০৩:৫০ পি.এম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা হবে। তিনি বলেন, 'কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তাকে ছাড় দেয়া হবে না।'
তিনি মঙ্গলবার (২ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, 'জিডিপি শুধু শিল্প কারখানা থেকে আসে; এ ধারণা সঠিক নয়। ক্রিয়েটিভ সেক্টরকেও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।'
আরও পড়ুন: তিন ঘণ্টার অচলাবস্থার পর সচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, শ্রমিকদের সরাল বিএনপি নেতাকর্মীরা
তিনি উল্লেখ করেন, 'দেশের গ্রামের অনেক মানুষ ও নারী কাজ করলেও বাজেটে তাদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয় না।' ফলে, তাদের ন্যূনতম জীবিকায়ও পিছিয়ে পড়া হচ্ছে। এজন্য, সরকার প্রাইভেট সেক্টর ও এনজিওর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা হবে। এর সঙ্গে এর বিকাশে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এটা কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তাকে ছাড় দেয়া হবে না।
অর্থমন্ত্রী বলেন, 'দেশের নিম্ন আয়ের মানুষ সবসময়ই বাজেটে বঞ্চিত হয়েছে।' বর্তমানে বিনিয়োগ কমে যাওয়া এবং বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পাওয়ায় দারিদ্র্য আরও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, 'ফ্যামিলি কার্ডের নির্বাচন প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই।' তিনি বলেন, 'দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ে বাজেট প্রণয়ন করা কঠিন।'
আরও পড়ুন: নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে 'ভঙ্গুর' অবস্থায় পাওয়া গেছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 'ব্যাংকগুলো আন্ডার ক্যাপিটালাইজড। ব্যাংকের টাকা সব লুটে নিয়ে গেছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন