ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: বাণিজ্যমন্ত্রী


বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে জাইকার বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে টেকসই উন্নয়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করা দরকার।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

তিনি বলেন, জাইকার সহযোগিতায় বাস্তবায়নাধীন “জাইকা জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ প্রকল্প” দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ খাতের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে জানানো হয়, প্রকল্পের আওতায় জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ইয়ার্ডের সক্ষমতা মূল্যায়ন, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়, আধুনিক নির্দেশিকা প্রণয়ন এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ সুবিধা পরিকল্পনা (এসআরএফপি) যাচাই ও সনদ প্রদান করা, এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ পরিকল্পনা (এসআরপি) অনুমোদন ব্যবস্থার উন্নয়ন করা হবে।

জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ খাতে অনুমোদন প্রক্রিয়ার জটিলতা কমাতে একটি একক সেবা অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন সরকারি অনুমোদন দ্রুত ও সহজে সম্পন্ন করা সম্ভব হবে। জাইকার প্রতিনিধি জানান, বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের প্রশাসনিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন ও পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের প্রযুক্তি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বড় দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

মন্ত্রী বলেন, “স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করে আন্তর্জাতিক শিল্প ব্যবস্থার সঙ্গে যুক্ত করা সরকারের অন্যতম লক্ষ্য। জাইকার সহযোগিতায় বাংলাদেশের শিল্পখাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।”

বৈঠকে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা খাতুন মিনু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাম্পাস সংস্কারে উপাচার্যকে ৯ দাবি ইবি ছাত্রদলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


ক্যাম্পাস সংস্কারে উপাচার্যকে ৯ দাবি ইবি ছাত্রদলের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে, উপাচার্য বরাবর ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি শাখা ছাত্রদল প্রদান করেছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমী মিথুন এবং সদস্য সচিব রাফিজ আহমেদ বুধবার (২২ জুলাই) দুপুরে, স্মারকলিপিটি উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের হাতে তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদল শিক্ষার্থীদের স্বার্থ, কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায়, সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিগুলো বাস্তবায়ন করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ আশা করা হচ্ছে।

স্মারকলিপিতে উল্লিখিত ৯টি দাবি হলো— বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজড করে স্বচ্ছ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিত করা; আবাসিক হল ও ক্যাম্পাসের সব খাবারের দোকানে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা; ঝাল চত্বর (আম বাগান)-এর স্থায়ী সংস্কার এবং সমগ্র ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা; ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ করা; মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কার্যকর উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে ভিক্ষুকমুক্ত করা; মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসা সেবার ব্যবস্থা করা; ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান' উপলক্ষ্যে আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীর জন্য সমমূল্যে খাবারের টোকেন নিশ্চিত করে বৈষম্য দূর করা; ‘মীর মুগ্ধ সরোবর’-এর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা; পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করে ক্যাম্পাসের পরিবেশকে সুন্দর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতা নিরসনের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


জলাবদ্ধতা নিরসনের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মীরেরটেক বাজার এলাকায় জলাবদ্ধতার সমস্যা থেকে স্থায়ী সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২২ জুলাই) বিকেলে 'মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতে মীরেরটেক বাজার এবং এর আশেপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত এবং স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কলতাপাড়া, মীরেরটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় জমে যাওয়া পানির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এসময় বক্তারা জানিয়েছেন, জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে দ্রুত একটি কার্যকর পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণ করার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি ড্রেনেজ ব্যবস্থার সঠিক উন্নয়ন না হয়, তবে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি আমল নিয়ে উক্ত এলাকায় একটি কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রণালয়

 দেশে কোনো জ্বালানি সংকট নেই। বর্তমানে সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন এই তথ্য জানান।

তিনি বলেন, "জ্বালানি তেলের কোনো রকম সংকট এই মুহূর্তে নেই।" আজকের দিনে ডিজেলের মজুত রয়েছে প্রায় ৩১ দিনের। অকটেন রয়েছে ৩৬ দিনের; পেট্রোল ২০ দিনের; ফার্নেস অয়েল ২৫ দিনের এবং গেট কয়েল আছে ২০ দিনের। স্বাভাবিকভাবে যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি আছে। আমাদের সাপ্লাই চেইনেও পর্যাপ্ত সাপ্লাই রয়েছে। মজুত যা আছে তা দিয়ে আগামী আগস্ট মাস পর্যন্ত আমাদের ডিজেল সরবরাহ চলবে।

যুগ্ম সচিব মনির হোসেন বলেন, "আজ দু’একটা মিডিয়া কিছু নিউজ হয়েছে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে। তাই আমরা মনে করছি, প্রকৃত তথ্যটা জানানো দরকার। কারণ গুজব সবার জন্যই খুবই পীড়াদায়ক।" এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

তিনি আরও বলেন, "আমাদের নরমাল যে মজুদ থাকে তার চেয়ে অনেক বেশি আছে। আমরা ধীরে ধীরে এটিকে দেড় মাস, এরপর ৬০ দিন এবং এক পর্যায়ে ৯০ দিনে উন্নীত করার চেষ্টা করছি। ৩১ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। আগস্টে আসবে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন। অন্যান্য জ্বালানি পণ্যেরও সংকট নেই।"

তিনি বলেন, "দেশের জ্বালানি তেল পুরোপুরি আমদানি নির্ভর। যদিও প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য একটা অংশ আমরা দেশীয় উৎস থেকে পাই। আমাদের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুটের। কিন্তু সব মিলিয়ে সরবরাহ করতে পারি ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে কিছুটা ঘাটতি তো আছে। এটা দীর্ঘদিনের সমস্যা।"

তিনি বলেন, "আমাদের দুটি এফএসআরইউ থেকে প্রায় ১০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাস পেয়ে থাকি। গতকাল একটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ডিসরাপশন তৈরি হয়েছে। তাই সিএনজি স্টেশনগুলোতেও লাইন লক্ষ্য করা যাচ্ছে। তবে, এটা সাময়িক। মেরামতের কাজ চলছে। আশা করছি যে দু’তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মহান সংসদ’ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে: তাসনিম জারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


‘মহান সংসদ’ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবিটি সংগৃহীত। চাকরিপ্রত্যাশী এক কিশোরীর সঙ্গে বিতর্কিত কার্যকলাপে জড়িয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ইতিমধ্যে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবার ডা. তাসনিম জারা তার এ কাণ্ড নিয়ে সংসদীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন। তিনি 'মহান সংসদ' নামের মর্যাদা রক্ষা করার জন্য এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এই দাবি জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, "সিভি অনুযায়ী তার বয়স মাত্র আঠারো। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম একটি সংসারে একটি চাকরি মানে শুধুমাত্র চাকরি নয়। এর মানে হলো মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি হলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো।"

তাসনিম জারা আরও লিখেন, "এই দেশে গরিবের চাকরি হয় কীভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে। আর সবশেষে, কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। একদিন সিভিটি এমপি সাহেবের কাছে পৌঁছালো। হয়তো মেয়েটি নিজেই নিয়ে গিয়েছিল, অথবা পরিবারের কেউ। ভরসা নিয়ে গিয়েছিল। যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়।"

এনসিপির সাবেক নেত্রী লিখেন, "সিভিতে সই পড়ল। জোর সুপারিশ করা হলো। কিন্তু, সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কী দিতে হয়েছে? হয়তো কিছুই না। হয়তো সবকিছু। আমরা জানি না। আর এই ‘জানি না’-টাই আসল কথা। কারণ, যে সম্ভাবনাটা এখন আমাদের সামনে, সেটা কোনো সাধারণ কেলেঙ্কারি নয়। সম্ভাবনাটা হলো, জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য তাঁর পদের জোর খাটিয়ে একটা অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছেন। চাকরির প্রতিশ্রুতির বিনিময়।"

এরপর তিনি লিখেন, "সম্ভাবনা মানে প্রমাণ না, জানি। কিন্তু এই প্রশ্নটা সংসদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যথেষ্ট প্রাথমিক প্রমাণ আমাদের সামনে এসেছে। তদন্ত কমিটি গঠন হোক, খতিয়ে দেখা হোক। অভিযোগ মিথ্যা হলে ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন। আর সত্য হলে, 'মহান সংসদ' নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"

তাসনিম জারা লিখেন, "আর সংসদ যদি চুপ করে থাকে? তাহলে সেই নীরবতার মানে একটাই। এই সংসদ হয়েছে গরিবকে শোষণ করার জন্য। অথবা গরিবের মেয়ে এমপির দরজায় গেলে যা ইচ্ছা তা-ই করার জন্য।"

তিনি আরও লিখেন, "এখানে আরেকটা কথা বলা প্রয়োজন। এই যে সুপারিশের ব্যবস্থা, ক্ষমতাবানের এক লাইন সইয়ে চাকরি হয়ে যাওয়ার ব্যবস্থা, এটা কি শুধু এই একটা ঘটনার সমস্যা?"

তাসনিম জারা শেষভাবে লিখেন, "প্রতিটি নির্বাচনে প্রতিটি দল আমাদের কথা দেয়, দুর্নীতিমুক্ত দেশ, জিরো টলারেন্স। অথচ সরকার বদলায়, দল বদলায়, সুপারিশের ব্যবস্থাটা বদলায় না। এই একটা জায়গায় সব দল একমত। কেন? যার সই ছাড়া চাকরি হয় না, সেই গরিব মানুষটাকে জিম্মি রাখার জন্যই কি? আজকের গল্পটা দেখিয়ে দিল, এই জিম্মিদশার দাম কোথায় গিয়ে ঠেকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%