ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ব্রাজিল শিবিরে পরিবর্তনের ইঙ্গিত দিলেন আনচেলত্তি


ব্রাজিল শিবিরে পরিবর্তনের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের কারণে সমালোচনার সম্মুখীন হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই হতাশা দূর করে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে হাইতির বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। এবং সেই উদ্দেশ্যে একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ জানিয়েছেন, দলের পারফরম্যান্সে উন্নতি আনতে কিছু পরিবর্তন আসছে। যদিও কোন কোন পজিশনে পরিবর্তন হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

আনচেলত্তির ভাষায়, “আমরা কিছু পরিবর্তন করব। আমাদের খেলার মান আরও উন্নত করতে হবে। এই দল আরও ভালো ফুটবল খেলতে সক্ষম এবং সেটাই আমরা দেখতে চাই।”

আরও পড়ুন: জিয়া পরিবার ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় আনচেলত্তি মজা করে বলেছেন দলে চার থেকে পাঁচটি পরিবর্তন আসতে পারে। পরে অবশ্য তিনি এটিকে নিছক রসিকতা বলেই উল্লেখ করেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফিনিয়া, কাসেমিরোসহ বেশ কয়েকজন তারকা নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি। ফলে তাঁদের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে বিচারের পক্ষপাতী নন ব্রাজিল কোচ।

তিনি বলেন, “প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে ছিল। ব্রাজিলের জার্সি গায়ে খেলার চাপ হয়তো কিছুটা প্রভাব ফেলেছিল। তবে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। কারণ সেদিন কেউই নিজের সেরাটা দিতে পারেনি।”

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল সর্বশেষ নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ১৯৩৪ সালে। দীর্ঘ ৯২ বছর ধরে উদ্বোধনী ম্যাচে পরাজয়ের মুখ না দেখলেও এবার মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরু করেছে তারা। অনেক বিশ্লেষক এই ফলকে হারের সমান হতাশাজনক বলেও মন্তব্য করেছেন।

আরও পড়ুন: ম্যাকাওয়ের প্রথম জাতীয় নিরাপত্তা মামলায় সাবেক আইনপ্রণেতা আউ কাম সানকে ১২ বছরের কারাদণ্ড

দলের খেলার ধরন নিয়ে সমর্থকদের উদ্বেগের জবাব দিয়েছেন আনচেলত্তি। তাঁর মতে, কোনো নির্দিষ্ট ছাঁচে আটকে না থেকে পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল যেন সব পরিস্থিতিতে এবং সব ধরনের ফুটবল খেলতে পারে।”

উল্লেখ্য, ‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে।

আরও পড়ুন: ঢামেকে কারাবন্দি মো. শামিমের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি

সরকার ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তার মধ্যে কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে, কিছু কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন এবং নতুন বিভাগে ইউএনও পদে পদায়নের জন্যও নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের মধ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামকে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাঙামাটি সদরের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং ফেনীর সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমাকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ফৌজদারি কার্যবিধি (দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর), ১৮৯৮-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী, তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খানকে সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

এজন্য প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তাকে নতুন বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমাকে সিলেট বিভাগে এবং জামালপুরের ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী তাহমিনা শারমিনকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরিবশে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন এবং রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথিকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ন্যস্ত করা কর্মকর্তাদের মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান নূরী তাসমিনকেও ইউএনও হিসেবে পদায়নের জন্য খুলনা বিভাগে নিযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ থাকে যে, ন্যস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে আগামী ২৪ জুন তারিখের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে হবে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন, তবে তাদের সেই সময়েই অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

জাপানের টোকিওর উত্তরাঞ্চলের কিতা ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে ভবনের উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং শিক্ষককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, টোকিওর উত্তরাঞ্চলীয় কিতা ওয়ার্ডের ওই বিদ্যালয়ে বেশ কিছু দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

টোকিও ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে, শুরুতে নিশ্চিত হওয়া যায়নি যে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে কি না।

ঘটনাস্থল থেকে এএফপির এক প্রতিবেদক জানান, আগুন প্রায় নিভে গেছে বলে মনে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


সৈয়দপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শেরেবাংলা সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই আলোচনাসভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ও নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এস এম ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক।

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়—কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা। প্রথম পর্বে শিল্প সাহিত্য সংসদ পরিচালিত সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।

এ পর্বে দুটি দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে এককভাবে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী চয়নিকা রায়, পাঁপড়ি মোহন্ত, চিত্রা রাণী, স্মরণিকা দাস, বিশ্বরূপ দাস, প্রতিভা বিশ্বাস, অর্পণ, প্রভা গোস্বামী ও ফাতেমা।

পরে চিত্রাঙ্গদা রায় ও প্রকৃতি রায় কবিতা আবৃত্তি করেন। দ্বিতীয় পর্বে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্যরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

এতে কবিতা আবৃত্তি করেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, আলমগীর সরকার, কামরুজ্জামান শাওন ও কুমার অপু বিশ্বাস। সংগীত পরিবেশন করেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, নজরুল ইসলাম সরকার, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত ও হোসনে আরা লিপি প্রমুখ।

সংগীতানুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ সুফিয়া বানু শিল্পী ও সংগীত শিক্ষক দেব কুমার নাগ। তবলায় সহযোগিতা করেন এম এ পারভেজ লিটন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সমাজ ও সাহিত্য সম্পাদক সাংবাদিক কাজী জাহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ম. আ. শামীম, সহসভাপতি নকিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, সংগীত সম্পাদক হোসনে আরা লিপি, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শাহ হামিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বদিউজ্জামান বদিয়ার, নির্বাহী সদস্য গোলাম রুবায়েত মিন্টু, প্রবীণ সদস্য অ্যাডভোকেট তুষার কান্তি রায়, আজমল সরকার, মীর সরওয়ার আলী মুকুল, নাট্য ব্যক্তিত্ব সাংবাদিক রেজানুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন, এম ওমর ফারুক, আতাহার হোসেন বাদশা, রেজাউল হক, তোফাজ্জল হোসেন লুতুসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি

ম্যাচের ১৩ তম ওভারে লেগ স্পিনার রিশাদকে টানা ৩টি বাউন্ডারি মারেন ওজি ব্যাটার ম্যাট রেনশ। ওই ওভারের দ্বিতীয় বল থেকে তিনি টানা তিনটি ছক্কা মারেন রেশন।

এই পারফরম্যান্সের মাধ্যমে ১৩ ওভারে ওজিদের স্কোর বোর্ড ১২৩ রানে পৌঁছে যায়।

অন্য দিকে, রেশনের সঙ্গে জুটিতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%