ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সংসদমুখী পদযাত্রা স্থগিত, তবে আন্দোলন চালিয়ে যাবে সিজেপি


সংসদমুখী পদযাত্রা স্থগিত, তবে আন্দোলন চালিয়ে যাবে সিজেপি

ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে দলটি জানিয়েছে, তারা আর সংসদ অভিমুখে নতুন করে কোনো পদযাত্রা করবে না।

মঙ্গলবার দলের প্রধান অভিজিৎ দিপক এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বিপুলসংখ্যক সমর্থক আহত হয়েছেন, এই কারণে দল এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের উদ্দেশ্য হলো এখন আর কোনো আন্দোলনকারী, বিশেষ করে তরুণদের, ঝুঁকির মুখে না ফেলা। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং সরকারের জবাবদিহির দাবিতে হাজারো বিক্ষোভকারী সংসদ অভিমুখে পদযাত্রা করেন।

আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি

মিছিল আটকে দিতে দিল্লি পুলিশ ব্যারিকেড বসায়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় প্রায় ১৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক দাবি করেন, আহত বিক্ষোভকারীর সংখ্যা আরো বেশি। অভিজিৎ দিপকের ভাষ্য, ১৫০ জনেরও বেশি আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের এক দিন পর সমর্থকদের উদ্দেশে প্রকাশ্যে ক্ষমা চান অভিজিৎ দিপক। বিশেষ করে আহত নারী সমর্থকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দলের পক্ষ থেকে আরো ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, পুরুষ পুলিশ সদস্যরা নারী বিক্ষোভকারীদের ওপর হামলা করেছেন এবং তাদের রক্ষা করতে তিনি আরো কার্যকর ভূমিকা রাখতে পারতেন।

অভিজিৎ দিপক আরো অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রক্ষা করতে সরকার আরো কঠোর অবস্থান নিতে প্রস্তুত। তার দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে ২০ জনের বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, সংসদমুখী পদযাত্রা বন্ধ হলেও আন্দোলন থামবে না। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে তা রাজপথের বড় বিক্ষোভে রূপ নেয়। সোমবার দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ রাজধানীতে জড়ো হয়ে সংসদের দিকে মিছিল করেন। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা সহিংস ও আক্রমণাত্মক আচরণ করেছেন। পুলিশের ভাষ্য, একাধিকবার সতর্ক করার পরও তারা জারি থাকা নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।

বিক্ষোভ চলাকালেই সিজেপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে। সেখানে তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে ছিল—সামাজিক কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করেছেন বলে দাবি করা প্রতিটি শিক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ।

আরও পড়ুন: সৌদি আরবে ভ্রমণেচ্ছুদের জন্য নতুন পর্যটন ভিসার সুখবর

এদিকে সংসদমুখী মিছিল স্থগিতের সিদ্ধান্ত এমন সময় এসেছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসকে 'সবচেয়ে বড় পাপ' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বিষয়টি নিয়ে আলোচনা সঠিক পথে এগোচ্ছে। তাই এখন পরিস্থিতি আরো উত্তপ্ত না করাই ভালো। এদিকে সংঘর্ষে আহত বিক্ষোভকারীদের দেখতে দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। সেখানে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও আহতদের সঙ্গে দেখা করেন।

সোমবারের সংঘর্ষের পর রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও সংসদমুখী মিছিল থেকে সরে এসেছে সিজেপি, তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলা, কয়েকজন নিহতের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


জর্ডানের মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলা, কয়েকজন নিহতের দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, তারা জর্ডানের আল-রুকবানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসি জানায় যে, তাদের অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আল-রুকবান এলাকায় মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এই হামলায় বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন।

এ বিষয়ে একটি বিবৃতিতে আইআরজিসি বলছে, ‘অপারেশন নাসর ২’-এর ২৪তম ধাপ হিসেবে এই হামলা করা হয়েছে।

আইআরজিসির এই দাবি সম্পর্কে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। চলমান সংঘাতের কারণে এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়গুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার সংখ্যা বাড়িয়েছে এবং ইরানও বিভিন্ন আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে যেদিন তারা পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য সমঝোতা স্বাক্ষর করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩ যাত্রী

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইরের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জগামী সিএনজি এবং ঢাকামুখী একটি ট্রাকের মধ্যে এই ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিতে থাকা রফিক নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন কিংবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহত অন্যান্য তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রফিকের মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে। নিহত রফিকের বাড়ি দৌলতপুর উপজেলায় এবং তার স্বজনদের ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, 'ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পালিয়ে যাওয়া ট্রাকটিকে জব্দ করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।' দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই জোড়া দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে, বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে সময় তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে, চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ। পরে হানিফ পরিবহনের একটি বাসে যাত্রী বেশে থাকা ৪ জন মাদক বিক্রেতার কাছ থেকে ৯৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; কক্সবাজার জেলার চকরিয়ার থানার ডুলাহাজরার পূর্ব ডুমখালী গ্রামের মো. রুবেল (৩০) ও তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), ঈদগাঁ থানার গজালিয়া ইউনিয়নের পূর্ব ঈদগাঁ গ্রামের নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রি করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ করে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম (৩০) কে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সোমবার (২০ জুলাই) রাত ১২টায় নিহত শিশুর বাবা বাদি হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার আট ঘণ্টা পর অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার সময় অভিযুক্ত রবিউল দত্তপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সেই মুহূর্তে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসেন। এরপর তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময়, টার্মিনাল এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষ গাড়ির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে এবং নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একপর্যায়ে তারা নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করায়, সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ পাহারায় অভিযুক্ত রবিউল শিকদারকে আদালতে সোপর্দ করা হয়। এসময় প্রবল বৃষ্টির মধ্যে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বলেন, শিশু জান্নাতুলের ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা গড়িমসি মেনে নেবেন না। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তারা। এর পর দুপুর ১২টায় নড়াইল পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিআইজি বলেন, অভিযুক্ত রবিউলকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%