০৭:৪৮ পি.এম
নাটোর জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় ক্বিরাত, আযান, হামদ-নাত-ইসলামী গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা লিখন ও ইসলামী জ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাটোর জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা বয়সভিত্তিক তিনটি গ্রুপে বিভক্ত ছিল। প্রতিযোগিতার সমাপনীতে জেলা মডেল মসজিদের মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হায়াত। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আতাবুল ইসলাম এবং ফিল্ড অফিসার শেরে আলম সরদার।
আরও পড়ুন: ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ সুপ্রিম কোর্টে বহাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন