০২:৩৮ পি.এম
চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মীকে খালাস প্রদান করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আল আমিন।
এই মামলার আসামিপক্ষের আইনজীবী শাহাদৎ হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই শেষে বিজ্ঞ আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে ৩০ আসামির সবাইকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামিন বাতিলের প্রতিবাদে আনোয়ারায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর পুলিশ বাদি হয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করে।
আরও পড়ুন: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ৩ জনকে সংযুক্ত করে মোট ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত ২০১৪ সালের ৬ আগস্ট চার্জ গঠন করেন। রাষ্ট্রপক্ষে মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
খালাসপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন মো. সেলিম, সাইফুল ইসলাম খান, জয়নাল আবেদীন, জিয়াউল হক, শাহ আলম, নুরুল আলম, মো. হেলাল, এস এম মোজাম্মেল হক, মো. এরশাদ, সাদ্দাম হোসেনসহ ৩০ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন