ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের সফট পাওয়ার বৃদ্ধির অন্যতম ভিত্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী


সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের সফট পাওয়ার বৃদ্ধির অন্যতম ভিত্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় পরিচিতি ও সফট পাওয়ারের কৌশলগত গুরুত্ব তুলে ধরেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

আজ শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’-এর ‘বিষয়ভিত্তিক তিন: নতুন পর্যায়- সরকারি নীতি, এআই, সৃজনশীল শিল্প এবং খেলাধুলা’ শীর্ষক প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ।

আরও পড়ুন: “অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা, নদী বাঁচাতে বদলাতে হবে ঢাকার নগর কাঠামো”

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত শুধুমাত্র অর্থনৈতিক হিসাবের ওপর নির্ভর করে না, বরং একটি দেশের সাংস্কৃতিক পরিচয়, মূল্যবোধ ও আন্তর্জাতিক ভাবমূর্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আরও বলেন, বাংলাদেশের সংগীত, সাহিত্য, চলচ্চিত্র, ঐতিহ্য ও সৃজনশীল শিল্প আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে এবং দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

তিনি বলেন, বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের অন্যতম প্রধান খাত। বাংলাদেশ তার সাংস্কৃতিক সম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আন্তর্জাতিক অংশীদার ও বিনিয়োগকারীদের বাংলাদেশে সৃজনশীল শিল্প, সাংস্কৃতিক পর্যটন ও যৌথ উদ্যোগে অংশগ্রহণের আহ্বানও জানান।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন? যা জানা গেল

অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং সৃজনশীল ও ক্রীড়া খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল অত্যন্ত উদ্বিগ্ন। কারণ তারা এমন কোনো চুক্তিতে আগ্রহী নয় যা যুদ্ধের অবসান ঘটাবে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ ধরনের তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে যে, ইসরায়েল কর্তৃক নির্ধারিত এবং ইসরায়েলি জনগণের সামনে উপস্থাপিত কৌশলগত লক্ষ্যটি, ইরানে শাসনব্যবস্থা বহাল রাখার মতো কোনো চুক্তির চেয়ে অনেক বেশি উচ্চাভিলাষী ছিল। এই বিষয় নিয়ে ইসরায়েলি গণমাধ্যমে আলোচনা চলছে।

লেবাননের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আরও বেশি কৌশলগত ও তাৎক্ষণিক। কারণ এটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের তাঁদের নিজ শহরে থাকার ক্ষমতার সাথে সরাসরি জড়িত।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে লেবানন সীমান্তের কাছে এবং উত্তর ইসরায়েলে সেনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এর ফলে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

আল-জাজিরা বলছে, এটি এমন একটি বিষয় যা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে পারে, এবং মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে যতটা সম্ভব সুবিধা আদায়ের চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের রেফারিদের পারিশ্রমিক কেমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


বিশ্বকাপের রেফারিদের পারিশ্রমিক কেমন

চার বছরের বিরতির পর আবারও শুরু হয়েছে বিশ্বকাপের উন্মাদনা। আর বিশ্বকাপ মানে কোটি কোটি ডলারের খেলা। এই খেলায় প্রতিটি খেলোয়াড় বিপুল পারিশ্রমিক পেয়ে থাকেন। একইসঙ্গে রেফারিরা ও মোটা পারিশ্রমিক পান।

দ্য মিররসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একজন রেফারি একটি বিশ্বকাপ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। এর পাশাপাশি যদি বিশ্বকাপের শেষ পর্ব পর্যন্ত ম্যাচ পরিচালনার সুযোগ পান, তবে অতিরিক্ত বোনাসও পান।

সম্প্রতি ডেইলি মেইলের একটি পডকাস্টে বিশ্বকাপ ও ইউরোতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ।

তিনি জানান, রেফারিদের বিশ্বকাপ পরিচালনার পারিশ্রমিক দীর্ঘদিন ধরে প্রায় একই অবস্থানে রয়েছে। তার হিসাব অনুযায়ী, ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করলে একজন রেফারির মোট আয় ৬০ থেকে ৭০ হাজার ডলারের মধ্যে হতে পারে। এর সাথে দৈনিক ভাতা জুড়ে দিলে রেফারিরা আরও বেশি আয় করেন।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে রেফারিরা শুধুমাত্র পারিশ্রমিকই পান না, বরং বিশ্বের সেরা রেফারিরা উল্লেখযোগ্য আর্থিক পুরস্কারও পেয়ে থাকেন।

২০২৬ বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর) দায়িত্ব পালন করবেন। তাদের বাছাই করা হয়েছে বিশ্বের ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার পারামাট্টা নদী থেকে উদ্ধার করা হল বাবা ও শিশুকন্যার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


অস্ট্রেলিয়ার পারামাট্টা নদী থেকে উদ্ধার করা হল বাবা ও শিশুকন্যার মরদেহ

অস্ট্রেলিয়ার সিডনি শহরে আবারও একটি মর্মস্পর্শী পারিবারিক ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। শহরের পশ্চিমাঞ্চলের পারামাট্টা নদী থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তি এবং তার সাত বছর বয়সী কন্যার মরদেহ, যার ফলে স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৩ জুনের দুপুরের আগে কনকর্ড এলাকার হেন অ্যান্ড চিকেন বে সংলগ্ন নদীতে পথচারীরা এক ব্যক্তিকে পানিতে ভাসতে দেখেন। স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে জরুরি সেবা বিভাগে খবর দেওয়া হলে পুলিশ, মেরিন রেসকিউ এবং অ্যাম্বুল্যান্সকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকারী দলের সদস্যরা ওই ব্যক্তিকে নদী থেকে তুলে জীবনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তদন্তে জানা যায়, তার সঙ্গে থাকা সাত বছর বয়সী কন্যা নিখোঁজ রয়েছে।

এই ঘটনার পর ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়। পুলিশ ডুবুরিদল, মেরিন ইউনিট এবং আকাশপথে অনুসন্ধান চালিয়ে কয়েক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫ টার দিকে শিশুকন্যার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন, পরিবারটি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির পশ্চিমাঞ্চলীয় ওয়েস্টমিড এলাকার বাসিন্দা ছিল এবং ঘটনার দিন তারা একটি ভাড়াকৃত নৌকা ব্যবহার করছিলেন।

শিশুটি পরিবারের একমাত্র সন্তান হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে। বারউড পুলিশ এরিয়া কমান্ডের কর্মকর্তারা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মা এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

তবে, ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা পারিবারিক সহিংসতা, দুর্ঘটনা বা অন্য কোনো সম্ভাব্য কারণে খতিয়ে দেখছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক সংকট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন যে, ব্যক্তিগত বা পারিবারিক সংকটের সময়ে দ্রুত সহায়তা নেওয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করা অনেক ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে রেস্তোরাঁর খাবার খেয়ে ১৬ জন অসুস্থ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


মাদারীপুরে রেস্তোরাঁর খাবার খেয়ে ১৬ জন অসুস্থ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

মাদারীপুর শহরের একটি জনপ্রিয় রেস্তোরাঁর খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাত থেকে শনিবার (১৩ জুন) দুপুর পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এসব রোগী ভর্তি হন। আক্রান্তদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের অনেকেই মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার ‘আরএফসি’ রেস্তোরাঁর গ্রিলড চিকেন ও নান রুটি খেয়েছিলেন। বৃহস্পতিবার (১১ জুন) ওই খাবার খাওয়ার পর শুক্রবার বিকেল থেকে তাদের বমি ও পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় কুলপদ্বী এলাকার সুমাইয়া আক্তার ও মিম আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অসুস্থ শিশু আমির হাওলাদারের মা কবিতা আক্তার বলেন, “আমার ছেলে আরএফসি থেকে নানরুটি ও গ্রিল খাওয়ার পর থেকেই বারবার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তার অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করি।”

তালতলা এলাকার রকিবউদ্দিন আহমেদ জানান, তার পরিবারের চারজন সদস্য একই রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, “খাবারের মান নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

অভিযোগের বিষয়ে আরএফসি রেস্তোরাঁর মালিক রাহাত ব্যাপারী বলেন, “ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছি। আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নেব। আমাদের খাবারে কোনো সমস্যা ছিল কি না, তা নিশ্চিত নই। তবে ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে খাবার পরিবেশন করা হবে।”

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অখিল সরকার বলেন, “খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই একই রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন বলে জানিয়েছেন। ডায়রিয়া ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

নিরাপদ খাদ্য অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে তদন্ত করা হবে। পাশাপাশি নিজ উদ্যোগেও রেস্তোরাঁটি পরিদর্শন করা হবে। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%