ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গোদাগাড়ীতে বিদ্যুতের লোডশেডিংয়ে কৃষকের ভোগান্তি, জনজীবন বিপর্যস্ত


গোদাগাড়ীতে বিদ্যুতের লোডশেডিংয়ে কৃষকের ভোগান্তি, জনজীবন বিপর্যস্ত

গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যুতের লোডশেডিং অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেচযন্ত্রগুলোর জন্য গভীর রাত পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে পানি দেওয়ার জন্য। রোপা আমন ধানের পেটে শীষ দেখা দিয়েছে, এবং কোথাও কোথাও ধান চালে চেপে গেছে। এ অবস্থায় সেচকাজে কোনো ধরনের বিঘ্ন ঘটলে কৃষকের সারা বছরের পরিশ্রম বিফলে যাবে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ভারী বৃষ্টির অভাবে ভ্যাপসা গরম বিরাজ করছে। এর ফলে বৃদ্ধ, শিশু এবং সকল মানুষের মধ্যে ঠান্ডাজনিত অসুখ দেখা দিচ্ছে।

প্রতিদিন বিকেল, সন্ধ্যা ও রাতে অব্যাহতভাবে লোডশেডিংয়ের কারণে মসজিদে এবং ঘরে-বাইরে শান্তি নেই। ফ্যান, মোটর, এসি এবং পানির পাম্পগুলো কাজ করছে না। বিদ্যুৎবিহীন অবস্থায় ৬ থেকে ৭ ঘণ্টা থাকতে হচ্ছে। বৃদ্ধ, ছাত্র ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। ডায়রিয়া, সর্দি, কাশি, হাম এবং চর্মরোগসহ নানা রোগে ভুগছে। ১৫ অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। এই অবস্থায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শঙ্কিত।

গোদাগাড়ী উপজেলার কৃষক আবদুল্লাহ আল মামুন আবুল জানান, এবারের ১০ বিঘা জমিতে ধান লাগানোর পর থেকে লোডশেডিং, সার, কীটনাশক, বীজ এবং কৃষি শ্রমিকের মূল্যবৃদ্ধির কারণে তিনি বেসামাল হয়ে পড়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে কিছুদিন পর পাকা ধান ঘরে তুলতে পারবেন ইনশাল্লাহ।

আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতা তারেক হোসেন বাপ্পির

গোদাগাড়ী পৌর এলাকার কৃষক আবদুল মাতিন বলেন, বিদ্যুতের ভেলকিবাজি, শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি, এবং সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এবারের বোরো চাষাবাদে উৎপাদন খরচ বেড়ে গেছে। তবুও এ অঞ্চলের কৃষকেরা বোরো চাষ করছেন।

গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ইরি-বোরো ধান আবাদ হয়েছে ১৪ হাজার ৮৫০ হেক্টর। সবুজ ও সোনালী ধানের শীষগুলো সকালে-বিকালে হালকা হাওয়ায় দুলছে, সেই সাথে কৃষকের স্বপ্নও দুলছে।

শিবসাগর এলাকার অধিবাসী আবদুল হক (৬৫) জানান, মসজিদে মাগরিব ও আসরের নামাজ আদায় করতে গিয়ে একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। মুসল্লিগণ ঠিকভাবে নামাজ আদায় করতে পারেন না।

আরও পড়ুন: রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ ২৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ ২৯ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় মাদকসেবী এবং বিভিন্ন মামলার আসামিদের মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫ জন মাদকসেবী, একজন মাদক মামলার আসামী, দুজন পরোয়ানাভুক্ত আসামী এবং একজন চুরি মামলার আসামী রয়েছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক মন্তব্য করেন, ‘গ্রেপ্তার ২৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক আজ শুক্রবার সকালে নিজ বাসায় ফিরে এসেছেন। এর আগে, তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল যে, তিনি অপহৃত হয়েছেন।

দুলাল কান্তি ভৌমিকের স্ত্রী কল্পনা হালদার জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টার দিকে তিনি বাসায় ফেরেন। তার মতে, প্রথমে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল এবং পরে জ্ঞান ফিরলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, অপহরণের সময় শিক্ষকের কাছে দুই থেকে তিন হাজার টাকা ছিল, কিন্তু অপহরণকারীরা তা নেয়নি। অপহরণকারীরা তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে জানতে চেয়েছিল এবং তার ফোন নম্বরও চেয়েছিল। এই অপহরণের ঘটনায় চালকসহ পাঁচজন সুবেশী ব্যক্তি জড়িত ছিলেন।

বর্তমানে অধ্যাপক দুলাল কান্তি বাসায় বিশ্রাম নিচ্ছেন এবং মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তিনি ঘটনার অনেক কিছু ভুলে গেছেন বলে তার স্ত্রী জানিয়েছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হয়ে নিখোঁজ হন দুলাল কান্তি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায়, তার স্ত্রী কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে অধ্যাপক দুলালের সঙ্গে তার কথা হয়েছিল। সে সময় তিনি সৈয়দপুর থেকে বাসে করে একা বাসায় ফিরছেন বলে জানিয়েছিলেন।

অপহরণের শিকার হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তিনি বৃহস্পতিবার বলেছিলেন ফিরে এসে সব জানাবেন। পরবর্তীতে তার সঙ্গে কথা বলে তিনি নিরাপদে আছেন তা নিশ্চিত হওয়ার পর আমরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি।’

এদিকে, শুক্রবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অধ্যাপক দুলালের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন বলে তার স্ত্রী জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ১৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


সিলেটে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ১৫ জন আহত

সিলেটের বিশ্বনাথে পূর্ববিরোধের কারণে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া এবং খালেদ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর ফলস্বরূপ, শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কারণে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিটসহ মোট ১০৭টি ফ্লাইট বাতিল বা ব্যাহত হয়েছে।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৪টি) এবং ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইটগুলোর এই বিঘ্নের ফলে মোট ১৬ হাজার ৬২০ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির সম্মুখীন হয়েছেন। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%