ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্বের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্বের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব ও সহযোগিতা চেয়েছেন, যাতে দেশের সকল নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনা (ইউনিভার্সাল হেলথ কভারেজ) এবং চিকিৎসা খাতকে ভবিষ্যৎমুখী ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী আজ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হেলথকেয়ার বিজনেস সেমিনার’-এ এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। সেমিনারটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)’র যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এতে জাপানের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে জাপানি বিনিয়োগ ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ, বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় সহযোগিতা পাবেন

সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য, কমিউনিটি স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, অবকাঠামো নির্মাণ এবং মানবসম্পদ উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য জাইকা ও জাপান সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে বিশেষায়িত স্বাস্থ্যসেবা, আধুনিক হাসপাতাল, রোগনির্ণয় ব্যবস্থা, মেডিকেল প্রযুক্তি এবং দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে। অন্যদিকে, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় সেখানে নার্স ও কেয়ারগিভারদের চাহিদা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তৈরি করে জাপানের এই চাহিদা মেটানো সম্ভব হবে। পাশাপাশি, বাংলাদেশের ওষুধ শিল্প, বায়োটেকনোলজি, ভ্যাকসিন এবং ওষুধের কাঁচামাল (এপিআই) উৎপাদনে জাপানি বিনিয়োগ ও যৌথ উদ্যোগের আহ্বান জানান রাষ্ট্রদূত।

সেমিনারে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন দুটি পৃথক উপস্থাপনার মাধ্যমে।

এছাড়া, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক তেতসুয়া ইয়ামাদা, দক্ষিণ এশিয়া বিভাগ-৪-এর উপ-পরিচালক হিরোকি সাসাকি এবং জ্যাট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি (সাউথ ওয়েস্ট এশিয়া) বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো বাংলাদেশ-জাপান স্বাস্থ্য সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। ইয়োগলেনা কোম্পানি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নাও নিত্তা বাংলাদেশে কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।

আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

অনুষ্ঠানের শেষ অংশে একটি প্রশ্নোত্তর পর্ব ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৫ এম


চুয়াডাঙ্গায় বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন উপজেলার আরামডাঙা গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে মধু মিয়া রাত সাড়ে ৭টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙা মুচি বটতলায় প্রতিদিনের মতো ফল বিক্রি করছিলেন। এই সময় কিছু লোকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি চলাকালীন হামলাকারীরা কদবেল ছিদ্র করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধুর বুকে ঢুকিয়ে দেয়। এর ফলে মধু মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মধু মিয়ার মৃত্যু ঘটে।

তবে এই হত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানিয়েছেন, রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় একটি মহল : প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ এম


দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় একটি মহল : প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন

হবিগঞ্জ, ২ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, "একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।" তিনি আরও বলেন, "তবে আমরা সকলে সংস্কৃতি চর্চার মাধ্যমে এই অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং তা মোকাবিলা করবো।"

আজ হবিগঞ্জের চুনারুঘাটে সাহিত্য সংষ্কৃতি পরিষদের ৩৭ বছর উপলক্ষে আয়োজিত বৈচিত্র্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী।

চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরণের সহয়োগিতার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, "চুনারুঘাটের সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটানো হবে।"

সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিয় পালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, হবিগঞ্জ জজকোর্টের পিপি মোহাম্মদ আবদুল হাই, সিনিয়র আইনজীবী এডভোকেট এনামুল হক সেলিম, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনীপুরী নিত্যসহ সঙ্গীত পরিবেশন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ এম


চট্টগ্রামে ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ শুরু

চট্টগ্রাম, ২ অক্টোবর, ২০২৬ : দেশের অন্যতম বৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ‘রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ চট্টগ্রামে শুরু হয়েছে। আজ নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। চট্টগ্রাম মহানগরীর ৩২টি স্কুল এবং সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও বিতর্ক ক্লাব এতে অংশগ্রহণ করছে। গত ১৬ বছর ধরে রবির পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ৯ অক্টোবর চূড়ান্ত পর্বের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও সুন্দরভাবে মত প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, "বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম, যা তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৭ এম


হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

চট্টগ্রামের খুলশীতে ১৬ বছরের কিশোর মো. হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ২০ জন এজাহারনামীয়।

মামলাটি বুধবার রাতে দায়ের করা হয়, তবে শুক্রবার খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, হৃদয় হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তিন কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি গ্রহণ করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম দৈনিক যুগান্তরকে জানান, হৃদয় হত্যাকাণ্ডে জড়িত তিন কিশোর আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৬ বছর এবং অন্য দুজনের বয়স ১৭ বছর। গ্রেফতার হওয়া কিশোরদের মধ্যে একজন স্কুলের শিক্ষার্থী এবং দুজন বাসের সহকারী (হেলপার)। পূর্ব বিরোধের কারণে হৃদয়কে ছুরি ও কিরিচ দিয়ে হত্যা করা হয়েছে বলে তারা আদালতে স্বীকার করেছে। আদালত তাদের হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস ৪ নম্বর লেনের শেষ মাথায় তালতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অপর গ্রুপের সদস্যরা হৃদয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা ছিল এবং সে ‘৫জি’ গ্রুপের সদস্য ছিল। তাকে হত্যা করেছে ‘৭জি’ গ্রুপের সদস্যরা। এই গ্রুপটির নেপথ্য নেতৃত্বে রয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা এবং তার ছোট ভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%