প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরোপ্রধান মনিরুজ্জামান নাসিম আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয়, নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন