ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ


বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মো. আইয়ুব আলী শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৯ বছর। মো. আইয়ুব আলীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রিজভী এক শোকবার্তায় উল্লেখ করেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মো. আইয়ুব আলী দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মো. আইয়ুব আলীকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা

এছাড়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পৃথক শোকবার্তায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মো. আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম মো. আইয়ুব আলীকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১তম বিশেষ বিসিএসে আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


৫১তম বিশেষ বিসিএসে আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার জন্য অনলাইন আবেদন, আবেদন ফি পরিশোধ এবং প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনাগুলি বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।

আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের তদবির করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।

নির্দেশনা অনুযায়ী, আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থীর পরিচয় এবং শিক্ষাগত তথ্য যাচাইয়ের জন্য এসএসসি বা সমমান পরীক্ষার রোল, নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল প্রদান করতে হবে। এই তথ্যগুলো শিক্ষা বোর্ডের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। একবার যুক্ত হওয়ার পর এসব তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না।

অনলাইন আবেদন ফরমটি তিনটি অংশে বিভক্ত—ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাডার পছন্দ। ব্যক্তিগত তথ্যের অংশে জন্মতারিখ, লিঙ্গ, বর্তমান চাকরির অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট নম্বর, উচ্চতা, ওজন এবং বুকের মাপ উল্লেখ করতে হবে। আবেদনকারীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। পুরুষ প্রার্থীর জন্য ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি হতে হবে। নারীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার এবং ওজন ৪০ দশমিক ৮২ কেজি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার অংশে এইচএসসি এবং স্নাতক পর্যায়ের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ৫১তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য আয়োজন করা হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ রয়েছে—বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন (ক্যাডার কোড ৪১০) এবং সহকারী ডেন্টাল সার্জন (ক্যাডার কোড ৪৫০)। প্রার্থীদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রির বিষয় ও সংশ্লিষ্ট কোড অনুযায়ী তথ্য পূরণ করতে হবে। জিপিএ বা বিভাগ উল্লেখের ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপনে দেওয়া নিয়ম অনুসরণ করতে হবে।

ফরমের সব তথ্য পূরণ করার পর ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ দেখে আবেদনপত্র যাচাই করা যাবে। এই পর্যায়ে কোনো ভুল ধরা পড়লে তা সংশোধনের সুযোগ থাকবে। তবে আবেদন ফি পরিশোধের পর ফরমে কোনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

তথ্য যাচাই ও চূড়ান্ত করার পর নির্ধারিত নিয়মে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির আকার ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। ছবিটি অবশ্যই রঙিন এবং তিন মাসের মধ্যে তোলা হতে হবে। অন্যদিকে স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন সফলভাবে জমা দেওয়ার পর ছবি ও স্বাক্ষরসহ একটি আবেদনকারীর কপি পাওয়া যাবে। সেখানে একটি ইউজার আইডি থাকবে। পরবর্তী প্রয়োজনের জন্য কপিটি প্রিন্ট করে বা সংরক্ষণ করে রাখতে হবে।

যেভাবে দিতে হবে আবেদন ফি

আবেদন ফি পরিশোধের জন্য টেলিটকের প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত নিয়মে দুটি এসএমএস পাঠাতে হবে। সাধারণ প্রার্থীদের মূল আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের চার্জ ও ভ্যাট যুক্ত হয়ে মোট ২০৫ টাকা দিতে হবে।

অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি ৫০ টাকা। যাচাই চার্জসহ তাদের মোট ৫৫ টাকা পরিশোধ করতে হবে।

ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই পাসওয়ার্ড ব্যবহার করেই পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনলাইনে আবেদন করার সময় কোনো ধরনের সমস্যায় পড়লে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপলে হেল্পলাইনের মাধ্যমে সরাসরি সহায়তা নেওয়া যাবে বলে পিএসসি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ ৫ অক্টোবর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ এম


দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ ৫ অক্টোবর থেকে

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ শীঘ্রই চালু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন আবেদনকারীরা রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে আবেদন করার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন এসাইলাম আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে রিফিউজি রিসেপশন অফিসগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে নতুন আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন Refugee Social Services-ও আগামী ৫ অক্টোবর থেকে নতুন এসাইলাম আবেদন গ্রহণ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয়ের আবেদন করার সুযোগের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে পাঁচটি Refugee Reception Office বিদ্যমান। এগুলো হলো মুসিনা, ডেসমন্ড টুটু, ডারবান, পোর্ট এলিজাবেথ ও কেপটাউন। এসব অফিসে নতুন আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ, ছবি ও আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং আবেদন প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে।

তবে যারা আগে এসাইলাম আবেদন করে চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছেন, তাদের জন্য বিষয়টি ভিন্ন। চলতি বছরের ১২ মে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায়ে জানিয়েছে, কোনো ব্যক্তির প্রথম এসাইলাম আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেলে সাধারণভাবে দ্বিতীয়বার নতুন আবেদন করা যাবে না।

অতএব, ৫ অক্টোবর থেকে যে নতুন আবেদন গ্রহণের কথা বলা হচ্ছে, তা শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য। পূর্বে আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে তাদের নিজ নিজ মামলার অবস্থা ও প্রযোজ্য আইনি প্রক্রিয়া বিবেচনা করতে হবে।

আবেদন করতে আগ্রহীদের সরাসরি সংশ্লিষ্ট রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে হোম অ্যাফেয়ার্সের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে টাকা দিয়ে আবেদন না করে সরকারি প্রক্রিয়ায় আবেদন করাই নিরাপদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক ভিডিওর মাধ্যমে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ এম


ফেসবুক ভিডিওর মাধ্যমে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

তিন মাস ধরে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সন্ধানে পথে পথে ঘুরেছেন তার স্বামী। রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, আত্মীয়ের বাড়ি, অচেনা শহরের অলিগলি—কোথাও যাননি তিনি। স্ত্রীর মুখটি বারবার চোখের সামনে ভেসে উঠেছে। কখনো মনে হয়েছে, হয়তো কোথাও দেখা হবে। আবার কখনো দীর্ঘ অপেক্ষার ফলে সব আশা ম্লান হয়ে গেছে।

কিন্তু স্ত্রীর খোঁজে তার আকাঙ্ক্ষা থেমে থাকেনি। শেষ পর্যন্ত ফেসবুকের একটি ভিডিওর মাধ্যমে খুলে গেল হারানো ঠিকানার দরজা।

ভিডিওতে স্ত্রীর উপস্থিতি দেখে যেন তিন মাসের উৎকণ্ঠার অবসান ঘটল। পরিচয় ও অবস্থান নিশ্চিত করে তিনি সেখানে ছুটে গেলেন। গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তিন মাসের অপেক্ষা ও কষ্ট যেন মিশে গেল সেই এক আলিঙ্গনে। এটি ওই পরিবারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়াল।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘটেছে এই ভালোবাসা ও মানবিকতার আবেগঘন ঘটনা। প্রায় তিন মাস আগে সাটুরিয়ার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মানসিকভাবে অসুস্থ ওই নারী। স্ত্রীর নিখোঁজ হওয়ার পর স্বামী পাগলপ্রায় হয়ে তাকে খুঁজতে থাকেন। আত্মীয়-স্বজনের বাড়ি থেকে শুরু করে রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন স্থানে ছুটেছেন।

অচেনা শহরের অলিগলিতেও খুঁজেছেন প্রিয় মানুষটিকে। অন্যদিকে, নিজের নাম-ঠিকানা ভুলে যাওয়া ওই নারী তখন দিন কাটাচ্ছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে, ক্ষুধার্ত অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন একটু আশ্রয়ের আশায়। চারপাশে মানুষের ভিড় থাকলেও আপনজনহীন জীবনে ছিল গভীর একাকিত্ব।

ঠিক সেই সময়ে তার পাশে দাঁড়ান স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর 'ভয়েস অব রবিউল ভাই'। রাস্তার পাশে অসহায় ওই নারীকে দেখে তিনি কষ্ট পান। তাকে এড়িয়ে না গিয়ে মানবিক দুর্দশার কথা তুলে ধরে একটি ভিডিও তৈরি করেন। পরে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

এরপর ঘটে এমন কিছু, যা ওই নারী কিংবা তার স্বামী কেউই হয়তো ভাবতে পারেননি। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মানুষের শেয়ার আর শেয়ারের হাত ধরে একপর্যায়ে সেটি পৌঁছে যায় ওই নারীর স্বামীর মোবাইল ফোনে। তবে স্বামী নাম পরিচয় গোপন রাখার অনুরোধ করেছিলেন গণমাধ্যমের কাছে।

ভিডিওতে স্ত্রীর উপস্থিতি দেখেই স্বামী তাকে চিনে ফেলেন। এরপর আর কোনো অপেক্ষা নয়। পরিচয় ও অবস্থান নিশ্চিত করে দ্রুত ছুটে যান নির্দিষ্ট স্থানে। গেল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দীর্ঘ প্রায় তিন মাস পর অবশেষে খুঁজে পান স্ত্রীকে।

স্বামীকে দেখেই ওই নারীও চিনতে পারেন তাকে। মানসিকভাবে অসুস্থ হলেও এতদিনের চেনা মানুষটিকে চিনতে বিন্দুমাত্র ভুল করেননি। স্ত্রীর সামনে পেয়ে স্বামী নিজেকে আর সামলে রাখতে পারেননি। রাস্তার পাশেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তের সাক্ষী পথচারী ও স্থানীয় বাসিন্দারা। কেউ কথা বলছিলেন না। সবাই যেন নীরবে দেখছিলেন দীর্ঘ বিচ্ছেদের পর দুটি মানুষের ফিরে পাওয়ার দৃশ্য। স্বামীর চোখের পানি আর স্ত্রীর নির্বাক উপস্থিতিতে তৈরি হয়েছিল এমন এক আবেগঘন মুহূর্ত, যা উপস্থিত অনেককেই হৃদয় ছুঁয়ে যায়।

তিন মাস ধরে যে নারী ছিলেন ঠিকানাহীন, আপনজনহীন, সেই নারী স্বামীর কাছে ফিরে যেন আবার খুঁজে পেলেন তার সেই নিরাপদ আশ্রয়। স্ত্রীকে ফিরে পাওয়ার পর স্বামী চোখের পানি মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কন্টেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। তখনই মনে হয়েছিল, যেভাবেই হোক তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই উদ্দেশ্যেই তার বিষয়টি নিয়ে একটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছিলাম। অবশেষে গত মঙ্গলবার তার স্বামী এসে তাকে নিয়ে যান। সেই মুহূর্তটি আমার জন্য সত্যিই আবেগঘন ও স্মরণীয় হয়ে থাকবে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তিনি বলেন, একজন অসহায় মানুষকে তার আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪১ এম


আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

নামাজ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব রয়েছে।

হাদিসের আলোকে, নামাজ মুমিন এবং অমুসলিমের মধ্যে প্রধান পার্থক্য নির্দেশ করে। এটি মানুষকে সকল প্রকার পাপ ও অন্যায় থেকে বিরত রাখার পাশাপাশি আত্মিকভাবে পরিশুদ্ধ করে। তাই, দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে যথাসময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য দায়িত্ব।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ সাল, ১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো—

নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের স্মরণ করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%