ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মক্কা-মদিনা বাদে সৌদি আরবের সব বিমানবন্দর হুথিদের টার্গেট


মক্কা-মদিনা বাদে সৌদি আরবের সব বিমানবন্দর হুথিদের টার্গেট

সউদী আরবের পবিত্র শহর মক্কা ও মদিনা বাদে দেশটির অন্যান্য সব বিমানবন্দরকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তারা ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

হুথিদের দাবি, রাজধানী রিয়াদের পাশাপাশি পূর্ব সউদীর দাম্মাম বিমানবন্দর ও তেল শোধনাগারগুলোও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, সউদী আরবে সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

ইয়েমেনের গৃহযুদ্ধে সউদী নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপ এবং রাজধানী সানার বিমানবন্দরে বিমান হামলার জবাবে এই অভিযানগুলো চালানো হচ্ছে বলে দাবি করেছে হুথিরা।

আরও পড়ুন: প্রকাশ রাজের শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা, সিইসি অপসারণের দাবি

এর আগে, সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। রোববারের ওই হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। সউদী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি পাকিস্তানের নাগরিক।

এর আগের দিন একই বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। আহত এক ভারতীয় নাগরিক পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও ভারতীয় দূতাবাস জানিয়েছে।

সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে বিমানবন্দরের চার নম্বর যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে কি না, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, সউদী আরবকে আরও সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং।

আরও পড়ুন: ফ্লোরিডায় প্রথম বাড়ি কিনলেই মিলতে পারে ১ লাখ ডলার, সুবিধা পাবেন যারা

এদিকে, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সউদী নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন। ওই হামলায় একটি আবাসিক ভবনে এক শিশু নিহত এবং ছয়জন আহত হওয়ার খবরও দিয়েছে তারা। তবে সউদী আরব এ দাবি নিশ্চিত করেনি এবং হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এই উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি সউদী আরব ও হুথিদের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়তার প্রস্তাব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর, স্কোর ১৫৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর, স্কোর ১৫৮

বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘকাল ধরে বায়ুদূষণের সমস্যার সম্মুখীন। সর্বশেষ বায়ুর মান সূচক অনুযায়ী, ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকার স্কোর ছিল ১৫৮। এই স্কোরের ভিত্তিতে, বায়ুর মান অস্বাস্থ্যকর বলে বিবেচিত হচ্ছে। একই সময়ে, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম।

দূষিত শহরের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা প্রথম অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় ১৮৮ স্কোর নিয়ে, তৃতীয় স্থানে চীনের রাজধানী বেইজিং ১৭৭ স্কোর নিয়ে, চতুর্থ স্থানে সিঙ্গাপুরের ১৭২ স্কোর এবং পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬৭ স্কোর নিয়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি প্রতিমুহূর্তের বাতাসের মানের ভিত্তিতে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক তৈরি করে, যা একটি নির্দিষ্ট শহরের বায়ুর স্বচ্ছতা বা দূষণের মাত্রা সম্পর্কে তথ্য প্রদান করে। এই সূচক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে কিনা, সে সম্পর্কে জনসাধারণকে অবহিত করে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়। একইভাবে, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এবং এটি সকল বয়সের মানুষের জন্য ক্ষতিকর। তবে বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ অত্যন্ত ক্ষতিকর।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৯ এম


দেশের বাজারে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে। সেই অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।

সর্বশেষ শুক্রবার (৯ অক্টোবর) বাজুস দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বৃদ্ধি পায় ২ হাজার ২১৬ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এখন ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এর আগে এই মানের সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা।

এছাড়া, সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৯ এম


ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল। এর আগে রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামালের সঙ্গে তানিয়ার পারিবারিক কলহ ছিল। এর জেরে পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল তার সাবেক স্ত্রীকে কাজে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন। কিছুদিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে জায়গা দেননি। এরপর থেকে তার মেয়েকে দেখতে তিনি শ্বশুর বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।

পুলিশ জানায়, গত শনিবার ওই মাদ্রাসার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল ইট দিয়ে তার সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। এ ঘটনার জেরে পরদিন রোববার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ (২০)। এরপর রোববার রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তার স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ কামালের পেটের বাম পাশে, পিঠে, মাথায়, হাতে ও বাম উরুতে ছরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইঘুর নেতা দোলকুন ঈসা নাভি পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ এম


উইঘুর নেতা দোলকুন ঈসা নাভি পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন

উইঘুর সেন্টার ফর ডেমোক্রেসির সভাপতি দোলকুন ঈসা নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে উইঘুর মানবাধিকারকর্মীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগের ভিত্তিতে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।

ঈসা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করেন, জাতিসংঘে উইঘুরদের অধিকার নিয়ে কথা বলার সময় তিনি চীনের চাপ, নজরদারি এবং তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা মোকাবেলা করেছেন।

ঈসা আরও অভিযোগ করেন যে, ২০১৭ সালে তাকে জোর করে জাতিসংঘের চত্বর থেকে বের করে দেওয়া হয়েছিল। পিল্লাইয়ের দায়িত্ব পালনের সময়, বিশেষ করে ২০১২ ও ২০১৩ সালে, জাতিসংঘে প্রবেশ এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল।

ঈসা দাবি করেন, পিল্লাইয়ের নেতৃত্বাধীন দপ্তর তার এবং অন্যান্য মানবাধিকারকর্মীদের অংশগ্রহণসংক্রান্ত তথ্য চীন সরকারের কাছে তাদের অনুমতি ছাড়া পাঠিয়েছিল। তার মতে, এইভাবে তথ্য প্রকাশ করা ছিল বিশ্বাসের গুরুতর লঙ্ঘন। তিনি এ ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।

ঈসা প্রশ্ন করেন, কেন মানবাধিকারকর্মীদের তথ্য চীনের কাছে পাঠানো হয়েছিল এবং এর অনুমতি কে দিয়েছিল। যাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল, তারা কেন তা করতে ব্যর্থ হয়েছেন, সেই প্রশ্নও তিনি তুলেছেন।

পিল্লাইয়ের অন্য কাজের প্রশংসা করলেও ঈসা বলেন, এসব অর্জন তার দায়িত্ব পালনের সময় উইঘুর অধিকারকর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ মুছে দিতে পারে না। উইঘুরদের ওপর নির্যাতনের ঘটনায় পিল্লাইয়ের কাছ থেকে জোরালো ও স্পষ্ট সমর্থন না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি উইঘুরদের ওপর চালানো নিপীড়নকে গণহত্যা বলে উল্লেখ করেন।

ঈসা জানান, উইঘুরদের অধিকার নিয়ে কাজ করার কারণে তার পরিবারও ভুগতে হয়েছে। তিনি বলেন, ২০১৮ সালে চীনের একটি বন্দিশিবিরে তার মায়ের মৃত্যু হয়। তার দুই ভাই এখনো চীনে বন্দি রয়েছেন। ঈসা বলেন, বিষয়টি তার কাছে অত্যন্ত ব্যক্তিগত। চীনের কর্মকাণ্ড তার পরিবারের ওপর কতটা প্রভাব ফেলেছে, তা বোঝাতেই তিনি এ কথা তুলে ধরেছেন।

ঈসার মতে, নোবেল শান্তি পুরস্কার পেলেও কেউ প্রশ্ন ও জবাবদিহির ঊর্ধ্বে নন। তিনি মানবাধিকার সবার জন্য সমান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, এই অধিকার রক্ষার প্রতিশ্রুতিতে উইঘুর জনগণকেও অন্তর্ভুক্ত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%