০১:২৫ পি.এম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি হামলাকে দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন, যা বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনায় আঘাত হেনেছে।
একটি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে তিনি জানান, ‘রিয়াদে অবস্থিত কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।’
শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তান সৌদি আরব ও দেশটির জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে। তিনি উল্লেখ করেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায়।
আরও পড়ুন: জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্ব অস্বীকার
এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সূত্র: জিও নিউজ
আরএ
আরও পড়ুন: পারমাণবিক ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি চীন: ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন