ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন মার্ক হার্বস্ট


স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন মার্ক হার্বস্ট

ক্যানসার রোগে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। তিনি সাইকেলে ৩০ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছেন।

মার্ক এই অনন্য অর্জনের মাধ্যমে সাইকেলে পৃথিবী চক্কর দেওয়া সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব অর্জন করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেটের।

শুধু রেকর্ড গড়াই নয়, এই অভিযানের মাধ্যমে ক্যানসার গবেষণার জন্যও তহবিল সংগ্রহ করেছেন মার্ক। কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার ফাউন্ডেশনের জন্য তিনি প্রায় ৬৮ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে রুবিওর তলবে চরম বিতর্কে মোদি সরকার

স্ত্রী জ্যাকিকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মার্ক বলেন, “জ্যাকি আমার সবকিছু ছিল, আমার আত্মার সঙ্গী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।” দীর্ঘ সাত বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০২১ সালে ৫৫ বছর বয়সে মারা যান জ্যাকি।

২০২৫ সালের ৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক থেকে নিজের যাত্রা শুরু করেন মার্ক। মাত্র ৩২৪ দিন সাইকেল চালিয়ে একই বছরের ২৭ নভেম্বর তিনি ব্যাংককের সেই শুরুর স্থানেই ফিরে আসেন। এই দীর্ঘ পথ পরিক্রমায় তাকে মোট ২৫টি দেশ অতিক্রম করতে হয়েছে। যাত্রাপথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি স্ত্রী জ্যাকির চিতার ছাইও সঙ্গে রেখেছিলেন তিনি। জ্যাকি বেঁচে থাকাকালীন যেসব জায়গায় যেতে চেয়েছিলেন, পথের বিভিন্ন স্থানে সেই ছাই ছড়িয়ে দেন মার্ক।

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সড়ক পাড়ি দেওয়ার সময় সাধারণ মানুষের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন মার্ক। মালয়েশিয়ায় পুলিশ তাকে এসকর্ট প্রদান করেছে, আবার পশ্চিম অস্ট্রেলিয়ায় এক নারী তাকে নিজের ক্যাফেতে রাত কাটানোর সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া বহু সাধারণ মানুষ তার জন্য নিজেদের ঘরের দরজা খুলে দিয়েছেন এবং খাবার দিয়েছেন—যা তার এই কঠিন যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।

আরও পড়ুন: ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
খালেদ মুহিউদ্দীনের টকশো

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

সম্প্রতি, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রচারিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তিনি "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" এমন মন্তব্য করেছেন। তবে, প্রচারিত ভিডিওটিতে তাকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলমের "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ওই টকশোতে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি ও সমালোচনা করেন, কিন্তু আলোচিত মন্তব্যটি তাকে করতে শোনা যায়নি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের টকশোটির ইউটিউব চ্যানেলে গত ১৮ জুন মাহফুজ আলমের সাক্ষাৎকারভিত্তিক টকশোর ওই পর্বটি প্রকাশিত হয়। টকশোটির সেদিনের পর্বটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি জানান। তবে পুরো টকশোতে কোথাও তাকে "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনুস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করতে শোনা যায়নি।

এছাড়াও, মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও সাম্প্রতিক সময়ে আলোচিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।

সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই ধন্যবাদ জানান।

স্ট্যাটাসে সারজিস আলম উল্লেখ করেন, ‘মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপির (ফেরদৌসী আহমেদ মিষ্টি) বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে- সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

এটি উল্লেখযোগ্য যে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিএনপির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারাহ খান পাপারাজ্জিদের অশালীন ছবি তোলার বিরুদ্ধে সতর্ক করলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ফারাহ খান পাপারাজ্জিদের অশালীন ছবি তোলার বিরুদ্ধে সতর্ক করলেন

সম্প্রতি বলিউডের তারকাদের, বিশেষ করে নারী অভিনেত্রীদের পাপারাজ্জিদের অশালীন ছবি তোলার প্রবণতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ভাইজানের সেই কড়া সতর্কবার্তার প্রভাব কাটতে না কাটতেই এবার সোচ্চার হয়েছেন প্রখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান।

মুম্বাইয়ের একটি স্থানে ফারাহ খানকে দেখে ছবি তুলতে এগিয়ে আসেন বেশ কয়েকজন পাপারাজ্জি। এ সময় তিনি তাদেরকে সালমানের বার্তার কথা স্মরণ করিয়ে দেন। দেখামাত্রই পরিচালক তাদের প্রশ্ন করেন— এখানে আসার কারণ কী?

ছবি তোলার আবদার জানালে সালমান খানের হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে রসিকতার সুরে দৃঢ় কণ্ঠে ফারাহ খান বলেন, ‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন, ঘুরুন, ঘুরুন। কোনোভাবেই যেন অশোভন বা আপত্তিজনক কোণ থেকে ছবি তোলা না হয়।’

এর আগে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানের একটি পর্বে পাপারাজ্জিদের অনুচিত আচরণ নিয়ে ভীষণ চটেছিলেন ভাইজান। নারী তারকাদের অস্বস্তিকর ছবি তোলার তীব্র সমালোচনা করে সালমান খান বলেছিলেন, ‘নায়িকারা যে ধরনের শট বা অ্যাঙ্গেল মোটেও পছন্দ করেন না, তা পেছন থেকে তোলা হয় কেন?’

তিনি আরও বলেন, ‘সাই মাঞ্জরেকরকে দেখেছি এটা নিয়ে অস্বস্তিতে পড়তে। নেহা ধুপিয়া এর প্রতিবাদ করেছিলেন। এমনকি আমার নিজের ভাগ্নির পেছনে হেঁটেও তারা এভাবে ছবি তুলেছে আর ক্যাপশনে লিখেছে— ‘চিনতে পারছেন ইনি কে? এসব করার মানে কি?’

ক্ষোভ প্রকাশ করে সালমান খান আরও বলেছিলেন— ‘এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে কষে থাপ্পড় মারা উচিত। ওদের বলা উচিত নিজেদের মা-বোনের ছবিও এভাবে তুলে দেখাতে। ৯০ শতাংশ নারীই এসব পছন্দ করেন না। যারা এসব ছবি তোলে, তাদের একবার সামনে পেতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ওয়ানডে র‍্যাংকিং

কোহলির সেঞ্চুরিতে র‍্যাংকিংয়ে দ্বিতীয়, শীর্ষে শুভমান গিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


কোহলির সেঞ্চুরিতে র‍্যাংকিংয়ে দ্বিতীয়, শীর্ষে শুভমান গিল

ভারতের বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার ক্যারিয়ারের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলি ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। এর ফলে তার রেটিং পয়েন্ট বর্তমানে বেড়ে ৭৯৬ এ পৌঁছেছে। তালিকার শীর্ষে অবস্থান করছেন তার সতীর্থ শুভমান গিল, যিনি ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৭৯৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, রোহিত শর্মা ৭১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন।

এছাড়া, শীর্ষস্থানীয় ব্যাটারদের মধ্যে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস উল্লেখযোগ্যভাবে তিন ধাপ এগিয়ে ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বাবর আজম ব্যাটিং র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থান ধরে রেখেছেন।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানটি আফগানিস্তানের রশিদ খানের দখলে রয়েছে। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করে তিন ধাপ এগিয়ে ৬৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, শাহিন শাহ আফ্রিদি এক ধাপ পিছিয়ে র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে নেমে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%