ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে সরকারি গণগ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ ও ‘লেখক কর্নার’ উদ্বোধন


চাঁদপুরে সরকারি গণগ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ ও ‘লেখক কর্নার’ উদ্বোধন

চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে ছড়িয়ে দিতে ‘নজরুল কর্নার’ এবং স্থানীয় লেখকদের প্রকাশিত পুস্তক নিয়ে ‘লেখক কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি বিশেষ কর্নারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জাতীয় কবির সাহিত্যকর্ম এবং স্থানীয় সাহিত্যিকদের সৃষ্টিকর্মকে তরুণ প্রজন্মের মাঝে পরিচিত করার ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে। নজরুল কর্নার এবং লেখক কর্নার চালুর ফলে পাঠক ও গবেষকরা চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্যের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারবেন।”

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় লেখক আবদুল গনি, মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত, দীন মোহাম্মদ দীলরাজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সাহিত্যপ্রেমী সুধীবৃন্দ।

উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত কর্নার দুটি ঘুরে দেখেন এবং সংগৃহীত বইসমূহ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত শিক্ষার্থীরা নতুন এই কর্নার চালু হওয়ায় গভীর আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঙ্গলকোট উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


নাঙ্গলকোট উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে "নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম" এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা শনিবার রাতে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম সভাপতি সাংবাদিক সামছুউদ্দিন ইলিয়াস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা আয়োজক কমিটির পক্ষ থেকে করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর আহ্বায়ক কমিটির সদস্য নকিব উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আফসানা ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধূরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন ভুলু, এবং নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য লায়ন ইলিয়াস মজুমদার, হাজী জসিম উদ্দিন ও আফসার উদ্দিন শিপন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে এক যুবক মারা গেল, চিকিৎসাধীন ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে এক যুবক মারা গেল, চিকিৎসাধীন ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. সাদেক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ১৩৭ জন রোগী রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত সাদেককে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ অক্টোবর) সকালে ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু ঘটে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু ঘটেছে। রোববারের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। সাদেকের মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। তিনি ৩০ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ভর্তি হয়ে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫৯ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫৯ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৭২টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা মামলা, ১টি দস্যুতার ঘটনায় মামলা, ১টি যৌতুকের জন্য হত্যার ঘটনায় মামলা, ১টি চুরির ঘটনায় মামলা, ৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা নথিভুক্ত হয়েছে। একই সময়ে ১০টি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে।

অভিযানের ফলস্বরূপ মোট ১৫৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পরোয়ানাভুক্ত, ৯ জন সাজাপ্রাপ্ত, ৯৫ জন তদন্তাধীন মামলার আসামি এবং ১৪ জন অন্যান্য প্রতিরোধমূলক আইনে গ্রেপ্তার হয়েছেন।

এদিকে, মাদকবিরোধী অভিযানে ২৯ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ গ্রাম হেরোইন, ৬৪৭ পিস ইয়াবা, ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ৬৫ বোতল ইস্কাফ সিরাপ।

এ ছাড়া, জনসেবা নিশ্চিত করার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯৬ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬১ জনে।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জনসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে স্টেডিয়াম রোডে পার্কিংহীন বেসরকারি হাসপাতাল, বাড়ছে জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


চাঁদপুরে স্টেডিয়াম রোডে পার্কিংহীন বেসরকারি হাসপাতাল, বাড়ছে জনদুর্ভোগ

চাঁদপুর জেলা শহরের স্টেডিয়াম সড়ক বর্তমানে স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের জন্য এক আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। বিশেষ করে, ‘আবুলের দোকান’ সংলগ্ন এলাকা থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন পয়েন্টে প্রতিদিনের তীব্র যানজট সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্থবির করে ফেলেছে। বহু তলা বিশিষ্ট ভবনগুলোর মধ্যে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণে এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্টেডিয়াম সড়কের দু'পাশে গড়ে ওঠা বহুতল ভবনের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনরা আসেন। কিন্তু, এই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পার্কিং সুবিধা না থাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, সিএনজি এবং রিকশাগুলো মূল সড়কের ওপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই যানজট এমন ভয়াবহ রূপ নেয় যে, মানুষকে দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকতে হয়। এই অবস্থায় জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগী এবং আবাসিক এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

যানজটের পাশাপাশি, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান ও ফি নিয়েও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে যে, জেলায় গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনা সমিতি নিজেদের মনগড়া রেট নির্ধারণ করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে। সরকারি কোনো সুনির্দিষ্ট নীতিমালা না মেনে এবং তদারকি না থাকার কারণে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী মহল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চাঁদপুর-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধ করা, যানজট নিরসন এবং বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সরকারি নীতিমালা বাস্তবায়নে কার্যকর তদারকি অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%