ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড


গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

কোস্ট গার্ড গভীর সমুদ্র থেকে ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে, যাদের একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে মাছ আহরণের সময় একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে, যেখানে ৮ জন জেলে ছিলেন। পরবর্তীতে, মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টায়, ওই ফিশিং বোটের একজন জেলে বোট মালিককে কল করে বিষয়টি জানায় এবং কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সাহায্য প্রার্থনা করে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত একটি উদ্ধার অভিযান শুরু করে এবং গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় খাবারও দেওয়া হয়েছে। বর্তমানে, বোটসহ মালিকপক্ষের কাছে তাদের হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারকে পুলিশ গ্রেপ্তার, কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারকে পুলিশ গ্রেপ্তার, কারাগারে

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় থানা ও জেলা ডিবি পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

ফরহাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাদের দাবি, ফরহাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবুও তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, ফরহাদ তালুকদারকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনায় দারিদ্র্যের হার ৩২.৩ শতাংশে পৌঁছেছে, মিলেইয়ের জন্য বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


আর্জেন্টিনায় দারিদ্র্যের হার ৩২.৩ শতাংশে পৌঁছেছে, মিলেইয়ের জন্য বড় ধাক্কা

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি বছরে প্রথম ছয় মাসে আর্জেন্টিনায় দারিদ্র্যের হার ৩২ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। মূল্যস্ফীতির কারণে মানুষের আয় বৃদ্ধি না পাওয়ায় প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের শাসনামলে দারিদ্র্য কমানোর যে অগ্রগতি ছিল, তার একটি অংশ আবারও হারিয়ে গেছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ বিষয়টি প্রতিফলিত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতীয় পরিসংখ্যান সংস্থা ইন্ডেকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে দারিদ্র্যের হার ৪ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেড়ে গেছে।

চরম দারিদ্র্যের হারও ৬ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৫ শতাংশে উঠেছে।

বিশেষ করে শিশুদের মধ্যে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। দেশটির ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের ৪৪ দশমিক ৫ শতাংশ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। আর ১০ দশমিক ৮ শতাংশ শিশু চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে।

ইন্ডেকের হিসাব অনুযায়ী, যেসব প্রাপ্তবয়স্ক মানুষের মৌলিক পণ্য ও পরিষেবার ব্যয়ভার বহন করার জন্য প্রায় ৩৪০ ডলার প্রয়োজন, তাদের দরিদ্র হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, যাদের মৌলিক পণ্য ও পরিষেবার ব্যয়ভার বহন করার জন্য প্রায় ১৫০ ডলার প্রয়োজন, তাদের চরম দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়।

এই পরিসংখ্যান প্রেসিডেন্ট মিলেইয়ের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মুক্তবাজারপন্থী মিলেই তার প্রথম দুই বছরে দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে দেশের দারিদ্র্যের হার প্রায় অর্ধেকে নামিয়ে এনেছিলেন।

মিলেই ক্ষমতায় আসার পর থেকে দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে ওঠানামা করেছে। তিনি কঠোর ব্যয়সংকোচন ও নিয়ন্ত্রণমুক্ত অর্থনৈতিক নীতির মাধ্যমে দীর্ঘদিনের দুর্বল অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০২৪ সালের প্রথম ছয় মাসে দারিদ্র্যের হার ৫২ দশমিক ৯ শতাংশে পৌঁছেছিল। সেই সময় মিলেই ক্ষমতায় আসার পর দেশটির মুদ্রা পেসোর মূল্য ৫০ শতাংশের বেশি কমে যায়। এরপর ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে দারিদ্র্যের হার কমে ২৮ দশমিক ২ শতাংশে নেমে আসে।

চলতি বছরের শুরুতে মূল্যস্ফীতি আবার বাড়তে শুরু করার কারণে দারিদ্র্যের হারও বৃদ্ধি পেয়েছে। তবে পরে মূল্যস্ফীতি আবার কমে আগস্টে ১ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়, যা ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন।

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনায় দারিদ্র্যের উচ্চহারের জন্য কর্মসংস্থানের অনিশ্চয়তাকে দায়ী করেছেন আর্জেন্টাইন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের (ইউসিএ) সামাজিক ঋণ পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক এদুয়ার্দো দোনজা।

ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং মিলেইয়ের বিদেশি পণ্যের জন্য আর্জেন্টিনার বাজার আরও উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তের ফলে দেশটির উৎপাদন ও খুচরা বিক্রয় খাতে বিপুলসংখ্যক চাকরি কমেছে। এর ফলে আমদানিও বেড়েছে।

মিলেই ক্ষমতায় আসার পর থেকে প্রায় ৩০ হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে ৭ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ।

তবে অর্থনীতিবিদদের মতে, শুধুমাত্র বেকারত্ব নয়, বরং অনানুষ্ঠানিক কর্মসংস্থানের উচ্চ হারও দারিদ্র্য বৃদ্ধির একটি বড় কারণ।

দোনজা বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব নয়, চাকরির অনিশ্চয়তা। কারণ পরিবারগুলো যখন আয় থেকে বঞ্চিত হয়, তখন তাদের কোনো না কোনো কাজ খুঁজে নিতে হয়—যেমন বর্জ্য সংগ্রহ, রাস্তায় পণ্য বিক্রি বা রেলস্টেশনে খাবার বিক্রি।’

মিলেইর দাবি, তার ক্ষমতায় আসার পর দারিদ্র্যের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আবার কমে আসার হিসাবের ভিত্তিতে তিনি ১ কোটি ৪০ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী অক্টোবরের দুর্গাপূজায় ৭ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


আগামী অক্টোবরের দুর্গাপূজায় ৭ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

আগামী অক্টোবরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন। তবে, এই সুবিধা সকলের জন্য প্রযোজ্য নয়।

সরকারি ছুটির তালিকার অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর (মঙ্গলবার)। মহানবমী উপলক্ষে এদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরবর্তী দিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে তারা এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

যদি ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া যায়, তাহলে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে, সব মিলিয়ে একটানা ৭ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হবে। তবে, এই সুবিধা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য।

অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে না। তবে, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া হলে তারা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে, দুর্গাপূজার সরকারি ছুটির সময়ে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শাখা বা ব্যাংকিং সেবা চালু থাকতে পারে। এছাড়া, ডিজিটাল সেবাগুলো যেমন এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিং সাধারণত চালু থাকে।

ছুটি পাবেন না জরুরি সেবার কর্মীরা

সরকারি ছুটি ঘোষণা হলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে। জনসেবা সচল রাখতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মীদের দায়িত্বে রাখতে পারে।

এই তালিকায় হাসপাতাল ও চিকিৎসাসেবা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্যাস ও পানি সরবরাহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গণমাধ্যম ও অন্যান্য জরুরি সেবার কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া, সরকারি ছুটির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময় নির্ধারণ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন ২৫% কমছে, ঘরোয়া লীগ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন ২৫% কমছে, ঘরোয়া লীগ স্থগিত

আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে পুরুষদের সুপার৫০ ও নারীদের টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আর্থিক সংকট মোকাবিলার জন্য ক্রিকেটারদের রিটেইনার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ২০২৩ সালের পুরুষদের সুপার৫০ এবং নারীদের টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্টের আয়োজন স্থগিত করা হয়েছে।

সিডব্লিউআই জানায়, এই পদক্ষেপটি তাদের ‘সমন্বিত পাল্টা আক্রমণ’-এর অংশ, যা আর্থিক, উন্নয়নমূলক ও প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তির মেয়াদ আগের মতো ১২ মাস থাকবে, কিন্তু ঘরোয়া ক্রিকেটারদের রিটেইনার চুক্তির মেয়াদ ১২ মাস থেকে কমিয়ে সাত মাস করা হয়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে কেন্দ্রীয় চুক্তি ছেড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার প্রবণতা দেখা গেছে। নতুন এই সিদ্ধান্ত সেই প্রবণতাকে আরও বাড়িয়ে দিতে পারে।

সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং বলেন, খেলোয়াড় ও ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতাকে তারা গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, "সিদ্ধান্তটি আদর্শ না হলেও আর্থিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়।"

সিডব্লিউআই ঘরোয়া টুর্নামেন্টের বর্তমান কাঠামোকে ‘অস্থিতিশীল’ হিসেবে উল্লেখ করেছে। বয়সভিত্তিক, উন্নয়নমূলক ও সিনিয়র—পুরুষ ও নারী সব পর্যায়ের জাতীয় দল ও টুর্নামেন্টের জন্য বেতন, ম্যাচ ফি, বিমানভাড়া, হোটেল ও আয়োজনের খরচ বোর্ড বহন করে আসছিল।

ডেহরিং জানান, গত ১৫ বছরে ঘরোয়া যাতায়াতের জন্য বিভিন্ন এয়ারলাইনকে ৮ কোটি মার্কিন ডলারের বেশি দিয়েছে সিডব্লিউআই। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এর বিপরীতে কোনো স্পনসরশিপ অর্থ পায়নি বোর্ড। ফলে ঘরোয়া ক্রিকেট পরিচালনার এই ব্যয় তাদের সীমিত সম্পদের ওপর বড় চাপ তৈরি করেছে।

এছাড়া নগদ অর্থের সংকটও রয়েছে। সিডব্লিউআই জানায়, চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ডটিকে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণসুবিধা অনুমোদন করেছে। আগামী এক বছরে তিন ধাপে ওই অর্থ পাওয়ার কথা। তবে ঋণ পাওয়ার জন্য কিছু আর্থিক শর্ত ও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে, যা চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে।

সুপার৫০ স্থগিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রস্তুতির ধাপ বন্ধ হয়ে গেল। ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য বাছাইপর্ব খেলতে হবে তাদের।

সুপার৫০ না থাকলেও বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে ওয়ানডে ক্রিকেটারদের জন্য নভেম্বর মাসে সফরকারী ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সাদা বলের ম্যাচ আয়োজন করবে সিডব্লিউআই। এর পর ওয়ানডে দলের ক্যাম্প অনুষ্ঠিত হবে।

তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কাঠামোর সামনে আরও একটি বড় পরিবর্তন অপেক্ষা করছে। স্বাধীন রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ দল আগামী দুই বছরে নতুন বাস্তবতার মুখোমুখি হবে। আগামী বছর লিমায় প্যান আমেরিকান গেমস এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পৃথক ক্যারিবীয় দেশগুলো নিজেদের জাতীয় দল পাঠাবে।

২০২৫-২৬ সুপার৫০-এর শীর্ষ চার দলকে প্যান আমেরিকান গেমসের পুরুষ ইভেন্টের বাছাই দল হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে সেখানে ৫০ ওভারের বদলে টি-টোয়েন্টি ক্রিকেট হবে। নারীদের ক্ষেত্রে ২০২৫-২৬ টি-টোয়েন্টি ব্লেজের শীর্ষ চার দলকে বাছাই করা হয়েছিল।

সুপার৫০ ও টি-টোয়েন্টি ব্লেজ স্থগিতের বদলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ও নারী ক্রিকেটের জন্য পৃথক বাছাই টুর্নামেন্ট আয়োজন করবে সিডব্লিউআই। এসব টুর্নামেন্টের খরচ সংশ্লিষ্ট দেশগুলোর ক্রিকেট বোর্ড বহন করবে।

সিডব্লিউআইয়ের অধীনে থাকা অলিম্পিকে অংশগ্রহণের যোগ্য ১০টি দেশের জন্য আমন্ত্রণভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করা হবে। বিজয়ী দলগুলো আইসিসির অলিম্পিক বাছাইপর্বে খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট পাওয়ার জন্য লড়াই করবে।

অন্যদিকে আগামী বছরের নারী সুপার৫০-এর পরিবর্তে আয়োজন করা হবে ‘বেস্ট বনাম বেস্ট ডেভেলপমেন্ট টুর্নামেন্ট’। তবে চার দিনের ঘরোয়া প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপ আগের কাঠামোতেই চলবে। ২০২৫-২৬ মৌসুমের মতো প্রতিটি দল তিন ম্যাচের একটি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। এরপর সম্মিলিত পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল প্লে-অফে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%