ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। আটককৃতদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মিলন মিয়ার ছেলে রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার আবেদিনের ছেলে জনি মাহমুদ (৩০)।

রোববার (২৬ জুলাই) সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার দিবাগত রাতে কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল জানতে পারে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে।

বিষয়টি জানতে পেরে র‌্যাবের দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে জনি ও রবিউল্লাহকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রবিউল্লাহ জানিয়েছেন, তিনি তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ করে আসামি মো. জনি মাহমুদের নিজ এলাকা রাজশাহীতে পরস্পর যোগসাজসে কেনাবেচা করে আসছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিবুল ইসলাম উদ্বোধন করলেন তালায় শাহাপুর-খানপুর সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৭ এম


হাবিবুল ইসলাম উদ্বোধন করলেন তালায় শাহাপুর-খানপুর সড়ক

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর থেকে খানপুর পর্যন্ত নবনির্মিত প্রায় এক কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়কটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। এছাড়া, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ-সহকারী প্রকৌশলী সজল শীল, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবে। তিনি বলেন, আগামীতে যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি শাহাপুর ঈদগাহ ও স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাবিবুল ইসলাম হাবিব শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা- এর নতুন সাধারণ সম্পাদক হলেন সোহাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ এম


মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা- এর নতুন সাধারণ সম্পাদক হলেন সোহাগ

রাজধানী ঢাকায় অবস্থানরত মোরেলগঞ্জ উপজেলার অধিবাসীদের সামাজিক সংগঠন ‘মোরেলগঞ্জ ফাউন্ডেশন, ঢাকা’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মসিউর রহমান-এর সভাপতিত্বে ফাউন্ডেশনের সমিতি ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থীর সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে (ভোটার নং-২৩৬) আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। ইতোপূর্বে, ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতিসহ অন্যান্য সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষিত হওয়ায় শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ) বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। ঢাকা ও মোরেলগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে মোরেলগঞ্জ ফাউন্ডেশন আরও গতিশীল হবে এবং বহরবুনিয়া ইউনিয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস ধরে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ এম


আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস ধরে নিখোঁজ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের জাহিদুল সরদার নামে একজন শ্রমিক এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। গোয়ালডাঙ্গা গ্রামের বারিক সরদারের ছেলে জাহিদুল সরদার (২৩) দেশের বিভিন্ন জেলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। জাহিদুলের মা ও বড় ভাই জানিয়েছেন, সে ২৮ জুন তার বাড়ি থেকে কাজের সন্ধানে ঢাকায় গিয়েছিল। এরপর ১০ জুলাই তার মোবাইল থেকে গাবতলীর কোন এক স্থান থেকে কথা বলার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল নম্বরগুলো (০১৯৫৪২৪১২২১ ও ০১৪০৭৬১০২৭১) বর্তমানে বন্ধ রয়েছে। স্বাস্থ্য ও গাত্রবর্ণ ভালো, শ্যামলা এবং মাঝারি উচ্চতার জাহিদুলের সন্ধান পাওয়ার পর তার বড় ভাই শহিদুলের সাথে যোগাযোগ করুন (নং ০১৭৪৩৩৪০৫৩০), এ বিষয়ে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিনই স্বাস্থ্য প্রশাসনের অ্যাকশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ এম


স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিনই স্বাস্থ্য প্রশাসনের অ্যাকশন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের একদিন পর স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন হাসপাতালটি পরিদর্শন করেন। রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শন করেন। মন্ত্রী হাসপাতালের পরিবেশ যাতে উন্নত হয়, সে বিষয়ে লক্ষণীয় কিছু অসংগতি লক্ষ্য করেন, যার মধ্যে লাখ লাখ টাকার ওষুধ পরিত্যক্ত ছিল। তিনি খুলনা বিভাগীয় পরিচালককে মোবাইল ফোনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাসপাতাল পরিদর্শনের পর ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ও স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি হাসপাতাল পরিদর্শন করছেন। পরিদর্শন শেষে হাসপাতালের পরিত্যক্ত ভবনে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো নির্দিষ্ট সময়ে অপসারণ কেন করা হয়নি, সে বিষয়ে তিনি তৎকালীন কর্মকর্তাদেরকে বাগেরহাট জেলা সিভিল সার্জনকে চিঠি করার নির্দেশ দেন। তিনি হাসপাতালে মহিলা ও পুরুষ ওয়ার্ডে রোগীদের সাথে কথা বলে সেবার গুণগত মান, খাবারের মান, রোগীদের ওষুধের সঠিক প্রাপ্তি বিষয়ে খোঁজ নিয়ে তথ্য সংগ্রহ করেন। ডা. মোশাররফ হোসেন হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকা প্রায় ২৯ লাখ টাকার ৩০ প্রকারের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথভাবে অপসারণের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন জেলা সিভিল সার্জনকে। একই সাথে হাসপাতালে কর্মরত কর্মকর্তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা(স্বাস্থ্য) শফিউর রহমান, বাগেরহাট জেলা সিভিল সার্জন আ স ম ডা. মো. মাহবুবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার ৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে ৫১ জন চিকিৎসক থাকার কথা হলেও বর্তমানে সেখানে মাত্র ১৭ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে ১০ জন চিকিৎসক বিভিন্ন উপজেলায় ডেপুটেশনে কর্মরত থাকায় বর্তমানে মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে ৫১ শয্যার হাসপাতালটি পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%