১০:১৭ পি.এম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিপুণ রায় চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের একটি সাহসী রূপরেখা বলে মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই বাজেট দেশে ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠন ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব রাখবে।
মঙ্গলবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিল ইসরাইলের প্রেসিডেন্ট
নিপুণ রায় চৌধুরী বলেন, অর্থনৈতিক অব্যবস্থাপনা অতিক্রম করে একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য অর্থমন্ত্রীর উপস্থাপিত রূপরেখা প্রশংসার দাবিদার।
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকা, যা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য একটি সোপান হিসাবে কাজ করবে।
বাজেট ঘাটতি নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভাঙা অর্থনীতিকে পুনর্গঠনে কিছু ব্যয় অনিবার্য।
এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এর বহুমাত্রিকতা। কন্টেন্ট নির্মাতা থেকে শুরু করে কৃষক, কর্মজীবী নারী, প্রবাসী, শিক্ষার্থী ও রোগী-প্রতিটি স্তরের মানুষের প্রয়োজন এখানে প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চের হুঁশিয়ারি আখতার হোসেনের
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে এই সংসদ সদস্য জানান, ৪১ লাখ ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কর সুবিধা নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করবে।
এছাড়া, কর্মজীবী নারীদের জন্য প্রথম পর্যায়ে ২০টি এবং পরবর্তী পর্যায়ে ৬০টি আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, দেশ স্বার্থে গঠনমূলক সমাধান নিয়ে আলোচনা করতে আসুন, শুধুমাত্র স্লোগানে সীমাবদ্ধ না থেকে।
তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাজেট বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিতে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
আরও পড়ুন: ‘আসবো আসবো বলে আসবেন না তা হবে না’— হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন