ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন ওয়াশিংটন


টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন ওয়াশিংটন

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আমেরিকার টি-টোয়েন্টি ইতিহাসের একটি স্মরণীয় ম্যাচ দেখা গেছে। এলিমিনেটরে ২৬৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখে ওয়াশিংটন ফ্রিডম ৪ উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে। তারা ২৭০ রান সংগ্রহ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সফল রান তাড়ার।

তারা আগে ব্যাট করে এমআই নিউইয়র্ক ২০ ওভারে ২৬৬ রান তোলে। অধিনায়ক নিকোলাস পুরান ৩১ বল খেলেই সেঞ্চুরি করে এমএলসির দ্রুততম শতকের রেকর্ড গড়েন। তিনি ৩৩ বল থেকে ১০৬ রান তোলেন। কাইরন পোলার্ড ২৫ বলে ৬৪ রান করেন এবং কুইন্টন ডি কক ৫১ রান যোগ করেন।

এই ম্যাচটির মধ্য দিয়েই পোলার্ড টি-টোয়েন্টিতে ১ হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করেন। বাংলাদেশের সাকিব আল হাসান ৪ রান করেছেন এবং পরে বল হাতে ২ উইকেট নেন।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়াশিংটন মাত্র ১০ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে স্টিভেন স্মিথ ও আন্দ্রিস গাউস ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন। তারা দুজনেই ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। গাউস ৫১ বলে ১৩২ রান এবং স্মিথ ৪৮ বলে অপরাজিত ১১০ রান করেন। তাদের ২৪১ রানের জুটি টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটের সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড গড়ে।

গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কায় ওয়াশিংটন জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে এলিমিনেটর-২-এ উঠেছে ওয়াশিংটন। ফাইনালে ওঠার প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ সান ফ্রান্সিসকো ইউনিকর্নস হবে। জয়ী দল ফাইনালে এলএ নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ এম


আজকের নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ইংরেজি, ২ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২ সফর ১৪৪৮ হিজরি।

সারা দেশের নামাজের সময়সূচি বিশেষভাবে তুলে ধরা হলো ঢাকা সহ-

ফজর- ০৩:৫৪ মিনিট।

জুমা- ১২:০৮ মিনিট।

আসর- ০৪:৪৩ মিনিট।

মাগরিব- ০৬:৫৩ মিনিট।

এশা- ০৮:১৫ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেন সংঘাতে জড়ালে সৌদির তেল স্থাপনায় হামলার হুমকি দিল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ এম


ইয়েমেন সংঘাতে জড়ালে সৌদির তেল স্থাপনায় হামলার হুমকি দিল হুথিরা

ইয়েমেনের চলমান সংঘাতে যদি কোনো ভাবেই জড়িত হয়ে যায়, তাহলে সৌদি আরবের তেলক্ষেত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অতি শীঘ্রই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

এই সতর্কবার্তাটি বৃহস্পতিবার টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে গোষ্ঠীটির প্রধান আব্দুল মালিক আল-হুথি প্রদান করেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, সতর্কবার্তা দেয়ার আগের সোমবার, সৌদি আরব হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের একটি বিমানবন্দরে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইরান-সমর্থিত গোষ্ঠীটি সৌদি আরবের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এর ফলে, দুই পক্ষের মধ্যে চার বছরেরও বেশি সময় ধরে কার্যকর থাকা দীর্ঘ যুদ্ধবিরতি ভেস্তে যায়। সৌদি আরবে হামলা চালানোর হুমকি দিয়ে, এবার নতুন করে নিজেদের অবস্থান টানাহাঁটা শুরু করে হুথি।

হুথিরা এর আগেও সৌদি সাম্রাজ্যের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য বানিয়েছে। ২০১৯ সালে, সৌদির দুটি প্রধান তেল স্থাপনায় হামলার দায়িত্ব স্বীকার করে ছিল গোষ্ঠীটি। এই হামলার কারণে সৌদি আরবের অপরিশোধিত তেল উৎপাদনের অর্ধেকেরও বেশি সময়ের জন্য অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

এরপর, ২০২২ সালে আবারও সৌদি আরবের একাধিক জ্বালানি স্থাপনায় হুথিরা আক্রমণ করেছিল। তখন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জেদ্দায় অবস্থিত আরামকোর একটি পেট্রোলিয়াম পণ্য বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং সেখানে আগুন ধরে গিয়েছিল।

আব্দুল মালিক আল-হুথি টেলিভিশনে প্রদত্ত ভাষণে বলেন, “আমাদের সমীকরণ একেবারে পরিষ্কার, সানা বিমানবন্দরে হামলার জবাবে রিয়াদ বিমানবন্দর, বিমানবন্দরের বদলে বিমানবন্দর, বন্দরের বদলে বন্দরের অবরোধের বদলে অবরোধ।”

হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে এক দশকেরও বেশি সময় ধরে দেশে গৃহযুদ্ধ চলছে। এরপর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করার জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের ঘটনার ওপর সামরিক হস্তক্ষেপ শুরু করে।

এখন এই সংঘাত বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে, এবং বর্তমান সময়ে দেশটি এডেনভিত্তিক সৌদি-সমর্থিত সরকার এবং সানাভিত্তিক হুথি প্রশাসনের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে বিস্ফোরণে ৫ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:০১ এম


সৌদিতে বিস্ফোরণে ৫ পাকিস্তানি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে নিহত হয়েছেন পাঁচজন পাকিস্তানি নাগরিক। এ বিষয়ে একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত পাঁচজন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলার বাসিন্দা ছিলেন। তাদের নাম হলো—মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুর রহমান, মুহাম্মদ সাফির এবং মুহাম্মদ রুস্তম।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা সৌদি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ সৌদি আরবে দাফন করার অথবা পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ দুর্ঘটনায় সৌদি আরবে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে পূর্বের নিয়ম অনুসরণ করে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালিত হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপন করতো। কিন্তু সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট উদযাপন করা হবে। সে অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দুইটি দিবস একই দিনে পালিত হয়।

কিন্তু বর্ষাকালে একসঙ্গে দুই দিবস উদযাপন করার ফলে যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এর ফলে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বিক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যায় পড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা এবং বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। অন্যদিকে, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে, মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাবকে অনুমোদন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%