনফারেন্সের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবিব ইমরোজ, পিএইচডি।
তিনি অভিভাবকদের সন্তানের লালন-পালনে সচেতনতা, সঠিক মূল্যবোধ শিক্ষা এবং বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আলমগীর মুহাম্মদ ইউসুফ, নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও আইপিএসসির চেয়ারম্যান ডা. ফরিদুল ইসলাম এবং সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
বক্তারা উল্লেখ করেন, একটি সুসংগঠিত পরিবার এবং সঠিক দিকনির্দেশনা একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম। তারা অভিভাবকদের সন্তানের প্রতি আরও যত্নশীল ও বন্ধুভাবাপন্ন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন