ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী


শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

 

হাতিকে কেন্দ্র করে অভয়ারণ্য ও পর্যটন খাতের উন্নয়ন করা গেলে মানুষ-হাতি সংঘাত অনেকটাই নিরসন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি ইকোপার্ক রয়েছে। এ ধরনের পার্কের সংখ্যা আরও বাড়ানো যায় কি না, তা নিয়ে সম্ভাব্যতা যাচাই-বাছাই চলছে। পর্যটন খাতকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও আয় বৃদ্ধির পাশাপাশি হাতি সংরক্ষণ এবং মানুষ-হাতি সংঘাত নিরসনের সুযোগ তৈরি হতে পারে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন। এ কারণে সংশ্লিষ্টদের কাজ করা সহজ হয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক

মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারীসহ বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য, গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে কাজের প্রলোভনে দুই তরুণকে পাচার, ফেরার পথে দালালসহ বিজিবির হাতে আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ভারতে কাজের প্রলোভনে দুই তরুণকে পাচার, ফেরার পথে দালালসহ বিজিবির হাতে আটক

 

জীবিকার সন্ধানে ভারতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নেত্রকোনার দুই তরুণ। রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলভার সাংমা নামের এক দালালের বিরুদ্ধে। সেখানে কাজের পরিবেশ অনুকূলে না থাকায় দেশে ফেরার পথে ওই দুই তরুণ ও অভিযুক্ত দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।

আটক দুই তরুণ হলেন প্রান্ত সরকার (২০) ও নিউটন সরকার (২০)। প্রান্তের বাড়ি মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শগড় গ্রামে এবং নিউটনের বাড়ি খালিয়াজুরী উপজেলার শালদিঞ্জা গ্রামে। অভিযুক্ত দালাল সিলভার সাংমা দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ভারতে রাজমিস্ত্রির কাজ পাইয়ে দেওয়ার কথা বলে দুই তরুণকে প্রলুব্ধ করেন সিলভার সাংমা। এ জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে ছয় হাজার টাকা করে নিয়ে অবৈধভাবে ভারতে পাঠান তিনি। পরে তাঁরা ভারতের কোচবিহার এলাকায় কাজ করতে যান। তবে সেখানে পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।

বিজিবির তথ্যমতে, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দেশে ফেরার জন্য আবারও সিলভার সাংমার সঙ্গে যোগাযোগ করেন ওই দুই তরুণ। এ সময় বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে আরও ছয় হাজার ৫০০ টাকা নেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভবানীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দলের হাতে তিনজনই আটক হন।

আটকের পর দুই তরুণের কাছ থেকে বাংলাদেশের বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়। তাঁদের দেওয়া মোবাইল নম্বরের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। পরিবারের সদস্যরাও নিশ্চিত করেন, জীবিকার তাগিদে দুই মাস আগে তাঁরা ভারতে গিয়েছিলেন।

বিজিবি আরও জানায়, অভিযুক্ত সিলভার সাংমাকে এর আগেও গত ৬ জুন মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছিল। সে সময় তাঁকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় মামলা করা হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার পর আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত পারাপার ও মানব পাচারের অভিযোগে আটক দুই তরুণ এবং অভিযুক্ত সিলভার সাংমাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবিকার তাগিদে বিদেশে যেতে আগ্রহী তরুণদের অপরিচিত দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে সীমান্ত পারাপার না করার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, দালাল চক্রের প্রতারণা রোধে সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে খাল দখল করে দেয়াল নির্মাণ, তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


দুর্গাপুরে খাল দখল করে দেয়াল নির্মাণ, তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ

নেত্রকোনার দুর্গাপুরে খালের জায়গা দখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে নির্মিত দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের রাজিব রায় নামের এক ব্যক্তির বিরুদ্ধে খালের প্রায় পাঁচ থেকে ছয় ফুট জায়গা দখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়রা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অবহিত করেন। পরে তাঁর নির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যান দুর্গাপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় তিনি নির্মাণকাজ বন্ধের পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে দেয়ালটি অপসারণের নির্দেশ দেন।

এ সময় দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হারেজ উদ্দিন, হাজং সম্প্রদায়ের প্রতিনিধি দোলন হাজংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হলে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাঁরা খালের জায়গা রক্ষার পাশাপাশি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের স্থায়ী নজরদারি দাবি করেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জনস্বার্থে খালের জায়গা সুরক্ষিত রাখা হবে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া খাল থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন ঠেকাতে উপজেলা প্রশাসনের নজরদারি রয়েছে।

তিনি আরও জানান, দেয়াল নির্মাণকারী রাজিব রায়কে জমির বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় এনআইডি জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


নেত্রকোনায় এনআইডি জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ধারিয়া গ্রামের কাঞ্চন মিয়া (২৯) ও শেরপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মঞ্জুরুল মিয়া। কাঞ্চন নির্বাচন অফিসের সাবেক আউটসোর্সিং কর্মী এবং মঞ্জুরুল বর্তমানে ওই অফিসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের দায়ের করা মামলায় রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান পাঠান বাবুল, ওমর আলী, মঞ্জুরুল মিয়াসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

নির্বাচন অফিস-সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ১১ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে অফিসের আইডি ব্যবহার করে নূর হালিমা ও মুজিবুর রহমান নামের দুজনের ভুয়া কাগজপত্র সার্ভারে আপলোড করা হয়। তবে ওই তথ্য কে বা কারা আপলোড করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগে নির্বাচন অফিসের সিসিটিভি নষ্ট থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ফলে অফিসের আইডি ব্যবহার করে কীভাবে তথ্য আপলোড করা হলো এবং এতে কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, মামলায় নাম থাকা রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এসব ভুয়া তথ্যের অস্তিত্ব নেই। বাইরে থেকে জালিয়াতির মাধ্যমে সনদ তৈরি করা হয়ে থাকতে পারে।

গত ২০ জুলাই নির্বাচন অফিসের তিনজন আউটসোর্সিং কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল বলেও জানা গেছে। ওই ঘটনার সঙ্গে বর্তমান জালিয়াতির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনআইডি জালিয়াতির ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল (৮) ও মিহি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ওই গ্রামের বেপারীবাড়ির আল মামুন মিয়ার মেয়ে। মিহি একই বাড়ির ফারুক মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশু দুটি বাড়ির আঙিনায় ছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে যান স্বজনেরা। সেখানে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখেন তাঁরা।

পরে দ্রুত উদ্ধার করে শিশু দুটিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেলা ২টা ১০ মিনিটের দিকে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই বাড়ির দুই শিশুর এমন মৃত্যুতে উলুকান্দা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%