০৬:৩১ পি.এম
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ফিটনেসবিহীন এবং অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে এই নির্দেশনা দেওয়া হয়।
সভায় পুলিশ কমিশনার চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সদস্যদের সর্বোচ্চ পেশাদারি, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
এছাড়া এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন