ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক, থানা ঘেরাও ও মানববন্ধন


অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক, থানা ঘেরাও ও মানববন্ধন

যশোরের অভয়নগরে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ৭০ বছর বয়সী লুৎফর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাদিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ফাঁকা বাড়িতে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী লুৎফর রহমান তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এই বিষয়টি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানার পুলিশ অভিযান চালিয়ে লুৎফর রহমানকে তার বাড়ি থেকে আটক করে।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন। আটক লুৎফর রহমান কাদিরপাড়া গ্রামের মৃত মতোয়ালী বিশ্বাসের পুত্র।

ভুক্তভোগী শিশুটির বাড়ি মনিরামপুর উপজেলার কুদলাপাড়া গ্রামে। বর্তমানে তার পরিবার কাদিরপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করছে।

অভিযোগ অস্বীকার করে লুৎফর রহমান দাবি করেছেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। এদিকে বিচার নিশ্চিতের দাবিতে ৬ সেপ্টেম্বর সকালে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা থানাকে ঘেরাও করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ মজিদ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলী বেগ সোনা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রজব আলী ফারাজী, ইউপি সদস্য প্রার্থী মোঃ ইমরান হোসেন গাজী, আঃ রশীদ মোল্লা, আমিনুর রহমান, তরিকুল ইসলাম গাজী, কামরুল ইসলাম সরদার, সাবিনা, মিরু, রুমা খাতুন, রজিনা প্রমূখ।

তারা জানান, অপরাধী লুৎফর রহমানের এহেন কর্মকাণ্ডে গোটা এলাকার মানুষ ক্ষুব্ধ। তারা দাবি করেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শিত হয়।

আরও পড়ুন: মৎস্য কর্মকর্তার সঙ্গে যুবদল নেতার অডিও ভাইরাল, ‘টাকা না দিলে বোট জ্বালাইয়া দিমু’

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লুৎফর রহমান ওরফে ‘ডাকাত লুৎফরকে’ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


বিজিবি সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠিয়েছে

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয়। তাঁরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন তাঁদের আটক করে বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা তাঁদের সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠান। এ ঘটনা ঘটে আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে।

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে বিএসএফ ওই তিন যুবককে ২৭৬ নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তাঁরা কড়িয়া বাজারে চলে আসেন, যা প্রায় দুই কিলোমিটার ভেতরে অবস্থিত। স্থানীয় লোকজন তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন। সকাল সাড়ে সাতটার দিকে বিজিবি সদস্যরা তাঁদের পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠিয়ে দেন।

এই ঘটনার পর বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর সীমান্তে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের ওপর বিজিবি সদস্যদের সঙ্গে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পাহারা দিচ্ছেন। তিন যুবক তখন ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মারুফ হোসেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বিএসএফ তিন যুবককে ২৭৬ নম্বর পিলার দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। তাঁরা কড়িয়া বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাঁদের আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেন।

আইয়ুব হোসেন জানান, ওই তিন জন ভারতীয় বাংলাদেশের কড়িয়া বাজারে চলে আসেন। তাঁদের তিন জনের পড়নের কাপড় ভেঁজা দেখে সন্দেহ হয়। এরপর তাঁরা ঘটনা খুলে বলেন।

আজিম হোসেন বলেন, আমি মঙ্গলবার সকাল থেকে সীমান্ত ঘেঁষা মাঠে কাজ করছিলাম। সকাল সাতটার পর বিজিবি তিন জনকে সীমান্তের ২৭৬ নম্বর পিলারের কাছে এনে রেখে গেছেন।

বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। বিজিবি তাঁদের আবার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়েছে। প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি। আরও চার ঘণ্টা পর পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপাল কেন্দ্র জাতীয় চাহিদার ১১ শতাংশ বিদ্যুৎ মেটাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


রামপাল কেন্দ্র জাতীয় চাহিদার ১১ শতাংশ বিদ্যুৎ মেটাচ্ছে

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১ শতাংশ সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কেন্দ্রের পরিচালনা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) আয়োজন করে একটি সভা, যেখানে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বক্তব্য রাখেন।

সভায় সভাপতির বক্তব্যে আনোয়ারুল আজিম বলেন, "জাতীয় গ্রিডে ১১ শতাংশ বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিশেষ ভূমিকা রাখছে। বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত, ফলে বিপুল পরিমাণ গাছের চারা রোপণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পশুপাখির আশ্রয়স্থল হিসেবে কাজ করছে।"

রামপাল ও মোংলা উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার প্ল্যান্টের ডেপুটি হেড (ডিএইচওপি) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী এবং বিআইএফপিসিএল-এর ডিজিএম (এইচআর) মো. ওজিউর রহমান।

সভায় বক্তারা উল্লেখ করেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকে বিআইএফপিসিএল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

সিএসআর কার্যক্রমের অধীনে নিয়মিত নিরাপদ পানি শোধনাগার স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প পরিচালনা, এবং হুইলচেয়ার, সেলাই মেশিন, কম্বল ও বাইসাইকেল বিতরণের মতো বহুমুখী উদ্যোগ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএস শিক্ষা ক্যাডারে বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


বিসিএস শিক্ষা ক্যাডারে বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত একটি আদেশে বদলি ও পদায়ন বন্ধ রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

এছাড়া আদেশে জানানো হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সকল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালকদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার সকল ধর্মের মানুষকে নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী - মো. তমিজ উদ্দিন-এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


বিএনপি সরকার সকল ধর্মের মানুষকে নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী - মো. তমিজ উদ্দিন-এমপি

ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন মন্তব্য করেছেন যে বিএনপি সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ে উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য মন্দিরের পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে।

একটি প্রসঙ্গে এমপি জানান, আওয়ামী লীগের দোষররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপেক্ষা করছে। পূজার সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। বিএনপি নেতাকর্মীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, দলের ইমেজ ভালো রাখতে হলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সকলকেই কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহম্মেদ। তিনি বলেন, গুপ্তরা এখনও গুপ্ত অবস্থায় রয়েছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। গুপ্তরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সকল অপরাধীর বিচার আইন অনুযায়ী হবে এবং কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। তিনি আরও বলেন, আমরা ধামরাইয়ে শান্তি চাই। দলের চেইন অবকমান্ড মানতে হবে। কোথাকার কে আমাদের এমপি সাহেবের সাথে চ্যালেঞ্জ করেছে, তাকে বলতে চাই, তোমাকে সায়েস্তা করতে আমার মহিলা দলই যথেষ্ট।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও বিভিন্ন দুর্গাপূজার সভাপতি সাধারণ সম্পাদকগণ। এ বছর ধামরাইয়ে ২৩২ টি পুজামন্ডে পুজা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%