০২:২৯ পি.এম
খুলনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনের এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাইদুর রহমান সাইদ (২৫) পাইকগাছার আছাবুর সরদারের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। গুটুদিয়া এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে সাইদ নামের ওই ব্যক্তি মারা যান। এছাড়া আহত হন আরও অন্তত ৮ জন।
এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়া ও ৮ পাচারকারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন