প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : কক্সবাজারের চকরিয়ায় ৯৯ হাজার ৮০০ শলাকা সিগারেট আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। আটককৃত সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ১৮ হাজার ৭৬০ টাকা হিসেবে নির্ধারিত হয়েছে। এই ঘটনায় জড়িত রাজস্বের পরিমাণ ৫ লাখ ১৩ হাজার ৫৭০ টাকা।
আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের চকরিয়া এলাকায় এ নিবারক অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আটক সিগারেটের ব্র্যান্ড ‘মার্বেল’ উল্লেখ করা হয়েছে। এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো হেরিটেজ টোবাকো।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজার জানায়, রাজস্ব ফাঁকি উদঘাটন, ফাঁকিকৃত রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন