১২:০৬ পি.এম
রাউজানের হলদিয়াতে মো. শাহজান এর বিরুদ্ধে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ ওঠেছে। নিহতের পরিচয় আব্দুল মান্নান হিসেবে শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) আব্দুল মান্নান হামলার শিকার হন। রবিবার (২৮ জুন) তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: সন্দ্বীপে ব্রাদারহুড স্পোর্টিং ক্লাবের ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমিতির হাটের জয়
জানা গেছে, বিগত বৃহস্পতিবার ঝগড়ার জের ধরে হলদিয়ায় জানিপাথর এলাকায় আব্দুল মান্নানকে আঘাত করা হয়। পরবর্তীকালে, গতকাল রবিবার রাতে তিনি মারা যান।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে। মৃতদেহ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন