ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ওসমান হাদি হত্যা মামলার সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর


ওসমান হাদি হত্যা মামলার সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : আদালত আগামী ৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেছেন।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।

ওই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।

আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, চেম্বারের সভাপতি আখতার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহেদ হাসান টগর, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, শিশু একাডেমির কর্মকর্তা ইকবাল তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বিআরটিএর সহকারী পরিচালক কেশব কুমার দাস এবং এনজিও সমন্বয়কারী প্রমুখ।

সভায় আগামী ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক সবার প্রতি আন্তরিকতার সঙ্গে দিবসটি উদযাপনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ, ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


বাংলাদেশের এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ, ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে

ডি-৮ সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে বাণিজ্য ও বিনিয়োগে রূপ দিতে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে। একই সঙ্গে, পারস্পরিক শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর করা এবং জোটকে আরও কার্যকর করতে পুনর্গঠন ও ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।

সোমবার (২ নভেম্বর) তুর্কির ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে আলোচনা কেন্দ্রবিন্দু ছিল সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে শুল্ক সুবিধা বাড়ানো এবং বাণিজ্য সহজ করার বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, "বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।" তিনি আরও বলেন, "এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত এবং বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে।" সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্যও তিনি অনুরোধ জানান।

চুক্তি বাস্তবায়নের পাশাপাশি জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ডি-৮কে আরও অর্থবহ করে তুলতে এর পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ বৈঠকে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশের এবং ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তুর্কিতে সফর করছেন কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মধ্য রাতে আনন্দ পরিবহনের বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


নারায়ণগঞ্জে মধ্য রাতে আনন্দ পরিবহনের বাসে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্য রাতে গ্যারেজে পার্কিং করা অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচলকারী আনন্দ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটিতে আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন আলিফ গ্যারেজে। যেখানে পার্কিং করা ছিল আনন্দ পরিবহনের বাসটি, যার নম্বর ঢাকা মেট্রো ব ১১-৪০৩৮।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় আলিফ গ্যারেজে বাসটি পার্কিং করে চালক ও হেলপার চলে যান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। তখন গ্যারেজের কর্মচারী সানি ও অন্যান্য লোকজন বিষয়টি দেখে নিজেদের উদ্যোগে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ১০-১২ মিনিটের মধ্যে তারা আগুন নেভাতে সক্ষম হন। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসটির আনুমানিক ১৫-২০টি সিট ও জানালা পুড়ে গেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম সময় সংবাদকে জানান, বিষয়টি সন্দেহজনক। বাসে আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। তবে কোনো দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন ধরনের তথ্য তারা পাননি।

ওসি আরো বলেন, এর আগে একই স্থানে একই মালিকের আনন্দ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। গত রাতেও সেখানে আরও ৪/৫টি বাস পার্কিং করা ছিল। অন্য কোনো বাসে আগুন না দিয়ে শুধুমাত্র তার বাসেই আবারও আগুন দেয়া হলো। এ কারণে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সন্দেহ সৃষ্টি হয়েছে। তারা তদন্ত করছেন যে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা। তদন্তে যদি মালিকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তবে তাকে ছাড় দেয়া হবে না এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি তারা শুনেছেন। এর আগেও একই পরিবহনের বাসে এ ধরনের ঘটনা ঘটেছিল। এটি পরিকল্পিত কিনা, তা তারা খতিয়ে দেখছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারেস্ট বেস ক্যাম্পের কাছে হেলিকপ্টার সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


এভারেস্ট বেস ক্যাম্পের কাছে হেলিকপ্টার সংঘর্ষে নিহত ১

নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের নিকটবর্তী একটি এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন বিদেশি পর্যটক নিহত হয়েছেন। এছাড়া, আরও একজন আহত হয়েছেন। সংঘর্ষের ফলে উভয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) নেপালের পুলিশ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্পের কাছাকাছি একটি তুষারাবৃত স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল বিবিসিকে জানিয়েছেন, লুকলা থেকে আসা একটি হেলিকপ্টার এবং গোরখপুর থেকে ফিরে আসা অপর একটি হেলিকপ্টার একই স্থানে অবতরণের চেষ্টা করছিল। এ সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপা একজন বিদেশি পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির জাতীয়তা এখনও জানা যায়নি।

জেলা পুলিশের কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে প্রথমে হেলিকপ্টারে করে লুকলায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুষারের কারণে হেলিকপ্টার দুটি নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে অন্য স্থানে অবতরণের চেষ্টা করতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার এবং এয়ার ডাইনেস্টির মালিকানাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এটি উল্লেখ্য যে, নেপালের দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত, সরঞ্জাম পরিবহন এবং জরুরি উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটির দুর্গম ভূপ্রকৃতি এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের আটটি নেপালে অবস্থিত, এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্যটক এবং পর্বতারোহী নেপালে ভ্রমণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%