০৩:১৫ পি.এম
মাদারীপুর সদর মডেল থানার পৃথক অভিযানে মানবপাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার (৩ আগস্ট) সদর উপজেলার শ্রীনদী ও বাহাদুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই সালমান রহমান, এসআই সুমন খান, এসআই রায়হান কবির নাঈমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে শ্রীনদী ও বাহাদুরপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রবিউল মুন্সী (৩২), পিতা: আব্দুল জব্বার মুন্সী, গ্রামের বাড়ি বাহেরচর শ্রীনদী; মিন্টু হাওলাদার (৪৭), পিতা: মৃত মিনাজ উদ্দিন হাওলাদার, গ্রামের বাড়ি চর ঘুন্সী; এবং সোহরাব চৌকিদার (৬০), পিতা: মৃত কিনাই চৌকিদার, গ্রামের বাড়ি পশ্চিম বাহাদুরপুর। তাদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের দানবাক্স ভেঙে টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার-সংক্রান্ত অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মানবপাচারকারী, মাদক কারবারি, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামিসহ সব ধরনের অপরাধীর বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
শাওন বল
মাদারীপুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন