ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় পর্যটন মেলায় অংশ নিচ্ছে ১৬টি দেশ


ঢাকায় পর্যটন মেলায় অংশ নিচ্ছে ১৬টি দেশ

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : রাজধানীতে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ শুরু হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য হলো পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্বকে শক্তিশালী করা এবং ব্যবসার সুযোগকে সম্প্রসারণ করা। এবারের মেলায় বাংলাদেশসহ মোট ১৬টি দেশের পর্যটন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী আজ আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) মেলার ১৪তম আসরের উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ প্রদর্শনীর প্রতিপাদ্য হলো ‘এআই-পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’, যা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) দ্বারা আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায়

বাংলাদেশ ছাড়া মেলায় অংশ নিচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব ও আজারবাইজান।

মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল অংশীদার দেশ হিসেবে মেলায় উপস্থিত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কইনোলেট বক্তৃতা প্রদান করেন।

নুরুন নাহার চৌধুরী অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশগত স্থায়িত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত নতুন যুগে প্রবেশ করছে।’

সচিব আরও বলেন, বিটিটিএফের মতো আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল পর্যটনচর্চায় উৎসাহ প্রদান করে। তিনি সরকারের, বেসরকারি খাতের এবং অন্যান্য অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বিক্ষোভ অব্যাহত

তিনি বলেন, ‘বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এ প্রদর্শনী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এতে ট্যুর অপারেটর, বিমান সংস্থা, হোটেল, ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং পর্যটনশিল্পের পেশাজীবীরা অংশ নিচ্ছেন। এই আয়োজনের মাধ্যমে যোগাযোগ স্থাপন, বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি যোগ্য ক্রেতা এবং ২ হাজার ৫০০-এর বেশি বাণিজ্যিক দর্শনার্থী অংশ নিচ্ছেন।

মেলায় তিন দিনে ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। চারটি বিষয়ভিত্তিক হলে আয়োজিত এ প্রদর্শনী দেশি-বিদেশি পর্যটন খাতের অংশীজনদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

আরও পড়ুন: ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৪ জন নিহত

টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, সফলভাবে ১৩টি আসর আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি বলেন, বিটিটিএফ ২০২৬-এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ তুলে ধরা হবে।

এছাড়া, দেশের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি অংশীদারদের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, ‘এই মেলার মাধ্যমে দেশীয় পর্যটনকে প্রাসঙ্গিক ও সমসাময়িকভাবে বিশ্বের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে পর্যটনসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং টেকসই পর্যটন গন্তব্য ও পরিবেশবান্ধব ভ্রমণচর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয়ের ৭ জরুরি প্রশ্নের উত্তর

ইউএস-বাংলা এয়ারলাইন্স মেলার টাইটেল স্পন্সর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন পার্টনার হিসেবে রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, এনএসডিএ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এ আয়োজনকে সহযোগিতা করছে।

মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের হুমায়ুন কবির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নকল ব্যান্ডরোলসহ ৬ লাখ টাকার সিগারেট আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


কক্সবাজারে নকল ব্যান্ডরোলসহ ৬ লাখ টাকার সিগারেট আটক

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : কক্সবাজারের চকরিয়ায় ৯৯ হাজার ৮০০ শলাকা সিগারেট আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। আটককৃত সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ১৮ হাজার ৭৬০ টাকা হিসেবে নির্ধারিত হয়েছে। এই ঘটনায় জড়িত রাজস্বের পরিমাণ ৫ লাখ ১৩ হাজার ৫৭০ টাকা।

আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের চকরিয়া এলাকায় এ নিবারক অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে আটক সিগারেটের ব্র্যান্ড ‘মার্বেল’ উল্লেখ করা হয়েছে। এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো হেরিটেজ টোবাকো।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজার জানায়, রাজস্ব ফাঁকি উদঘাটন, ফাঁকিকৃত রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: ডা. জাহেদ উর রহমান

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি উল্লেখ করেন, অপতথ্য মোকাবিলা করতে শুধুমাত্র আইন প্রণয়ন যথেষ্ট নয়; মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক এবং বয়স্ক ব্যক্তিদের তথ্য যাচাইয়ের বিষয়ে শিক্ষা দিতে হবে।

আজ রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ভুল তথ্য, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত এসব তথ্য সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে মানুষের সচেতনতা প্রয়োজনের তুলনায় অনেক কম থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় সরকার যৌক্তিক আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেবে। কিন্তু আইন প্রণয়নের পাশাপাশি মানুষকে শিক্ষিত ও সচেতন করার বিষয়টিও গুরুত্ব সহকারে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বয়স্কদের অসচেতনতার প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশের অনেক শিক্ষিত অবসরপ্রাপ্ত ব্যক্তিও যখন কোনো খবরের উৎস জানতে চান, তখন তারা বলেন, তারা ফেসবুক থেকে সেটি পেয়েছেন। প্রয়োজনীয় জ্ঞান ছাড়াই বয়স্ক ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্পর্শে এসেছেন। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সত্য সব সময় স্বস্তিদায়ক হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম’ পঙক্তি উল্লেখ করে তিনি বলেন, সত্য জানতে চাইলে কখনো কখনো অস্বস্তিকর তথ্যও মেনে নিতে হয়। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে মানুষ নিজের পছন্দমতো তথ্য পেতে পারে।

ডা. জাহেদ উর রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠান এআইয়ের জন্য নিয়ন্ত্রণব্যবস্থা ও সুরক্ষাব্যবস্থা তৈরির পক্ষে কথা বলছে। তবে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে বলে আলোচনা রয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলাদেশসহ সব দেশকে এ বিষয়ে কাজ করতে হবে। অপতথ্য মোকাবিলায় শুধু দেশের ভেতরে উদ্যোগ নিলেই হবে না, বৈশ্বিক পর্যায়েও যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের কারণে সঠিক তথ্য ছড়ানো কঠিন উল্লেখ করে শোশানা জুবফের বইয়ের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম মানুষের রাগ, ক্ষোভ ও প্রতিশোধস্পৃহাসহ নেতিবাচক আবেগকে গুরুত্ব দেয়। ফলে খারাপ খবর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও তথ্য যাচাই এবং সঠিক তথ্য প্রচার একইভাবে মানুষের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, অপতথ্য ছড়িয়ে পড়ার পর তা মোকাবিলার চেয়ে আগে থেকেই মানুষকে সচেতন করা বেশি জরুরি। কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করার আগে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণমাধ্যম ও তথ্য বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি এমআইএল সপ্তাহ পালন করছে, যা প্রশংসনীয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের পাশাপাশি মা-বাবা ও বয়স্ক আত্মীয়স্বজনকেও তথ্য যাচাইয়ের বিষয়ে সচেতন করতে হবে। কারণ, তাদের অসচেতনতা অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়ার অন্যতম সুযোগ তৈরি করে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, বাংলাদেশে ইউনেস্কোরের প্রধান ড. সুজান ভাইজ প্রমুখ। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন অধ্যাপক দিলারা বেগম।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইউনেস্কো প্রতিনিধি, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করে।

দুদকের উপপরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে এই আবেদনটি করেন।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতিবন্ধীদের সহায়তার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলায় ৯৩০ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে। এই অর্থ আত্মসাতের সাথে জড়িত হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান এবং ব্যবসায়ীসহ ৩৫ জনের দায়িত্ব চিহ্নিত করেছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে সচিবের বৈঠকে শিক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে সচিবের বৈঠকে শিক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে শিক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি বৈঠক আয়োজন করেছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ চীনের হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক। প্রতিনিধিদলে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হুবেই প্রদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনের উপ-মহাপরিচালক দুয়ান জুহুই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বৈদেশিক সহযোগিতা ও বিনিময় বিভাগের চতুর্থ স্তরের গবেষক ওয়াং লিয়াং, বৈদেশিক বিনিময় সেবা কেন্দ্রের উপপরিচালক হু বো এবং চীনা দোভাষী লি জুয়েজিয়া।

বৈঠকের সভাপতিত্ব করেন দুয়ান জুহুই। তিনি তার স্বাগত বক্তব্যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় হুবেইয়ের সক্ষমতা তুলে ধরেন।

তিনি জানান, বর্তমানে হুবেইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। হুবেই প্রদেশ বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্টদের স্বাগত জানাতে আগ্রহী।

এছাড়া, তিনি শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সাথে বহুমুখী শিক্ষা সহযোগিতা গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নের অগ্রাধিকারের দিকগুলো তুলে ধরে সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ফলোআপ সহযোগিতা ত্বরান্বিত করতে এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষের একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষর করা উচিত।

তিনি শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি প্রসারিত করা এবং হুবেইয়ে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, ভবিষ্যৎ সংলাপ ও সহযোগিতার জন্য হুবেইয়ের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষা সহযোগিতা বাস্তবায়নের বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করে। তারা বাংলাদেশ ও হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্পগুলো এগিয়ে নিতে সম্মত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%